০৭:২১ পি.এম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী নয়নের খালের পুনঃখনন, সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘোষণা করেছেন। তিনি শুক্রবার (১৯ জুন) সকালে মুন্সীগঞ্জে খনন কার্যক্রম পরিদর্শনকালে এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মতে গত ২৪-২৫ বছর ধরে খালটি খনন বা পরিষ্কার করার কাজ হয়নি। এই বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন সরকারকে অবগত করেছেন। সারা দেশে চলমান খাল-নদী খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নয়নের খালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে এর বর্তমান অবস্থা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে খননের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এক সময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত, পণ্য পরিবহনও হতো এবং মানুষের যাতায়াতের জন্য এটি ব্যবহৃত হতো। তবে বর্তমানে খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে অবৈধ দখল সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন দখলদারদের তালিকা প্রস্তুত করেছে এবং পুনঃখননের পাশাপাশি উচ্ছেদ কার্যক্রমও শুরু করা হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
প্রতিমন্ত্রী জানান, খালের দুই পাশে রিটেইনিং ওয়াল, গাইড ওয়াল এবং ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খালের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সারা বছর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যাবে।
তিনি বলেন, খাল খনন সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। সংসদ সদস্য কামরুজ্জামান রতনের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং খাল খনন এই কর্মসূচিগুলির মধ্যে এটি একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন