প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ায় সালাহ উদ্দীন খানের বাড়িতে ডাকাতি ঘটনার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই থেকে অভিযান শুরু হয়ে ৪ জুলাই রাত পর্যন্ত নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য এবং ডাকাতি করা মালামাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হচ্ছেন খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযারচর মধ্যপাড়ার জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), একই গ্রামের দীন ইসলাম মোল্যা (৪২), রুপসা থানার আইচগাতি কামার পাড়ার সরজিৎ কর (৪৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা (৩২), একই থানার শুক্তগ্রামের মফিজ খান (৩৮) এবং নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত ২টার সময় কয়েকজন অজ্ঞাতনামা ডাকাত সদস্য নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ায় সালাহ উদ্দীন খানের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে আলমারীতে রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় সালাহ উদ্দীন খান নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন। মামলার রজুর পর, নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নড়াইল, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ডাকাতি হওয়া স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন