ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএসভিইআর-এর নতুন কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর


বিএসভিইআর-এর নতুন কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২০২৬-২০২৭ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে নতুন কমিটি ঘোষণা করেন বিএসভিইআর এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা।

১৪ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসানুল হক, কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান এবং যুগ্ম সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইজুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো মাহমুদুল আলম, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মুক্তার হোসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ বজলুর রহমান, বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা আক্তার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল হক এবং বাকৃবির অধ্যাপক ড. সুকুমার সাহা (অব.) ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজীকরণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ রবিবার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।"

থাই রাষ্ট্রদূত এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়, তাদের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসা সহজ করার অনুরোধ জানান। থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়া, গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

থাই রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%