ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত


চট্টগ্রামে বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত

চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে (ছবি: আইএসপিআর)।

আইএসপিআর জানায়, চন্দনাইশ উপজেলা ও লোহাগড়া উপজেলায় বন্যাকবলিত স্থানসমূহে অসামরিক প্রশাসনকে ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে ১০ পদাতিক ডিভিশন।

আরও পড়ুন: দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো দামকুড়া থানার এসআই আসরাফ

এছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করছে।

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে (ছবি: আইএসপিআর)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার সেই গ্রাম, যেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, শাসন ও নিরাপত্তায় নারীরাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ এম


সিরিয়ার সেই গ্রাম, যেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, শাসন ও নিরাপত্তায় নারীরাই

এক কাঁধে রাইফেল, অন্য হাতে ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়ে আছেন এক নারী গ্রামের প্রবেশপথে পাহারায়। গ্রামটির ভেতরে সারি সারি মাটির তৈরি ছোট ছোট বাড়ি রয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় শাকসবজি লাগানো, ফলগাছ ro তৃণ ও নানা রঙের ফুল রয়েছে।

নতুন রঙে ভরা এই গ্রামটি সিরিয়ার কুর্দি অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চলের মরুভূমির বুকে যেন এক স্বপ্নের জনপদ। কামিশলি শহরের বাইরে অবস্থিত এই গ্রামটিতে প্রায় ৩০টি বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর নাম জিনওয়ার। আঞ্চলিক কুর্দি ভাষায় এর অর্থ, ‘নারীদের পরিসর’ বলে পরিচিত।

যুদ্ধ, সহিংসতা, পারিবারিক নির্যাতন এবং সামাজিক বৈষম্যের শিকার নারীরা এখানে গ্রামটি গড়ে তুলেছেন। তাদের মধ্যে অনেকেই এসেছেন যুদ্ধে স্বামীকে হারিয়ে, আবার কেউ এসেছেন নিরাপত্তা বা স্বাধীনতার খোঁজে। এখানে পুরুষদের স্থায়ীভাবে বসবাস বা রাত যাপন নিষিদ্ধ। পুরোপুরি নারী-পরিচালিত এই জনপদের জীবনযাত্রা সম্প্রতি ক্যামেরাবন্দী করেছেন ইতালীয় আলোকচিত্রী মাত্তেও ট্রেভিসান।

দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জিনওয়ারের মতো নারী-নেতৃত্বাধীন স্বশাসিত কমিউনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কুর্দি, আরব এবং ইয়াজিদি সম্প্রদায়ের নারীরা একত্র হয়ে নিজেদের স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, কৃষিভিত্তিক সমবায়, বেকারি এবং নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। তারা রাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজেদের স্বভাবে এগিয়ে চলছেন।

জীবনের নতুন সূচনা

৫৫ বছর বয়সি ওয়েলাত তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করেছিলেন। এক বছর আগে তিনি জিনওয়ারে আশ্রয় নেন আর এখন প্রতিদিন সকালে কুর্দি ভাষার ক্লাস নেন, পরে গ্রামের প্রবেশপথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তার ভাষায়, এই গ্রামের পারস্পরিক সহযোগিতা, মানসিক সমর্থন এবং নিরাপদ পরিবেশ তাকে নতুন করে বাঁচার আরেকটি শক্তি দিয়েছে। এখানেই তিনি তাঁর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

গ্রামে বাস করা আরেক নারী নুজিন, যিনি ৫৭ বছর বয়সী। মিহেমেদের স্বামী মারা যাওয়ার পর তার জীবনে শুরু হয় একটি নতুন যুদ্ধ। পরিবার এবং সমাজের মানুষদের মানসিক নির্যাতন, একাকীত্ব এবং অসুস্থতার সাথে দীর্ঘদিন লড়াই করার পর তিনি জিনওয়ারে আসেন। বর্তমানে তিনি গ্রামের বেকারিতে রুটি তৈরি করেন এবং প্রয়োজনে নিরাপত্তার দায়িত্বও পালন করেন। নুজিন বলছেন, ‘আমরা প্রত্যেকে আলাদা মানুষ তবে এখানে এসে আমরা সবাই এক পরিবার হয়ে গেছি।’

জার্মানি না গিয়ে বেছে নিলেন জিনওয়ার

২৮ বছর বয়সি জেসমিনের বিয়ে ভেঙে যাওয়ার পর আলেপ্পো ছেড়ে জার্মানিতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তিনি জিনওয়ারের কথা জানতে পারলেন। এরপর তিনি বিদেশে যাওয়ার পরিকল্পনা বদলে স্থানীয়ভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করেন, কুর্দি, আরব এবং ইয়াজিদি নারীদের শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ। মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তিনি বিশ্বাস করতে শিখেছেন, পৃথিবীর সব প্রান্তের নারীরই নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে আসা উচিত।

পরিবেশবান্ধব আরেকটি কমিউন

নারীদের জন্য গড়ে ওঠা জিনওয়ারের পাশাপাশি নারী-পুরুষ উভয় অংশগ্রহণে পরিচালিত আরেকটি স্বশাসিত কমিউন হচ্ছে জারুদি। এর সহসভাপতি নেহরীমান জানান, ২০১৩ সালে যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর গ্রামবাসীরা একত্রে একটি গণবাগান গড়ে তোলেন। পরে কৃষিকাজ, স্থানীয় সেবা, এবং বিভিন্ন দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে একটি সফল ব্যবস্থাপনার মডেল তৈরি করতে সক্ষম হন।

জিনওয়ারসহ এসব নারী-নেতৃত্বাধীন কমিউনগুলোর কোনো সুনির্দিষ্ট আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। জানা গেছে, এগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন স্বায়ত্তশাসিত প্রশাসনের আওতায় স্ব-ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এখানে সরকারি বা আন্তর্জাতিক তহবিলের অভাব থাকা সত্ত্বেও, এখানকার বাসিন্দারা কৃষি সমবায়, বেকারি, পশুপালন ও ক্ষুদ্র উৎপাদন কার্যক্রমের মাধ্যমে জীবন নির্বাহ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে হাজির হচ্ছেন বাবা-মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


৪৫০ কোটির ‘কিং’ নিয়ে হাজির হচ্ছেন বাবা-মেয়ে

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটির চারপাশে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে শুটিং চলবে বিভিন্ন দেশ ও লোকেশনে। আগামী আগস্টে শুটিং সম্পন্ন হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক এবং প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিশাল পরিসরের নির্মাণ। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে ঘিরেও নির্মাতারা বিশেষ গুরুত্ব প্রদান করছেন। ছবিটি শুরুতে তুলনামূলকভাবে ছোট পরিসরে নির্মাণের পরিকল্পনা রাখলেও পরে এটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গেছে, সুহানার প্রথম বড় পর্দার সিনেমাকে স্মরণীয় করে তুলতে নির্মাণের প্রতিটি ধাপে নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন শাহরুখ খান।

এর আগে, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি, আর ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হওয়ার সম্ভাবনা রয়েছে তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ বাজেটের সিনেমা হিসেবে।

শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ এম


মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

সরকার মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। রবিবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মোবাইল কোর্ট কার্যক্রমে দ্রুতকৃত সুপারিশ প্রদান কমিটির সভাপতি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন বলে প্রপনে উল্লেখ করা হয়।

কমিটির প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টের সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি, মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে কমিটির। কমিটিকে সচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।

এবং চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর জন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় ৭০০০ পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন।

আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমান্বয়ে চার কোটি পরিবারের নারী সদস্যরা প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোন বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে।

একই সাথে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%