০৩:৪৯ পি.এম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, ১১ দলীয় ঐক্যজোট লংমার্চের নামে গাড়িমার্চ করছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে, লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলা যায়। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’
মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ এবং আত্মহত্যার প্রবণতা রোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ অন্যান্যরা।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন নিতাই রায় চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন