১১:৫৬ এম
আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গঠিত এই সংস্থাটি ৮১ বছরে পদার্পণ করেছে।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে (নিউইয়র্ক) অবস্থিত এই সংস্থাটির নামকরণ মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের দ্বারা করা হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। জাতিসংঘের মহাসচিব প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতিসংঘের মহাসচিব হলেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।
স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে দেশটি।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের গোপন যোগাযোগ ইরানের সঙ্গে, হামলার হুমকি প্রকাশ্যে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন