প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি সংবাদদাতাদের জানান, মিরপুর মডেল থানা পুলিশ রবিবার থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), জাকির (৩৯), রাজু (২৭), সোহেল রানা (২২), রাজু (১৯), আলামিন (২৬), রফিকুল ইসলাম (৩০), ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), সিরাজ (১৯), তৌহিদুল ইসলাম সজিব (২১), কামরুল ইসলাম (২৫), আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মাহফুজ (২০), শাহীন ওরফে বাবু (২৪), লিটন গাজী (৪৩), রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী এবং ইয়াছিন আহম্মেদ (২২)। ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন