০১:২৬ পি.এম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন একটি নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আবারও আদালতে হাজিরার নোটিশ পেয়েছেন। এটি তাঁর অভিনীত সিনেমার স্ক্রিনিংয়ে ঘটে। টানা দুই বছর ধরে এই ঘটনায় দায়ের করা মামলায় তিনি আইনি বিপাকে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
সেখানেই ঘটে অঘটন। প্রিয় তারকাকে একনজর দেখতে হাজার হাজার ভক্ত ভিড় করেন। এই অতিরিক্ত ভিড়ে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। এছাড়া, ওই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত অবস্থায় ছিল।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
মামলার জটিলতায়, আল্লু অর্জুন, তাঁর ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার ও প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। এ অবস্থায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
সম্প্রতি, হায়দরাবাদের এক আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যায়, তদন্তকারীরা দাবি করেছেন, আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।
এই চার্জশিটের ভিত্তিতে আদালত আল্লু অর্জুনসহ ২০ অভিযুক্তকে জরুরী ভিত্তিতে আগামী সোমবার (২২ জুন) হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন