১০:০৫ পি.এম
হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে ইরাকের অর্থনীতিতে প্রায় ৬ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন। তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন।
ইরাকের প্রধান রপ্তানি পণ্য হলো তেল। দেশটিতে প্রচুর পরিমাণ তেলের মজুত রয়েছে। এতদিন বিদেশে তেল বিক্রির মাধ্যমে অর্জিত আয় দিয়ে আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি বাণিজ্য উদ্বৃত্ত বজায় রাখতে সক্ষম ছিল বাগদাদ।
তবে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। ইরাকের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হত। ফলে, তেল রপ্তানির ব্যাঘাতের কারণে দেশটির অর্থনীতি ব্যাপক চাপের সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন