ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত, ভোলা-চরফ্যাশন মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা


সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত, ভোলা-চরফ্যাশন মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট-মনিরাম সড়কের মাঝামাঝি বটতলা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক বটতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে চালক হঠাৎ ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ট্রাকচালকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এতে অন্য কোনো যানবাহনের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল এবং অসতর্ক ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের হস্তক্ষেপ ছাড়া লেবাননে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


তেহরানের হস্তক্ষেপ ছাড়া লেবাননে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

ইরানের ভূমিকা ছাড়া লেবাননে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, বলেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্দ বাকের কালিবাফ। রবিবার স্থানীয় সময় (৫ জুলাই) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্য মুহাম্মদ ফনিশের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

কালিবাফ মন্তব্য করেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ফলে লেবাননসহ বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছিল। এমন অবস্থায় এই অঞ্চলে শান্তি ইরানের মাধ্যমেই অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হিজবুল্লাহসহ ওই অঞ্চলের ইরানের মিত্র প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে আগ্রাসন বন্ধের বিষয়ে স্পষ্ট শর্ত নির্ধারণ করা হয়েছে। তেহরান লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর বিশেষ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন।

এ সময় বৈঠকে স্পিকার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় তেহরানের সমর্থনে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে হিজবুল্লাহর সাহসী লড়াইয়ের প্রশংসা করেন। তিনি এ লড়াইকে ‘ইতিহাসের একটি সন্ধিক্ষণ’ হিসেবে উল্লিখিত করেন, যা প্রতিরোধ গোষ্ঠী এবং ইরানের মধ্যে ‘অটুট বন্ধনকে তুলে ধরেছে।’

জুনের মাঝামাঝি সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এই সমঝোতা স্মারকে বলা হয়েছে, লেবাননসহ সব রণাঙ্গণে শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা হবে, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল পুনর্বহারের আহ্বান জানানো হচ্ছে।

এই সমঝোতা স্মারকের আওতায় উভয় পক্ষ একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়ায় প্রবেশ করছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চ মাসের শুরুর দিকে ইসরায়েল লেবাননে সর্বশেষ দফা হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪,৩০০ জন নিহত এবং ১২,৫০০ জন আহত হয়েছেন।

ইরানি কর্মকর্তারা বলছেন, তেহরান সক্রিয়ভাবে লেবানন যুদ্ধের অবসান এবং দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অন্যতম প্রধান বিষয়।

হিজবুল্লাহর কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ ফনিশ বৈঠকে বলেন, হিজবুল্লাহ নিজেদের ইরানের ইসলামি বিপ্লবের একটি অংশ মনে করে। তিনি জানান, লেবাননের এই গোষ্ঠী এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পর্ক সর্বদা ভ্রাতৃত্বপূর্ণ এবং ধর্মীয় ও বৈপ্লবিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, ইরানের হস্তক্ষেপই লেবাননের সাম্প্রতিক যুদ্ধ থামাতে বাধ্য করেছিল। ফনিশ মন্তব্য করেন, তারা বিশ্বাস করেন যে তেহরানের হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমঝোতার শর্তাবলী মানতে বাধ্য হয়েছে এবং এই মাধ্যমেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তিও অর্জন করা যাবে।

সূত্র: ডন, ফার্স নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তাল সাগর, ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


উত্তাল সাগর, ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়।

ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও চাকুরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩ জুলাই) সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে সীমিত পরিসরে স্পিডবোট ও ট্রলার চলাচল করলেও, আবহাওয়ার পরিস্থিতি আরো অবনতি হওয়ায় পরবর্তীতে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার (৫ জুলাই) সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় বহু চাকুরিজীবী যথাসময়ে কর্মস্থলে যোগ দিতে পারেননি।

নৌযোগাযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন জরুরি চিকিৎসার জন্য শহরে যেতে চাওয়া রোগীরা। এ ছাড়া, প্রবাসী যাত্রীরা নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় তাদের ফ্লাইট মিস হওয়া, ছুটি ও ভিসার মেয়াদ নিয়ে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে কুমিরা ও গুপ্তছড়া—উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন।

দীর্ঘ ৫ দিন ধরে ঘাটে আটকে থাকায় অনেক গাড়ির কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে, ফেরিঘাটে ভালো কোনো রেস্তোরাঁ, ওয়াশরুম কিংবা গোসলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন আটকে পড়া দূর-দূরান্তের গাড়িচালক ও শ্রমিকরা। তারা জানান, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠেছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এবং কখন নৌযান চলাচল শুরু করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া যাচ্ছে না।

ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্বীপে যাতায়াতের এই অনিশ্চয়তা কাটছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের এই রায় সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রামগর উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। ঘটনাটি ঘটে সময়ের মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হয়েছে। মামলার ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত রায় দিয়েছেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এত দ্রুত রায় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে এবং ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, অপহরণ ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, অপহরণ ২

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ৩ জন নিহত এবং ২ জন অপহরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর থেকে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ফলে এটি ঘটেছে। তবে নিহতের পরিচয় এবং ঘটনার আসল কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজন নিহত হওয়ার খবর এমতাবস্থায় পাওয়া গেছে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

একটি সূত্র থেকে জানা যায়, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকেই গোপনে প্রস্তুত থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর আকস্মিক হামলা করে।

এসময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তবে এই বিষয় নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%