০৫:৫৬ পি.এম
একজন নারীকে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। এ বিষয়ক নানা আলোচনা-সমালোচনা এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসকল খবরাখবর প্রকাশিত হয়েছে, সেগুলোর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিবৃতি প্রদান করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) এই বিবৃতিটি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এই বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ নজর রাখছে।
আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে
তিনি বলেন, ইতিমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে প্রকৃত ঘটনার তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন