প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সূচকের উত্থানের মাধ্যমে চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে। এর ফলে সপ্তাহের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সপ্তাহের মধ্যে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ, যা ৩ হাজার ৪৩০ কোটি টাকার সমান। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন পৌঁছেছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা।
অন্যদিকে, চলতি সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচকের মান বৃদ্ধি পেয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪০.৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ডিএসইএস সূচক ৭০.২১ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আর ডিএস-৩০ সূচক ৩৫.৮২ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে, ডিএসইতে লেনদেনের মোট পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। পূর্ববর্তী সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিকে, এর আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন ছিল ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন ঘটেছে। এর মধ্যে ২২২টি কোম্পানির দাম বেড়েছে, ১৪৬টির দাম কমেছে এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, সপ্তাহের মধ্যে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৪ শতাংশ ও ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৪.০৬ পয়েন্টে ও ৯৩৮৯.৬৯ পয়েন্টে।
এছাড়া, সিএসই-৩০ সূচক ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৭৮৪.১৭ পয়েন্টে এবং সিএসই-৫০ ০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১৪.৯৭ পয়েন্টে পৌঁছেছে। তবে, সিএসআই সূচক ২.২২ শতাংশ কমে ৮৭৭.১২ পয়েন্টে অবস্থান করছে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ০২ লাখ টাকা। সপ্তাহের মধ্যে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯৩ লাখ টাকায়।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন