ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় ৭ অক্টোবরের বার্ষিকীতে ইসরায়েলি হামলায় নিহত ৫


গাজায় ৭ অক্টোবরের বার্ষিকীতে ইসরায়েলি হামলায় নিহত ৫

হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

তিন বছর আগে ৭ অক্টোবর হামলায় নিহত ৩০০ জনের বেশি মানুষের স্মরণে নোভা সঙ্গীত উৎসবের স্থানে পরিবারের সদস্যরা ভোরে জড়ো হন। এ সময় গাজার দিক থেকে সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজা শহরের আল-শিফা হাসপাতাল জানায়, রাতভর চলা ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নিহতদের একজনকে মোহাম্মদ তামুস হিসেবে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, তিনি তাদের একজন স্বেচ্ছাসেবক ছিলেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ হামাস-নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে জরুরি উদ্ধারকাজ পরিচালনা করে।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে বের হওয়ার পর তারা হামাসের দুই সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, নিহতদের একজন ইসরায়েলি সেনাদের ক্ষতি করার উদ্দেশ্যে ‘হলুদ রেখা’ এলাকায় বিস্ফোরক পুঁতে রেখেছিলেন।

‘হলুদ রেখা’ গাজা উপত্যকায় ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হামলায় নিহতদের একজন মোহাম্মদ তামুস। তাদের দাবি, তিনি হামাসের সামরিক শাখার একজন স্নাইপার ছিলেন এবং একই সঙ্গে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থায় কাজ করতেন।

দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল জানায়, ইসরায়েলি হামলায় ৬০ বছর বয়সী হিশাম ইব্রাহিম আবু মুস্তফা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটি আরো জানায়, খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নিহত জিয়াদ জারাবের মরদেহ সেখানে আনা হয়েছে। ওই হামলাতেও কয়েকজন আহত হন।

এছাড়া বিকেলে আল-বুরাক ক্যাম্পের একটি তাঁবুতে হামলায় আরো একজন নিহত হয়েছেন বলে হাসপাতালটি জানিয়েছে। সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা একজন ‘সামরিক ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহত বা আহত অন্যদের বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় যুদ্ধ শুরুর তিন বছর পরও পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার বাসিন্দাদের জীবনযাত্রা এখনও অত্যন্ত কঠিন। গাজা শহরের বাসিন্দা মাহমুদ আবু হাসিরা বলেন, তিন বছর ধরে চলা অবরোধ, হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ধ্বংসস্তূপের নিচে

গাজার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ এখনও তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। এসব আশ্রয় সমুদ্রসৈকত কিংবা বোমায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের পাশে গড়ে উঠেছে।

গাজার উত্তরের প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহর বেইত হানুনের বাসিন্দা বাসাম নাসের জানান, যুদ্ধের শুরুতেই তিনি বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি বলেন, ‘একসময় আমাদের নিজেদের বাড়ি ছিল। এখন আমরা প্রিয়জনদের হারিয়েছি, যাদের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।’

আরও পড়ুন: আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে: সোনিয়া গান্ধী

ইসরায়েল জানিয়েছে, তারা গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে বেইত হানুনসহ গাজার সীমান্তবর্তী বেশ কিছু এলাকা রয়েছে। অন্যদিকে, গাজার বেশিরভাগ ফিলিস্তিনি হামাস-নিয়ন্ত্রিত বাকি এলাকায় বসবাস করছে।

যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের ওপর কিছু বিধিনিষেধ শিথিল করেছে। তবে গাজার বাসিন্দারা বলছেন, তাদের জীবন এখনও অত্যন্ত কঠিন। গাজা শহরের বাসিন্দা আহমেদ নাসের বলেন, ‘যুদ্ধ ও দুর্ভিক্ষ আমাদের ক্ষুধার্ত, ভীত ও বাস্তুচ্যুত করেছে। আমরা তাঁবুতে থাকছি এবং নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে লড়াই করছি।’

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীই কোনো না কোনো সময় বাস্তুচ্যুত হয়েছে এবং ৭৪ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় আরো ১ হাজার ৪৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুতগতির মোটরসাইকেলের আতঙ্কে পড়ে গিয়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


দ্রুতগতির মোটরসাইকেলের আতঙ্কে পড়ে গিয়ে নারীর মৃত্যু

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মিজান বেগম (৪৬) নামে এক নারী। এ সময় তিনি দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পেছনে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, "মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।"

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আলীর স্ত্রী। তিনি গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শক্তির জন্য গোয়েন্দাগিরির অভিযোগে রয়্যাল নেভির সদস্য টেডি ইয়ং গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিদেশি শক্তির জন্য গোয়েন্দাগিরির অভিযোগে রয়্যাল নেভির সদস্য টেডি ইয়ং গ্রেফতার

বিদেশি শক্তির পক্ষে কাজ করার এবং গোপন তথ্য পাচারের অভিযোগে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রয়্যাল নেভির (যুক্তরাজ্যের নৌবাহিনী) এক সদস্য। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম টেডি ইয়ং (২৪)। জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। কাউন্টার টেররিজম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে টেডি ইয়ং বিদেশি শক্তির লাভের উদ্দেশ্যে যুক্তরাজ্যের সংরক্ষিত ও গোপনীয় তথ্য সংগ্রহ, অনুলিপি তৈরি এবং তা হস্তান্তরের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের পর টেডি ইয়ংকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে। এই গ্রেফতারের বিষয়ে লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিং প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান মন্তব্য করেছেন, “সামরিক বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এই ঘটনার পেছনে অন্য কোনো সম্ভাব্য ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে তদন্ত চালিয়ে যাচ্ছি।”

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি বেডফোর্ডশায়ারে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন ওই নৌ সদস্য। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ঘটে যাওয়া অন্য একটি চলমান ঘটনার সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।

অভিযুক্ত টেডি ইয়ং কোন দেশের পক্ষে কাজ করছিলেন এবং কী ধরনের স্পর্শকাতর তথ্য পাচার করেছেন, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারখানা মালিককে ২ বছরের কারাদণ্ড, কারখানা সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারখানা মালিককে ২ বছরের কারাদণ্ড, কারখানা সিলগালা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জালিয়াতির দায়ে কারখানার মালিক আল আমিন হাওলাদার নামের একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার সুমন মিয়ার ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে পরিচালিত অভিযানে নামি-দামি ব্যান্ডের মোড়কসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম (কাপ, চকবার ও কোন), রোবো আইস পপ, ভেজাল মধু ও নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার, সয়াবিন তৈল।
এছাড়া ভেজাল ড্রিংকস ও জুস তৈরির কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, ম্যাংগো ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রঙ, বিভিন্ন মেশিনারিজ, ৪টি রেফ্রিজারেটর এবং ৩টি কম্পিউটার জব্দ করা হয়।
অভিযানকালে আটক আল আমিন হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সকল নকল ও ভেজাল পণ্য ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের সম্মুখে ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মো. তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই লাখ টাকা খরচে কক্সবাজার, ফেরার পথে ডিবির হাতে ৫ মাদক মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


দুই লাখ টাকা খরচে কক্সবাজার, ফেরার পথে ডিবির হাতে ৫ মাদক মামলার আসামি

পরিবারসহ কক্সবাজারে পাঁচ দিনের ভ্রমণ শেষে বরিশালে ফেরার পথে ডিবি পুলিশের হাতে হেফাজতে নেওয়া হয়েছে পাঁচজনকে। পরে তাদের বিরুদ্ধে আগে দায়ের হওয়া একাধিক মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, বাসে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, মো. সোহেনের বিরুদ্ধে ৪টি, মো. মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকসংক্রান্ত মামলাতেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, পাঁচজন পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। যাতায়াতের জন্য ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করা হয়। পাঁচ দিন কক্সবাজারে অবস্থান শেষে ৫ অক্টোবর সোমবার দুপুরে তারা বরিশালের উদ্দেশে রওনা হন। পুলিশ জানিয়েছে, পুরো ভ্রমণে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।

বরিশালে ফেরার পথে বিমানবন্দর এলাকায় বাসটিতে তল্লাশি চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তল্লাশিতে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পরে আগের দায়ের হওয়া মাদক মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাঁচজনকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, পাঁচজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, সোহেনের বিরুদ্ধে ৪টি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্বের মাদক মামলাগুলোর কার্যক্রমের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নতুন করে তল্লাশির সময় কোনো মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%