প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চাকরি মেলা আয়োজন করা হয়েছে।
আয়োজিত ওই মেলায় অংশ নেওয়া প্রায় ১ হাজার ৬০০ চাকরিপ্রত্যাশীর মধ্যে ৩২০ জন প্রার্থী প্রাথমিক বাছাই এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়ে গেছেন।
মঙ্গলবার শহরের মাদ্রাসাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই চাকরি মেলার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে এবং ‘এসো’-র সহযোগিতায় ‘রেইজ’ প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হতে পারে।
চাকরি মেলায় বেসরকারি খাতের ২১টি জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এবং মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদের জন্য বিপুলসংখ্যক জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। পরে যোগ্য প্রার্থীদের স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
‘এসো’-র নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক এবং রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর এবং বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করেন ‘এসো’-র উপ-নির্বাহী পরিচালক আতাউর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন