ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি, দাবি ট্রাম্পের


ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া বিষয়টা নিয়ে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা তিনি দেননি।

এদিকে, আজ স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সু-সংহত আর কোন দিনই ছিল না।”

আরও পড়ুন: জাতিসংঘের ‘কালেক্টিভ হাউজিং অ্যাওয়ার্ড’ পেল জামালপুর গ্রাম

তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ট্রাম্প ৪০ মিনিটের দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা করেছেন এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

আরও পড়ুন: ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি সংবাদদাতাদের জানান, মিরপুর মডেল থানা পুলিশ রবিবার থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), জাকির (৩৯), রাজু (২৭), সোহেল রানা (২২), রাজু (১৯), আলামিন (২৬), রফিকুল ইসলাম (৩০), ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), সিরাজ (১৯), তৌহিদুল ইসলাম সজিব (২১), কামরুল ইসলাম (২৫), আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মাহফুজ (২০), শাহীন ওরফে বাবু (২৪), লিটন গাজী (৪৩), রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী এবং ইয়াছিন আহম্মেদ (২২)। ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ায় সালাহ উদ্দীন খানের বাড়িতে ডাকাতি ঘটনার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই থেকে অভিযান শুরু হয়ে ৪ জুলাই রাত পর্যন্ত নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য এবং ডাকাতি করা মালামাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হচ্ছেন খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযারচর মধ্যপাড়ার জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), একই গ্রামের দীন ইসলাম মোল্যা (৪২), রুপসা থানার আইচগাতি কামার পাড়ার সরজিৎ কর (৪৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা (৩২), একই থানার শুক্তগ্রামের মফিজ খান (৩৮) এবং নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত ২টার সময় কয়েকজন অজ্ঞাতনামা ডাকাত সদস্য নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ায় সালাহ উদ্দীন খানের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে আলমারীতে রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় সালাহ উদ্দীন খান নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন। মামলার রজুর পর, নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নড়াইল, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ডাকাতি হওয়া স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে খাল খনন কাজ পরিদর্শনে এমপি লিংকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


গোবিন্দগঞ্জে খাল খনন কাজ পরিদর্শনে এমপি লিংকন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের গুমানীগঞ্জ জিরো পয়েন্ট থেকে করতোয়া শাখা নদী পর্যন্ত গুজিয়া খাল ও ঘোড়ামারা খাল পর্যন্ত প্রায় পৌনে ৭ কিলোমিটার খাল খনন কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

রবিবার (৫ জুলাই) বিকেলে এমপি লিংকন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এই পরিদর্শনের সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান, কামারদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত তহশিলদার রহিদুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এহসানুল হক রিপন, কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান মুন্না, যুবদল নেতা আতিকুর রহমান রতন, কামারদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নির্মল কুমার ভুট্ট এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শাহিনা আক্তার লিপি, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রনি ছিল উল্লিখিত স্থানীয় নেতাদের মধ্যে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, খাল খনন কাজ শেষ হলে এই এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচব্যবস্থা উন্নত হবে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে। এতে করে কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ৬ ডিআইজিকে বদলি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


পুলিশের ৬ ডিআইজিকে বদলি করা হয়েছে

পুলিশের ডিআইজি সমমর্যাদার ৬ কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়নের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) এই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিআইজি মো. ইকবাল হোসেনকে এসবি থেকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। বরিশালের কমিশনার ডিআইজি আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে বদলি হয়েছেন। ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে পুলিশ অধিদফতর থেকে বরিশালের কমিশনার পদে পদায়ন করা হয়েছে। ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে বদলি করে খুলনা রেঞ্জে পাঠানো হয়েছে। ডিআইজি মো. রেজাউল হক খুলনা রেঞ্জ থেকে খুলনা শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে নিয়োগ পেয়েছেন এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী রেঞ্জ থেকে ঢাকায় এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%