ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে হাজির হচ্ছেন বাবা-মেয়ে


৪৫০ কোটির ‘কিং’ নিয়ে হাজির হচ্ছেন বাবা-মেয়ে

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটির চারপাশে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে শুটিং চলবে বিভিন্ন দেশ ও লোকেশনে। আগামী আগস্টে শুটিং সম্পন্ন হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক এবং প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিশাল পরিসরের নির্মাণ। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে ঘিরেও নির্মাতারা বিশেষ গুরুত্ব প্রদান করছেন। ছবিটি শুরুতে তুলনামূলকভাবে ছোট পরিসরে নির্মাণের পরিকল্পনা রাখলেও পরে এটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গেছে, সুহানার প্রথম বড় পর্দার সিনেমাকে স্মরণীয় করে তুলতে নির্মাণের প্রতিটি ধাপে নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন শাহরুখ খান।

এর আগে, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি, আর ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হওয়ার সম্ভাবনা রয়েছে তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ বাজেটের সিনেমা হিসেবে।

শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ এম


মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

সরকার মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। রবিবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মোবাইল কোর্ট কার্যক্রমে দ্রুতকৃত সুপারিশ প্রদান কমিটির সভাপতি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন বলে প্রপনে উল্লেখ করা হয়।

কমিটির প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টের সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি, মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে কমিটির। কমিটিকে সচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।

এবং চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর জন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় ৭০০০ পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন।

আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমান্বয়ে চার কোটি পরিবারের নারী সদস্যরা প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোন বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে।

একই সাথে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

 প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ এবং ঔষধি-এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উপ পরিচালকদের নির্দেশও দেওয়া হয়েছে। অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে মনে করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।

এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনীয় ড্রোন হামলায় স্টাভ্রোপলের শিল্পাঞ্চলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


ইউক্রেনীয় ড্রোন হামলায় স্টাভ্রোপলের শিল্পাঞ্চলে আগুন

 রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্টাভ্রোপল অঞ্চলের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লেগেছে। এটি নিয়ে অঞ্চলটির গভর্নর সোমবার জানিয়েছেন। তবে এ হামলার ফলে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

মস্কোর ধারাবাহিক হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা আরও জোরদার করেছে।

স্টাভ্রোপল অঞ্চলের গভর্নর ভøাাদিমির ভøাাদিমিরভ টেলিগ্রামে জানান, ‘স্টাভ্রোপলের কাছে শত্রুপক্ষের একটি ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।’ বার্তা সংস্থা এএফপি মস্কো থেকে এ খবর দিয়েছে।

তিনি আরও বলেন, ‘এই হামলায় শপাকোভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার শিল্পাঞ্চলে আগুন লেগেছেঅ।’

ভ্লাদিমিরভ ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করার তথ্য দেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

তিনি উল্লেখ করেন, পুরো অঞ্চলে এখনও ড্রোন হামলার জন্য সতর্কতা জারি রয়েছে এবং সকলকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার ভোরে টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন বিভিন্ন রাশিয়ান স্থাপনায়, বিশেষত জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, চার বছরের বেশি সময় ধরে নিজেদের ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক হামলার প্রতিশোধ হিসেবে এ ধরনের হামলা ন্যায্য।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর আলোচনা করতে সোমবার ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধি প্যারিসে বৈঠকে বসতে চলেছেন।

এদিকে, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা গত মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ ওয়াশিংটন তার মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের দিকে ফিরিয়ে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%