ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা


নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি বিনামূল্যে পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’Ñ এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়া, কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমও চলা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই দায়িত্ব পালন করে না; সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণেও সবসময় পাশে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। এমন মানবিক কার্যক্রম আগামীতে নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি ডট কম-এর টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আমিনুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


তালাশ বিডি ডট কম-এর টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আমিনুল ইসলাম

 

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি ডট কম-এর গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম -কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি গোপালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের আওতায় তিনি উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ আকারে পরিবেশন করবেন।
তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের সংবাদ নেটওয়ার্ক আরও শক্তিশালী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব অর্পণ করা হয়েছে সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম ওপর।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম তাঁর সততা, দক্ষতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন।
এ উপলক্ষে তালাশ বিডি ডট কম পরিবারের পক্ষ থেকে মোঃ আমিনুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সফল সাংবাদিকতা জীবন এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইলি রোডে উন্নয়নকাজে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


বেইলি রোডে উন্নয়নকাজে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

রাজধানীর বেইলি রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

একই সঙ্গে, অনিয়ম করে নির্মিত ৯ মিটার গাইড ওয়াল ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে ডিএসসিসির পক্ষ থেকে।

সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসসিসির অঞ্চল-১ এর ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোড এলাকায় অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত চলমান উন্নয়নকাজে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আকস্মিকভাবে উন্নয়নকাজটি পরিদর্শন করেন। সে সময় তিনি দেখতে পান যে, ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে সিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি।

এছাড়া, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কিংবা কার্য-সহকারীর উপস্থিতি ছাড়াই রাতে অননুমোদিতভাবে ঢালাইয়ের কাজ চলছিল।

ডিএসসিসি জানায়, চুক্তি দলিলের গুণগত মান নিয়ন্ত্রণসংক্রান্ত শর্ত অনুযায়ী প্রতিটি উন্নয়নকাজে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার বাধ্যতামূলক। অনিয়মের প্রেক্ষিতে স্পেসিফিকেশনবহির্ভূত কাজ বন্ধ করে ইতিমধ্যে নির্মিত অংশ ভেঙে পুনরায় নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান DIC & AW (JV)-কে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষরিত একটি স্মারকে সোমবার এ শোকজ নোটিশ জারি করা হয়।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরীর উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজের বিষয়ে সিটি কর্পোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক নৈশ পরিদর্শন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চুক্তি নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ পি.এম


‘চুক্তি নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সামনে এখন দুটি মাত্র বিকল্প রয়েছে, ‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, ইরান একদিকে আলোচনার জন্য অনুরোধ করছে, আর অন্যদিকে প্রকাশ্যে বলছে তারা আলোচনা করছে না।

আজ সোমবার (৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ‘ইরানের নেতৃত্ব অবিশ্বাস্যভাবে দ্বিমুখী আচরণ করছে। তারা বৈঠকের জন্য অনুরোধ করে, কেউ কেউ বলবেন ভিক্ষাও করে। আলোচনা শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠকের সময়সূচি রয়েছে। কিন্তু প্রকাশ্যে তারা বলছে, কোন আলোচনা নেই, তারা কেবল ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে।’

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার কথায়, ‘তারা আবারও বলছে, হরমুজ প্রণালি তাদের শক্ত হাতে পরিচালিত হবে। অথচ এটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের ‘অবরোধ’, যাকে কেউ কেউ ‘যুক্তরাষ্ট্রের স্টিলের দেয়াল’ বলে উল্লেখ করে, তার কারণে আমরা চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারে না এবং আমরা অনুমতি না দিলে কিছুই যাবে না।’

তিনি আরও বলেন, ‘একটি চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত কিছুই পরিবর্তন হবে না। ইরান তা স্বীকার করুক বা না করুক, আমরা বহু দশকের পুরোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করছি। বিষয়টি খুবই সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’

ট্রাম্প গত রোববার বলেন, ইরানের বিরুদ্ধে নতুনভাবে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রেখে তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্যমতে, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘স্পষ্টতই তারা (ইরান) হামলার শিকার হতে চায় না। তারা বুঝতে পেরেছিল হামলার প্রস্তুতি কতদূর এগিয়েছিল, কারণ তারা সেটা গড়ে উঠতে দেখেছিল। এখন আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোচ্ছি। আগামীকাল বিকেল থেকেই সেই আলোচনা শুরু হবে।’

ট্রাম্প দাবি করেন, আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি গুরুত্ব পাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ নৌপথ এবং চলমান সংঘাতের অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

আজ সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো প্রতিনিধিদল গ্রহণ অথবা পাঠানোর পরিকল্পনা নেই। তার ভাষায়, ‘এখন আমরা কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানাব না অথবা কোনো দেশের অতিথিও হব না।’

হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তায় বাঘাই বলেন, ‘হরমুজ প্রণালির কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে আমরা ওমানের সঙ্গে আলোচনা করছি।’ বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলের বিষয়ে ইরান জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এই জন্য অনুমতি চেয়ে সার্ভিস ফি দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ একদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানের অধীনে গঠিত এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল: জুলাই ম্যারাথন, জুলাই রচনা প্রতিযোগিতা, জুলাই কুইজ প্রতিযোগিতা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, ফটোফ্রেম প্রদর্শনী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সকালে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে জুলাই ম্যারাথনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৯টায় আইসিটি বিভাগে অনুষ্ঠিত জুলাই রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে প্রবন্ধ রচনা করেন।

একই সময়ে, বিজিই বিভাগে জুলাই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশ, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, সংবিধান এবং সমসাময়িক নানা বিষয়ে প্রতিযোগীরা শামিল হন।

সাইবার সেন্টারেও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফটোফ্রেম প্রদর্শনীর ব্যবস্থা ছিল। কোমলমতি শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড় দিয়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তুলেন। একই স্থানে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক বিভিন্ন আলোকচিত্রের প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

এরপর, সাইবার সেন্টারে জুলাই বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

এছাড়া, ২ আগস্ট সন্ধ্যায় জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সবশেষে, সাইবার সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, কমিটির সদস্য-সচিব ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ। অনুষ্ঠানে পরিচালনা করেন উদযাপন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপকমিটির সদস্য-সচিব ড. মোঃ রাশেদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং এর চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না। শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে মাভাবিপ্রবি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধুমাত্র একটি স্মৃতিচারণ নয়; এটি দায়িত্ববোধ, ঐক্য, গণতান্ত্রিক সংস্কৃতি এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি দেশপ্রেম, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

বক্তারা আরো বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা, সৃজনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। আনন্দঘন পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%