ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ বাঁচাতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ


বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ বাঁচাতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভাজুড়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল এক হাজার গাছের চাড়া রোপণ করেছে।

শনিবার (৪ জুলাই) দিনব্যাপী ধামরাই পৌরসভার কালিয়াগাড় ও পাঠানটোলাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

এ সময় বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব তালগাছসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ওষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে জাতীয় প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে বেগবান করতেই এই সবুজায়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা কেবল চারা রোপণ করেই থামবেন না, বরং প্রতিটি চারা গাছ যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেরও বিশেষ ব্যবস্থা নিয়েছেন। পর্যায়ক্রমে ধামরাইয়ের পাশাপাশি ঢাকা জেলার প্রতিটি এলাকায় এই পরিবেশবান্ধব কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বেগবান করতে এবং ধামরাইকে সবুজ করতেই আমাদের এই উদ্যোগ। এছাড়া বিলুপ্তপ্রায় দেশীয় গাছগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব আমরা দেখছি- তা থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোপণ করা এই এক হাজার চারার প্রতিটি যেন টিকে থাকে, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকরা নিয়মিত পরিচর্যা করবে। পুরো ঢাকা জেলাজুড়ে আমাদের এই সবুজায়ন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কালকিনিতে বোরকা পরে হামলা, হত্যা মামলার আসামি নিহত

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপ ভার্দেকে হারিয়ে মেসির দখলে একাধিক বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


কেপ ভার্দেকে হারিয়ে মেসির দখলে একাধিক বিশ্বরেকর্ড

লিওনেল মেসি যেন ফুটবল মাঠে শুধুমাত্র খেলতে নামেন না, বরং নতুন কোনো রূপকথা তৈরি করতে আসেন। আজ শনিবার (৪ জুলাই) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের রাতে আর্জেন্টিনা অধিনায়ক যা করলেন, তা এক কথায় অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সেও তিনি এক ম্যাচেই ভেঙে চুরমার করে দিয়েছেন ফুটবল ইতিহাসের একগাদা রেকর্ড। কাতার বিশ্বকাপের সেই অতিমানবীয় রূপ ধারণ করে রাখা এই ম্যাচে তিনি শুধু গোলই করেননি, বরং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ‘গোল কুড়ি’র মাইলফলক স্পর্শ করে এক অনন্য রেকর্ডগাথা লিখেছেন এই মহাতারকা।

কেপ ভার্ডের বিরুদ্ধে মাঠে নেমেই প্রথম রেকর্ডটি গড়েন মেসি। আজ তিনি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০তম ম্যাচ খেলার অসাধারণ কীর্তি গড়লেন। এরপর ম্যাচের প্রথম গোলটি করে বিশ্বকাপে তার গোলসংখ্যা ২০-এ নিয়ে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই জাদুকর। বিশ্বকাপে আর কোনো ফুটবলারই ২০টি গোল করে এমন রেকর্ড তৈরি করতে পারেনি।

এছাড়া চলতি বিশ্বকাপে আজ তিনি নিজের সপ্তম গোলটি করেছেন। এই মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) অন্তত ৭টি বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। আর মাত্র একটি গোল করলে তিনি ১৯৩০ বিশ্বকাপে গুইলারমো স্ট্যাবিলের গড়া এক আসরে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

আজকের ম্যাচের পর মেসির অবদান বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে নকআউট পর্বের ম্যাচগুলোতে তিনি ১২টি গোলে ভূমিকা রেখেছেন (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট)। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের যৌথভাবে সর্বোচ্চ ১১টি গোলের অবদানের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

এছাড়া, হাঙ্গেরির গিয়র্গি সারোসি এবং ব্রাজিলের ভাভার পর ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। আর্জেন্টিনার খেলা গত ৬টি নকআউট ম্যাচের দিকে লক্ষ্য করলে মেসির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, যেখানে দলের ১০টি গোলের মধ্যে সরাসরি অবদান রেখেছেন তিনি (৬ গোল ও ৪ অ্যাসিস্ট)।

বয়স যে তার ধার কমাতে পারেনি, তার প্রমাণ দেয় আরেকটি পরিসংখ্যান। ৩৫ বছর পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে একাই ১৪টি গোল করেছেন মেসি। অথচ ফুটবল ইতিহাসে ৩৫ বছর পার হওয়া পৃথিবীর অন্য সব ফুটবলার মিলিয়ে বিশ্বকাপে গোল করতে পেরেছেন মাত্র ২৫টি!

আজ ৩৯ বছর বয়সি মেসি যখন কেপ ভার্ডের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহার জালে বল পাঠান, তখন আরেকটি অদ্ভুত রেকর্ড তৈরী হয়। গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ছিল ৭৯ বছর ৬১ দিন–যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা ও গোলরক্ষকের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড।

এছাড়া, বিশ্বকাপে এ পর্যন্ত ২২টি ভিন্ন দেশের মুখোমুখি হয়ে ১৪টি দেশের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই রেকর্ডত্বের দিনে কেপ ভার্ডেকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা আরও সুসংহত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বড় পরিসরে দৃঢ় অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, পারস্পরিক বাণিজ্য, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় গড়ে তোলা প্রয়োজন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম), ঢাকায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র এখন প্রচলিত সহায়তানির্ভর সম্পর্কের বাইরে গিয়ে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য, বিনিয়োগ এবং যৌথ সমৃদ্ধির ভিত্তিতে প্রকৃত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

তার ভাষায়, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ ‘আমেরিকা একা’ নয়; বরং অভিন্ন অর্থনৈতিক স্বার্থ রয়েছে— এমন নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে কাজ করে উভয় পক্ষের প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উদ্ভাবন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে।

বাংলাদেশকে এ অঞ্চলের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, তরুণ কর্মশক্তি, স্থিতিশীল বেসরকারি খাত এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি মার্কিন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

তবে এই সম্ভাবনা কাজে লাগাতে, তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দুর্নীতি মোকাবিলা এবং বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন। তার মতে, এসব সংস্কার উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের জন্য, মার্কিন রাষ্ট্রদূত জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, উন্নত উৎপাদনশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি সই হওয়া জ্বালানি খাতের সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করেছে এবং বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

অ্যামচেম বাংলাদেশের ভূমিকাও তুলে ধরেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে সংগঠনটি। বিশেষ করে জ্বালানি খাতসহ বিভিন্ন নীতিগত সংস্কারে সরকারের সঙ্গে তাদের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয়: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয়: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অর্থের অভাবে যেন ঝরে না পড়ে, সেজন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।

আজ শনিবার, ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নবগঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থের অভাবে শিক্ষা জীবন থেকে ছিটকে না পড়ে, এমনটি নিশ্চিত করতে হবে। নান্দাইলে গঠিত এই শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে এই ট্রাস্টের আওতা আরও বাড়িয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হলে এটি সামগ্রিক জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি সমাজের বিত্তবানদের এই মহতী উদ্যোগকে এগিয়ে নিতে আহ্বান জানান।

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দিয়ে তিনি এই শিক্ষা সহায়তা ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সহায়তা ট্রাস্টের সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত পলাতক আসামী ফারুক মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর রাতে আনুমানিক ৩ টা সময় চুনারুঘাট থানা এলাকায় রানিরকুট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার ১১ নং ব্রামণডোরা ইউনিয়নের ব্রামণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে । থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে গত ৩ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক টিম বিশেষ অভিযান চালায়।

পরে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সবুজ মিয়ার বসতবাড়ি ঘর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত আসামী ছিলেন মোঃ ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনির আত্মীয় বাড়িতে পলাতক ছিলেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন , গ্রেফতারের পর আসামী বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয় ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%