ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’


বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা, অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে পরাজিত করে লা লিগায় টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। এই রাতে মিডফিল্ডার রদ্রির অভিষেক ঘটেছে। ৬ কোটি ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যু-তে আসা এই তারকাকে প্রথমার্ধের পর মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।

 

ঘরের সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মাঠে নামা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিজের দলের দর্শনের জন্য ‘পারফেক্ট’ বলে অভিহিত করেছেন বার্সা বস।

আরও পড়ুন: এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক উৎফুল্ল কণ্ঠে বলেন, ‘সে আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে নামছে—এতে সবাই ভীষণ খুশি। আমাদের ফুটবল দর্শন ও খেলার শৈলীর জন্য রদ্রি একদম নিখুঁত একজন ফুটবলার।’

ম্যাচ ফিটনেসের কারণে আগের ম্যাচে এলচের বিপক্ষে ৫-০ গোলের জয়টিতে রদ্রি অংশ নিতে পারেননি।

 

তবে সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে বিলবাওয়ের বিপক্ষে বেঞ্চে জায়গা করে নেন তিনি। দ্বিতীয় অর্ধে মার্ক বের্নালের স্থলাভিছুক্ত হয়ে মাঠ কাঁপান এই স্প্যানিশ মিডফিল্ডার।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

অভিষেক শেষে রদ্রি বলেন, ‘বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে পেরে এবং টানা দ্বিতীয় জয় পাওয়ায় আমি খুবই আনন্দিত। আস্তে আস্তে ছন্দে ফেরাটা জরুরি।

 

প্রথম কয়েক মিনিটের অনুভূতি এক কথায় দারুণ ছিল।’

শুরুর একাদশে সুযোগ পাওয়া পেদ্রি ও তরুণ বের্নালেরও ভূয়সী প্রশংসা করেছেন ফ্লিক। তিনি যোগ করেন, ‘বের্নাল যতক্ষণ মাঠে ছিল, দুর্দান্ত খেলেছে। পেদ্রি আর বের্নাল—দুজনেই চমৎকার কাজ করছে।’

আরও পড়ুন: ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিংয়ে যোগ দিলেন মিস্টার ক্রিকেট

ম্যাচে বার্সার হয়ে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস।

 

জোড়া জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচটিতে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন নিউক্যাসেল থেকে আসা ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। মাঠে তার গতি ও ড্রিবলিং দেখে গ্যালারিতে গান ধরেন বার্সা সমর্থকরা। ফ্লিক বলেন, ‘ওর গতি আর ইনটেনসিটি আমাদের দলের জন্য দারুণ কার্যকর। তবে বিশ্বকাপ শেষ করে মাত্র আড়াই সপ্তাহ আগে যোগ দেওয়ায় ওর আরো ভালো করার সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসে লিভিংস্টোন-এডওয়ার্ডসকে অন্তর্ভুক্তির চমক

এ ছাড়া লা মাসিয়ার তরুণ প্রতিভা শাবি এসপার্তকে লেফট ব্যাক হিসেবে খেলাচ্ছেন ফ্লিক। বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফিলিপ লামের সঙ্গে তুলনা করা এই তরুণের ঠান্ডা মাথার ফুটবল দেখে মুগ্ধ ফ্লিক বলেন, ‘ছেলেটির মধ্যে অদ্ভুত একটা শান্তভাব রয়েছে। ওর টেকনিক আর একাগ্রতা এক কথায় অসাধারণ।’

আগামী সোমবার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে রায়ো ভায়েকানের মুখোমুখি হবে বার্সেলোনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ এম


জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জামায়াত বিগত ১৬ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ ছিল এবং আওয়ামী লীগের মধ্যে তারা লুকিয়ে ছিল। তিনি বলেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু বলা যেতে পারে।

 

শুক্রবার (২৮ আগস্ট) তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার বিরোধীদলের সঙ্গে যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। তিনি পূর্বে বলেছিলেন, জামায়াত-এনসিপি ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে এটি পরিষ্কার হয়েছে।

 

তিনি আরও লেখেন, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে নামবে। তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪ এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ এবং ৩০০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই নয়।

রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতে ১৯৭১ সালে এর চেয়ে বেশি রক্ত ঝরানো হয়েছে, তাই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু বলা যেতে পারে। তিনি প্রশ্ন করেন, যদি তা না হয়, তবে ২৪ এর গণহত্যাকারী আওয়ামী লীগ কীভাবে জামায়াতের ওপর দমন করেনি, এ কথা বলা যায়?

শেষে তিনি লেখেন, সত্যি বলতে, জামায়াত বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাই আওয়ামী লীগ তাদের সঙ্গে খারাপ আচরণ করবে কেন? প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক করতে তাহের সাহেবরা মাঠে নতুন বক্তব্য দিচ্ছেন। আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহান্নামে পাঠাব নেতানিয়াহুকে হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ এম


জাহান্নামে পাঠাব নেতানিয়াহুকে হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি অবরোধ অব্যাহত থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর সংঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ইজরায়েলের সঙ্গে নতুন কোনও সংঘাত এই বিরোধের একটি ভিন্ন পর্যায়ে প্রবেশ করবে।

ইরানের সংবাদ সংস্থা আইআরআইবির

প্রতিবেদন অনুযায়ী, আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তেহরান। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ইহুদি শাসনের অস্তিত্বের অবসানকে এগিয়ে আনছে।’

রেজাই আরও অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু মিথ্যা তথ্য ছড়িয়ে বলেছেন যে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে।

 

তিনি দাবি করেন যে, এই প্রতিবেদন ট্রাম্পকে আতঙ্কিত করেছে এবং তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। নেতানিয়াহু মিথ্যা খবর ছড়িয়ে ট্রাম্পকে আতঙ্কিত করছেন এবং তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রভাব খাটাচ্ছেন। এই খবরের পর ট্রাম্প একজন ফুড ট্রাক কর্মীর মতো ঘুরে বেড়াচ্ছিলেন।

লেবাননের সঙ্গে ইজরায়েলের সংঘাত পরিস্থিতি প্রসঙ্গে রেজাই বলেন, ‘দাহিয়েহ এবং বেরুট হল আমাদের রেড লাইন। ভবিষ্যতে যে কোনও সংঘাত পূর্ববর্তী যুদ্ধ থেকে আলাদা হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। লেবাননের দখল হওয়া অঞ্চলগুলি থেকে ইজরায়েল সরে যেতে বাধ্য হবে।’

 

রেজাই আরও বলেন, যদি সংঘাত পুনরায় শুরু হয়, তাহলে আমরা নতুন পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। অর্থনৈতিক অবরোধ প্রমাণ করছে যে, আমেরিকার সামরিক হামলা নিষ্ফল হচ্ছে। তিনি যোগ করেন, আমরা এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব।

ইরানের তেল রফতানি প্রসঙ্গে রেজাইয়ের দাবি, ‘অবরোধ অব্যাহত রাখার অর্থ, আমেরিকান শত্রুর সঙ্গে গুরুতর সংঘাত। যুদ্ধবিরতি চলাকালীন আমরা ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছি। যদি অবরোধ অব্যাহত থাকে, আমরা ১০০ শতাংশ আমেরিকান অর্থনীতিকে লক্ষ্য করব। যুদ্ধবিরতি চলাকালীন আমরা নৌ অবরোধ ভেঙে প্রায় ৭০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছি।’

এর আগে ২৪ অগস্ট, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স পোস্টে লেখেন, ‘ইরানি শাসনের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্কট বেসেন্টকে অভিনন্দন। আপনারা স্বৈরাচার এবং যারা এর প্রয়োগ করে, তাদের কাছ থেকে ন্যায্যভাবে চড়া মূল্য আদায় করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’, বললেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ এম


নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’, বললেন পররাষ্ট্রমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যার পর এখনও নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সন্ধান পাওয়া অত্যন্ত ‘কঠিন’ বা ‘দুরূহ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শো-তে এক সাক্ষাৎকারে তিনি জানান, বন্যার কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আরও বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন।

আগামী কয়েক দিনের মধ্যে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ এম


পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিক আহত অবস্থায় আটক হন।

 

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচ শ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%