প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ৩ জন নিহত এবং ২ জন অপহরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর থেকে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ফলে এটি ঘটেছে। তবে নিহতের পরিচয় এবং ঘটনার আসল কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজন নিহত হওয়ার খবর এমতাবস্থায় পাওয়া গেছে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
একটি সূত্র থেকে জানা যায়, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকেই গোপনে প্রস্তুত থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর আকস্মিক হামলা করে।
এসময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তবে এই বিষয় নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন