ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

রাজবাড়ীতে হত্যার দায়ে সাদ্দাম হোসেন মিয়ার যাবজ্জীবন, ৩ জন খালাস


রাজবাড়ীতে হত্যার দায়ে সাদ্দাম হোসেন মিয়ার যাবজ্জীবন, ৩ জন খালাস

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা আনতে গিয়ে ছুরিকাঘাতে কাতার প্রবাসী আবদুর রহিম মোল্লা (৩০) হত্যার ঘটনায় সাদ্দাম হোসেন মিয়া (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অপর তিনজনকে বেকসুর খালাস করা হয়েছে।

নিহত আবদুর রহিম পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান মোল্লার ছেলে। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন মিয়া পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের শহিদ মিয়ার সন্তান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, আবদুর রহিমের ভাই আব্দুর রহমানকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা নিয়েছিলেন সাদ্দাম মিয়া, পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সী। ২০১৬ সালের ৫ নভেম্বর টাকা ফেরতের জন্য পাংশা সরকারি কলেজ এলাকার চাচার ক্যান্টিনে রহিমকে ডেকে নেন তাঁরা। বিকেল ৫টার দিকে ক্যান্টিনের সামনে পৌঁছালে ছুরি দিয়ে রহিমের পেট ও ঊরুতে আঘাত করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রহিমকে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ৮ নভেম্বর ভোরে তিনি মারা যান। নিহত আবদুর রহিমের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আশরাফুল আলম আশা জানান, বিচারক রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি সাদ্দাম হোসেন মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর তিন আসামি পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ বাছাইপর্ব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ বাছাইপর্ব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে, যা ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী তিন হাজারের বেশি ক্ষুদে ক্রীড়াবিদ ১০টি পৃথক ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে।

বাছাইপর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীরা ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি, অ্যাথলেটিকস, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা করে। বিপুলসংখ্যক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াপ্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই মূলমন্ত্র সামনে রেখে আয়োজিত উদ্যোগটির অন্যতম প্রধান লক্ষ্য হলো শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের অন্বেষণ এবং খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণের পথ তৈরি করা।

আয়োজকদের মতে, যথাযথ প্রশিক্ষণ, সুষ্ঠু পরিচর্যা ও প্রয়োজনীয় সুযোগ পেলে তরুণ ক্রীড়াবিদরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চা তাদের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায়, নেতৃত্ব, দলগত মানসিকতা ও প্রতিকূলতা মোকাবিলার শক্তি গড়ে তোলে। এই কারণে তৃণমূল পর্যায়ে ক্রীড়া সুযোগের প্রসারণকে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়ামোদিরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন হাজারের অধিক শিশু-কিশোরের সরাসরি অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনার একটি ইতিবাচক প্রতিফলন। এ ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে ধারাবাহিক প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হলে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে তরুণ ক্রীড়াবিদদের সাফল্য তাদের পরিবারকেও অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে। সেই বিবেচনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তোলার একটি সম্ভাবনাময় প্রয়াস।

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই ধারা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং দেশের ভবিষ্যৎ ক্রীড়া অঙ্গনে নতুন নতুন তারকা উঠে আসার পথ সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাখণ্ডের হিমালয়ে ভারী তুষারপাতে নিখোঁজ ৮ ট্রেকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


উত্তরাখণ্ডের হিমালয়ে ভারী তুষারপাতে নিখোঁজ ৮ ট্রেকার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আটজন ট্রেকার নিখোঁজ হয়ে গেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তুষারপাত এবং দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

হিন্দি দৈনিক জাগরণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তরকাশী জেলার কেদারতালের কাছে প্রায় চার হাজার মিটার উচ্চতায় বরফের নিচে চাপা পড়া একটি তাঁবু উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। এ ছাড়া, আশপাশে পোশাক, স্যান্ডেল এবং খাদ্যসামগ্রীও পাওয়া গেছে।

দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধজুড়ে অনুসন্ধান চালানো হলেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি। পরবর্তীতে অব্যাহত তুষারপাতের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হন সংশ্লিষ্টরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সূত্রে জানা গেছে, সোমবার ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসা পাঁচজন ট্রেকার, উত্তর প্রদেশের দুই নারী এবং একজন স্থানীয় গাইড রয়েছেন।

তারা ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। এর আগে বরফধসে পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে শনিবার চারজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজন পোর্টার এবং একজন বাবুর্চি ছিলেন।

উত্তরাখণ্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেকিং রুটে একাধিক বরফধসের কারণে স্থলপথে অনুসন্ধান এবং হেলিকপ্টার পরিচালনা—দুই কাজই জটিল হয়ে পড়েছে।

অতিরিক্ত তুষারপাতের কারণে চার হাজার মিটারের বেশি উচ্চতার সব হাই-অল্টিটিউড ট্রেকিং রুট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযান আবার শুরু করার পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


নারায়ণগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া, জেলা পরিষদ, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান গ্রহণ করেন।

যুবদলের নেতাকর্মীরা জানান, সকাল ৮টা থেকেই তারা বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কোনো কুচক্রী মহল যাতে উসকে দিয়ে সহিংসতা বা নৈরাজ্যের দিকে রূপ দিতে না পারে, সেই উদ্দেশ্যে তারা মাঠে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পঞ্চবটি ও মাসদাইর এলাকায় জেলা যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া জেলা পরিষদের সামনের সড়ক, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায়ও তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের যে দাবি রয়েছে, সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রমিকদের আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যুবদলের নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা মাঠে অবস্থান নিয়েছি। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের সহযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান দেশবাসী ও প্রবাসীদের অধিকারের জন্য যেভাবে লড়াই করে কারাবরণ করেছিলেন, আমরা কথা দিচ্ছি—জনগণের প্রতিটি অধিকার আদায়ের জন্য সমান লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যত দিন পর্যন্ত জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না যাবে, আমাদের লড়াই তত দিন চলবে, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সদ্য কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপির সাবেক এই এমপি জামায়াতে যোগ দেন।

জামায়াত আমির সরকারকে সতর্ক করে বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী প্রমাণ করেছেন যে, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না; এটাই হবে আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। ভয় পাই শুধু আল্লাহ তায়ালাকে।’

তিনি আরও বলেন, ‘দেশের পাহাড়সম ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা চাপা দেওয়ার জন্য এখন বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যে সাপ আপনারা নাচাচ্ছেন, ওই সাপই একদিন ছোবল দেবে। সাপ কিন্তু পালিয়ে যাবে, আপনাদের মরা লাশ পড়ে থাকবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা সংসদের ভেতরেও বলেছি—এই বসন্তের কোকিল যারা এসেছে ‘কুহু কুহু’ করতে, বসন্তকালের পর ওদের আর দেখা পাবেন না। আপনাদের যখন গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল আসবে, তখন এদের আর খুঁজে পাবেন না। আপনাদের ফেলে রেখে ওরা পালিয়ে যাবে। আমরা সাবধান করে দিচ্ছি—বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতার সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে। আর যদি মনে করেন যে, অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি—এটি বাংলাদেশে আর হবে না, ইনশাআল্লাহ। এই জনগণ আর ফ্যাসিবাদকে কখনো কবুল করে নেবে না, ফ্যাসিবাদের কাছে আর মাথা নত করবে না। সংবদ্ধ জনবল রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে এবং দিন দিন এর গতি বৃদ্ধি পাবে, একটা জায়গায় গিয়ে তার পূর্ণ সমাধান হবে, ইনশাআল্লাহ।’

মেজর আখতারুজ্জামানের মুক্তিতে শুকরিয়া আদায় করে জামায়াত আমির বলেন, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম-দুর্নীতি ও ভোগান্তির কথা বলার কারণে জেলে গিয়েছিলেন। তিনি কারো গায়ে হাত দেননি, কিন্তু তার ওপর মিথ্যা মামলা চাপানো হলো যে, তিনি সরকারি কাজে বাধা দিয়েছেন এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত দিয়েছেন—যা ছিল সম্পূর্ণ মিথ্যা।

‘আমরা তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা শুনে তখনই প্রতিবাদ করেছি। আমি তাকে আগাম জামিনের কথা বললে তিনি বলেছিলেন—‘আমি কোনো অন্যায় করিনি যে আত্মসমর্পণ করব। যদি কোনো মামলা দেয়, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু আমি আত্মসমর্পণ করব না।’ আমি তার মনোবল দেখে সত্যিই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললাম যে, আপনি শক্ত আছেন, শক্ত থাকেন; আল্লাহ আপনাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সেদিনের ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যদি তাদের কোনো অপরাধই না থাকত, তাহলে দুজনকে বরখাস্ত করল কেন? ঠিক তিনি ট্রলি নিয়ে কথা বলেছিলেন যে, এখানে এসে ট্রলিকে লটারির মতো টানতে হয়। কেউ পায়, কেউ পায় না; টানাটানি করে এক ট্রলি তিন প্যাসেঞ্জার—এটা হবে কেন? ইতিমধ্যে দেখেছেন দুই দফায় ৩০০ ট্রলি নতুন করে সংযুক্ত হয়েছে। তাহলে এটাও মেনে নিয়েছে যে দুর্বলতা ছিল।’

‘এরপরে ব্যাগ কাটা ও লাগেজ চুরি করা নিয়ে তিনি কথা বলেছেন। এখন দেখা গেল যে বডি ক্যামেরা ফিট করা হয়েছে; যারা যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবেন, তাদের সবার শরীরে এখন বডি ক্যামেরা আছে। শুরু থেকে শেষ পর্যন্ত এখন ১৫-২০ মিনিটে লাগেজ পাওয়া যায়।’

তিনি মেজর আখতারুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে। এর ফল এখন যুগ যুগ ধরে শাহজালাল বিমানবন্দরে যারা ভোগান্তির শিকার ছিলেন, সেই সমস্ত যাত্রী ভোগ করছেন। এখন যেটুকু স্বস্তি ফিরে এসেছে, তা আল্লাহর মেহেরবানী এবং তার প্রতিবাদের ফসল।’

তিনি বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে—এটা লজ্জার; রিমান্ডে নেওয়া আরেকটা লজ্জা। তারপরে ভিত্তিহীন এই মামলায় নিম্ন আদালতে তার চোখ বেঁধে উঠানো হলো, মাথায় হেলমেট পরানো হলো, বুকে সেফটি জ্যাকেট পরানো হলো—সবগুলোই লজ্জা। এরপরে সেখানে জামিন দেওয়ার সাহস পায়নি, হাইকোর্ট পর্যন্ত যেতে হলো। আবার কাপুরুষের মতো চেম্বার জজে টেনে নেওয়া হলো—এ সবগুলোই লজ্জা। ঘাটে ঘাটে লজ্জা, মহালজ্জা! কিন্তু যাদের লজ্জা থাকার কথা, তাদের তো লজ্জা লাগে না। যার গায়ে কাপড় নেই, তাকে দেখে সম্ভ্রমশীল মানুষ লজ্জা পায়; কিন্তু যার গায়ে কাপড় নেই, তার কোনো লজ্জা নেই। সেই লজ্জা কবে আসবে? লজ্জা কি নির্বাসনে থাকবে? লজ্জা আসা উচিত।’

তিনি বলেন, ‘মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর সারা দেশবাসী যেভাবে সহানুভূতি, সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন, আমি তার এবং আমাদের দলের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এবং দেশবাসী প্রবাসীদের সঙ্গে আছি। আমরা লড়ে যাব, সত্যের জয় হবে, ইনশাআল্লাহ।’

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি কেন জেলে গিয়েছি সেটি বড় কথা নয়। যদি আমরা অন্যায় প্রতিহত করি, জেলে আমরা যাব—এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই জেলের মাধ্যমে এই বর্তমান সরকারের ভেতরের ছবি বেরিয়ে এসেছে, তাদের নগ্ন আক্রোশ ও প্রতিশোধের কথা বেরিয়ে এসেছে। এই সরকার বলেছিল আক্রোশের রাজনীতি করবে না; কিন্তু আমি বিমানবন্দরে প্রতিবাদ করেছি প্রবাসী ভাইদের জন্য। তাদের প্রতি যে দুর্ব্যবহার করা হয়, যে অব্যবস্থা করা হয়, তারা যে ভোগান্তি-যন্ত্রণা ভোগ করেন—তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। সরকার সেজন্য আমাকে গ্রেপ্তার করতে পারে, এতে আপত্তি করার কিছু নেই। আমি জনগণের কথা বলেছি, প্রতিবাদ করেছি; তার জন্য আমার বিরুদ্ধে মামলা হতে পারে। আমার প্রশ্ন হলো—ঘটনা ঘটল আগের দিন সকালে, আমার মালপত্র বাড়িতে পৌঁছে দিয়ে আসল, তারপরে একটি মিথ্যা মামলা করা হলো ১ তারিখ দিবাগত রাতে। সেই মামলার নথি ২ তারিখে আদালতে পেশ করা হয়েছে, সেখান থেকে আদালত তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। আমার প্রশ্ন—কী কারণে ২ তারিখে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ডিবি আমার বাড়িতে গেল? ডিবির এখানে কী এখতিয়ার?’

তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, ডিবি যাওয়ার এক ঘণ্টা আগে জামায়াত আমির আমাকে ফোন করে খবর নিয়েছিলেন। তিনি মামলার ব্যাপারে খবর নিয়েছিলেন এবং বলেছিলেন হাজির হয়ে যেতে। আমি বললাম—রোববার দেখা যাবে, হাজির হওয়ার কিছু নেই; ধরে নিয়ে গেলে নিয়ে যাবে। তিনি আমাকে ধন্যবাদ দিলেন ও সাধুবাদ জানালেন। এক ঘণ্টার মধ্যে ডিবি আমার বাড়িতে উপস্থিত হলে আমি ডিবিকে চ্যালেঞ্জ করলাম—‘আমরা তো ভাই পানিতে ভেসে আসিনি, ডিবি-পুলিশ-মিলিটারি আমাদের ঠেকানোর বয়স চলে গেছে। একাত্তরে পাকিস্তানের মিলিটারি আমাদের ঠেকাতে পারেনি, আর তোমরা কী ঠেকাবে? এই বয়সে মৃত্যু ছাড়া আর তো কিছু কাম্য নয়’।’

মেজর আখতারুজ্জামান বলেন, ‘আমি যখন ডিবিকে চ্যালেঞ্জ করলাম, তারা যদি বৈধভাবে আমাকে গ্রেপ্তার করতে পারত, তবে দুই ঘণ্টা সময় নিত না। তারা আমার বাসায় বসে থাকল এবং আমার ঘরে ঢুকে দেখে অফিসে খালেদা জিয়ার ছবি টাঙানো আছে। সেটি দেখে তারা থতমতো খেয়ে প্রশ্ন করল—‘আপনি দল ছাড়লেন কেন?’ আমি বললাম—‘এটা কি গ্রেপ্তারের কোনো কারণ?’ এরপর ক্যান্টনমেন্ট থানার ওসি এসে বলল—‘ডিবি অফিসে যেতে হবে।’ আমি বললাম—‘গ্রেপ্তার করতে হলে ওয়ারেন্ট দেখান।’ তারা বেশ গরম দেখানোর চেষ্টা করলে আমি তাদের পরিষ্কার জানিয়ে দিলাম—আমার সামনে গরম দেখানোর মতো বাংলাদেশে এখনো কেউ জন্মগ্রহণ করেনি।

আমি অনেক বড় বড় প্রধানমন্ত্রীর সামনে গরম দেখিয়েছি, রাষ্ট্রপ্রধানদের সামনে গরম দেখিয়েছি। আল্লাহর রহমতে আমার সামনে বড় গলায় কথা বলার ক্ষমতা একমাত্র আমার জামায়াত আমির ছাড়া আর কারও নেই। এরপর তারা মাগরিবের আজানের পর আমাকে গাড়িতে তুলে ডিবি অফিসে এবং সেখান থেকে বিমানবন্দর থানায় নিয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন—আমাকে রিমান্ডে নেওয়া হলো কেন? রিমান্ডে নিয়ে চোখ বেঁধে জামায়াত সম্বন্ধে নানা প্রশ্ন করার ন্যাক্কারজনক সাহস ডিবির হলো কীভাবে? একটি রাজনৈতিক দলের ভেতরের খবর জানার অধিকার পুলিশকে কে দিয়েছে? আমি বিনীতভাবে আমার আমিরের কাছে এই প্রশ্ন রাখলাম। আমরা প্রবাসীদের অধিকার আদায়ের যাত্রা শুরু করেছি। জামায়াত আমির আমাকে এ ব্যাপারে কথা বলার অনুমতি দিয়েছেন। ঢাকা মহানগর উত্তরে আমরা প্রবাসী ভাইদের জন্য রিসেপশন সেন্টার করার চিন্তা করছি। আমি জামায়াতে ইসলামীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসী যারা আমার পাশে ছিলেন, উৎসাহিত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। জয় হবে, আল্লাহর শাসন ও ন্যায় প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ।’

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান আজ মঙ্গলবার সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এ সময় তাকে অভ্যর্থনা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদআজসেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি, উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, আইনজীবী রুকন রেজা প্রমুখ।

নেতারা এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%