১০:৫৬ এম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে একটি হত্যামামলার হাজতি রাজুর মৃতদেহ গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের পুত্র।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে রাজু কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন