১১:০৬ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ঘূর্ণায়মান অবস্থায় সিলিং ফ্যানটি ছিটকে নিচে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ঘটনার দিন শনিবার (২১ জুন) দুপুরে ঐ আবাসিক হলের ডি-৩০০ নম্বর কক্ষে একটি সিলিং ফ্যান হঠাৎ করে ঘূর্ণায়মান অবস্থায় ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তা নিচে পড়ে যায়। সে সময় কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা টেবিলে বসে পড়াশোনা করছিলেন।
কক্ষে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যন্ত্রীকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মোরশেদ এলাহী বলেন, "গণরুমে পর্যাপ্ত ফ্যান থাকলেও বেশিরভাগ ফ্যান নষ্ট কিংবা ধীরগতির, তাই আমাদের ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হয়। এ বিষয়ে আমরা অনেকবার স্যারদেরকে জানিয়েছি, তারা কিছু কিছু সমস্যার সমাধান করেছেন আর কিছু সমস্যার সমাধান হয়নি। গণরুমের ফ্যানগুলো দেখলেই মনে হতো যে এখনই খুলে পড়বে। আজকে তাই হয়েছে। ফ্যানটি যেভাবে পড়েছে, সামান্য এদিক-ওদিক হলেই কারও মাথায় আঘাত লাগতে পারত। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।"
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কক্ষটির পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরিবর্তনের দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন