০২:৪৯ পি.এম
লেবানন সোমবার জানিয়েছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে এবং বিনিময়ে ইসরাইল দক্ষিণ বৈরুতের ওপর হামলা বন্ধ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি ‘খুব ভালো ফোনালাপ’ হয়েছে এবং এর ফলস্বরূপ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা সফল হয়েছে। লেবানন এ তথ্য প্রকাশ করেছে।
লেবাননের প্রেসিডেন্স দপ্তর জানায়, ওয়াশিংটনে লেবানন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল যদি বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহে হামলা বন্ধ করে, তাহলে হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।’
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
খবর বার্তা সংস্থা এএফপি’র। ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, ব্যাপক বিমান হামলা এবং গত দুই দশকের মধ্যে সবচেয়ে গভীর স্থল আক্রমণের সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলে রকেট নিক্ষেপ করে, যার জেরে লেবাননও মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে।
ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরাইল এবং হিজবুল্লাহকে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলাপচারিতার পর, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যে সমস্ত সেনা ইতোমধ্যেই অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য
তিনি আরও জানান, ‘উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ইসরাইলও তাদের ওপর হামলা করবে না এবং তাদেরাও ইসরাইলের ওপর হামলা করবে না।’
পরে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলের শহরে ও নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে ইসরাইল বৈরুতের ভেতরে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন