ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক


‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক

র‍্যাবের এবং ডিজিএফআইয়ের বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক। আজ মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ডিজিএফআইয়ের জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এবং র‍্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলের বন্দিশালা পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকেরা। সে সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ডিফেন্সের লোকসহ অন্যান্য প্রয়োজনীয় লোকজন উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

পরে এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অনেক গুমের ঘটনা ঘটেছে। গুমের শিকার ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আয়নাঘরে রাখা হতো, যা জেআইসি অথবা টিএফআই সেল হিসেবে পরিচিত। এর মধ্যে র‍্যাব-১ এ টিএফআই সেল, কচুক্ষেতে ডিজিএফআইয়ের সদর দপ্তরে জেআইসি এবং ডিবি কার্যালয়ে বেশ কিছু আয়নাঘরের সন্ধান রয়েছে।

মামলার স্বার্থে এসব ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আমরা একটি আবেদন করেছি। আবেদনটি বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল-১ সম্মতি জানিয়েছেন বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, যেকোনো সময় দিন-তারিখ দেবেন ট্রাইব্যুনাল। পরিদর্শনের ক্ষেত্রে প্রসিকিউশনকে তারা নোটিশ করতে পারেন। এরপরই যৌথভাবে পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেআইসি এবং টিএফআই সেলে গুম করার ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিচার চলছে।

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৯৯ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ঢাকায় ৯৯ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

রাজধানী ঢাকা শহরের সবুজবাগ এলাকায় গোপন সূত্রের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।

হারুন অর রশিদ জানান, গত ২০ জুলাই রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানের ফলে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এই উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

তিনি উল্লেখ করেন, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন জিনেদিন জিদান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন জিনেদিন জিদান

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। এর ফলে দেশম জুগের সমাপ্তি ঘটেছে ফ্রান্সের। যদিও বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার পর জিনেদিন জিদানকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের দ্বারা।

ইতোমধ্যে জিদানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ট্রান্সফার মার্কেটের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, গত বছরের নভেম্বর থেকেই জিদান এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা এখন আনুষ্ঠানিক রূপ পেয়েছে। চুক্তিটি দীর্ঘমেয়াদি বলেও জানিয়েছেন রোমানো।

রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্বে কাজ শুরু করবেন।

রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফরাসি কিংবদন্তির এই দায়িত্ব নেওয়ার খবরটি ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নামের স্বর্ণাক্ষরে লিখেছেন।

তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে বিরল এক কীর্তি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর ধরে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে বিভিন্ন সময়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে জিদানের অধীনে এখন নতুন যুগ শুরু করতে যাচ্ছে ফ্রান্স।

চলতি আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে দল গঠন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং শিরোপার লড়াইয়ে ফ্রান্সকে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ থাকবে কিংবদন্তি জিদানের সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

একজন নারীকে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। এ বিষয়ক নানা আলোচনা-সমালোচনা এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসকল খবরাখবর প্রকাশিত হয়েছে, সেগুলোর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিবৃতি প্রদান করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) এই বিবৃতিটি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এই বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ নজর রাখছে।

তিনি বলেন, ইতিমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে প্রকৃত ঘটনার তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের হামলায় কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন, সে সম্পর্কের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে। যদিও এই সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে এবং হতাহত সৈন্যদের সংখ্যা প্রকাশ করেছে পেন্টাগন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসের আইন প্রণেতাদের সামনে হাজির হওয়ার আগেই হতাহতের সৈন্যদের খবর জানিয়ে দিয়েছে পেন্টাগন।

প্রতিবেদনে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ইরান যুদ্ধে ৩ সেনা নিহত এবং প্রায় ১০০ সেনা আহত হয়েছেন। আহত সেনাদের মধ্যে অধিকাংশই মাথায় সামান্য আঘাতজনিত সমস্যায় আক্রান্ত। এসব সেনাদের ৯৬ শতাংশ ইতিমধ্যে আবারও দায়িত্বে ফিরে গেছেন।

গত সপ্তাহে জর্ডান ও ইরাকে দায়িত্ব পালনকালে ওই তিন মার্কিন সেনা নিহত হন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার কথাও জানিয়েছে পেন্টাগন।

ইরানি হামলায় সেনাদের হতাহত তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করে শন পারনেল জানান, 'পেন্টাগন কোনো তথ্য আড়াল করেনি।'

অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে ওই জাহাজ থেকে নাবিকেরা এটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নেন।

এদিকে, কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে, তারা হামলার প্রতিহত করতে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা সচল করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক প্রতিবেদন তারা পেয়েছে। জাহাজটির ক্রুরা নিরাপদে লাইফবোটে আশ্রয় নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%