০৩:০৫ পি.এম
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়ে যান। তাকে উদ্ধারের কাজ শুরু করেছেন স্থানীয় জেলে, বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার সময় ইনানীস্থ পালংকি পয়েন্টের সমুদ্রসৈকত এলাকায় এই ঘটনা ঘটেছে। নিখোঁজ পর্যটক মো. সায়েম (২২) চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের সন্তান।
নিখোঁজ সায়েমের বন্ধু আরমান এই বিষয়ে বলেন, ‘আমরা দুই বন্ধু একসাথে সমুদ্রে গোসল করতে যাই। গোসলের এক পর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এই সময় আমি তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আমি ব্যর্থ হই। পরে আমার চিৎকার করে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় লোকজন, বিচ কর্মীসহ সংশ্লিষ্টরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।’
আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান এ ব্যাপারে বলেন, ‘উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নামেন। হঠাৎ করে একটি বড় ঢেউ এসে স্রোতের টানে সায়েম ভেসে যায়। ঘটনার পর স্থানীয় জেলে, বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ নিখোজ পর্যটকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীদেরও জানানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন