ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএসইর বাজার মূলধন বাড়ল ৩৪৩০ কোটি টাকা, প্রধান সূচক ১৪১ পয়েন্ট


ডিএসইর বাজার মূলধন বাড়ল ৩৪৩০ কোটি টাকা, প্রধান সূচক ১৪১ পয়েন্ট

সূচকের উত্থানের মাধ্যমে চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে। এর ফলে সপ্তাহের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সপ্তাহের মধ্যে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ, যা ৩ হাজার ৪৩০ কোটি টাকার সমান। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন পৌঁছেছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা।

আরও পড়ুন: পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে ব্যাংক পর্ষদে নতুন ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অন্যদিকে, চলতি সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচকের মান বৃদ্ধি পেয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪০.৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ডিএসইএস সূচক ৭০.২১ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আর ডিএস-৩০ সূচক ৩৫.৮২ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে, ডিএসইতে লেনদেনের মোট পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। পূর্ববর্তী সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিকে, এর আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন ছিল ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন ঘটেছে। এর মধ্যে ২২২টি কোম্পানির দাম বেড়েছে, ১৪৬টির দাম কমেছে এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এদিকে, সপ্তাহের মধ্যে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৪ শতাংশ ও ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৪.০৬ পয়েন্টে ও ৯৩৮৯.৬৯ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৭৮৪.১৭ পয়েন্টে এবং সিএসই-৫০ ০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১৪.৯৭ পয়েন্টে পৌঁছেছে। তবে, সিএসআই সূচক ২.২২ শতাংশ কমে ৮৭৭.১২ পয়েন্টে অবস্থান করছে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ০২ লাখ টাকা। সপ্তাহের মধ্যে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯৩ লাখ টাকায়।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-তে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:০১ এম


কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-তে মেক্সিকো

সহ-আয়োজক দেশ মেক্সিকো সবার আগে শেষ ৩২ নিশ্চিত করল। শুক্রবার (১৯ জুন) সকালে বাংলাদেশ সময় তাঁরা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে। প্রথম দুইটি ম্যাচ জিতে মেক্সিকো শেষ ৩২-তে পা রাখল হাভিয়ের আগুইরের নেতৃত্বাধীন।

বিস্তারিত আসছে...............!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ শেষে ফিরেছেন ৬০৫৮৮ জন বাংলাদেশি, মারা গেছেন ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:০২ এম


হজ শেষে ফিরেছেন ৬০৫৮৮ জন বাংলাদেশি, মারা গেছেন ৫৪

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫২ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।

এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে বর্তমানে মারা গেছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৯ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এই ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫২ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছরের সংসার ফেলে স্বামী লাপাত্তা, বিপাকে ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২২ এম


১২ বছরের সংসার ফেলে স্বামী লাপাত্তা, বিপাকে ভারতীয় নারী

প্রেম করে ভিনদেশি যুবককে বিয়ের এক যুগ পর, তার হাত ধরেই বাংলাদেশে এসেছিলেন ভারতের এক নারী। কিন্তু অপরিচিত দেশে এসে স্বামীর প্রতারণার শিকার হয়ে বর্তমানে তিনি দিশেহারা। ঢাকায় স্বামী নিখোঁজ হওয়ার পর, সড়ক দুর্ঘটনায় আহত শিশুসন্তানকে নিয়ে তিনি এখন লালমনিরহাট সদর হাসপাতালের বিছানায় কাঁদছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম বিউটি বিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার বড় আতিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। বিউটির জীবনসঙ্গী হিসাবে তিনি ১২ বছর আগে ভারতে ইটের ভাটায় কাজের সুবাদে যাওয়া বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

জানা যায়, প্রায় পাঁচ দিন আগে স্বামী আবু বক্করের সঙ্গে স্ত্রী ও সন্তান অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা রাজধানী ঢাকায় চলে যান। সেখানে একটি ভাড়া বাসায় ওঠার পরই স্বামী আবু বক্কর নিখোঁজ হন। দুই দিন পেরিয়ে গেলেও স্বামীর খোঁজ না মেলায় বাড়িওয়ালা বিউটি বিবিকে সন্তানসহ বাসা থেকে বের করে দেন। তখন নিরুপায় হয়ে মানুষের সহযোগিতায় বাসে চড়ে তিনি লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় এসে পৌঁছান।

বড়বাড়ী বাজারে এসে ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। শিশুসন্তান আব্দুল্লাহ একটি খেলনার জন্য বায়না ধরে বসে। কিন্তু ভিনদেশি এই নারীর কাছে বাংলাদেশের কোনো টাকা ছিল না এবং তিনি এখানকার কিছুই চেনেন না। খেলনা কিনে দিতে না পারায় অভিমানে শিশুটি হঠাৎ মহাসড়কের ওপর দৌড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু আব্দুল্লাহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের মানবিক সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টার দিকে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

অচেনা দেশে স্বজনহীন বিউটি বিবি কখনো বাংলা, কখনো বা হিন্দিতে কেঁদে কেঁদে তার প্রতারিত হওয়ার গল্প জানাচ্ছেন। তিনি জানান, ভিন্নদেশি ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ায় তার বাবা-মা এই বিয়ে মেনে নেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পরিস্থিতি ঘোলাটে হলে আবু বক্কর আর সেখানে থাকতে পারছিলেন না। তাই স্ত্রীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে তার পরিবার পাওয়া গেছে এবং তিনি দেশে ফিরতে চান। তবে কোন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিউটি বিবি। তার কাছে ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো বৈধ পরিচয়পত্র নেই।

এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব কুমার সাহা বলেন, ‘দুপুর ৩টার দিকে ওই নারী তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটির মাথায় আঘাত রয়েছে। আমরা তাকে স্বাস্থ্যসেবা দিয়ে মেডিকেলের তিনতলায় ভর্তি রেখেছি। পরে জানতে পারি তারা ভারতীয় নাগরিক। প্রথমদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও, বর্তমানে সে অনেকটাই সুস্থ।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম বলেন, ‘একজন ভারতীয় নারী তার সন্তানকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সার্বিক বিষয়ে নজর রাখছি। ওই নারী ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ এম


রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসনের ঘোষণা

উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসন, গণভোটে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত রোডম্যাপ ঘোষণাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এসব দাবি আদায়ে তারা আগামী ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। লোকজনের ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণ তাদের সুস্পষ্ট মতামত প্রদান করেছে। কিন্তু জনগণের দেয়া সেই গণরায়ের বাস্তবায়নে এখনও প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতামত ও রায়। জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের সাংবিধানিক, রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। জনগণের রায়কে উপেক্ষা করে কিংবা বাস্তবায়নে গড়িমসি করে একটি গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না।’

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশিজ নাগরিক হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিও জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আযম খান, রংপুর জেলা আমির ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবসমাজ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং সচেতন নাগরিকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। নেতারা আশাবাদী যে, এই সমাবেশ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিদাওয়া ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আন্দোলনকে আরও বেগবান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%