ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫


টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫

টঙ্গীতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন মাদককারবারি এবং মাদকসেবী রয়েছে। গাজীপুরের আঞ্চলিক প্রতিনিধি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেরোইনসহ এ গ্রেপ্তার অভিযানটি পরিচালনা করেছে। শুক্রবার (১৯ জুন) টঙ্গী পশ্চিম থানার পুলিশ এ তথ্য প্রকাশ করে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, পুলিশি অভিযানে ৬০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ হেরোইনের মোট ওজন ১৩ গ্রাম। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী একজনসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করল তারা। আসামিদের বিরুদ্ধে প্রতিটি আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ইয়াবাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


ঝিনাইদহে ইয়াবাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি

ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেসময় ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রূপম (৩৪) তিনশত পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। ওই সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‌্যাব পরিচয়ে ডাকাতি, এরপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


র‌্যাব পরিচয়ে ডাকাতি, এরপর...

ঢাকার আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার দুই ঘণ্টার মধ্যে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ সদস্যের একটি ভুয়া র‌্যাব চক্রকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ভুয়া র‌্যাবের পরিচয়পত্র ও পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, আশুলিয়া থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার সূত্র ধরে ঢাকা জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ জানতে পারে, মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাস নিয়ে সাভারের আকরাইন এলাকা হয়ে খাগান বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানার আকরাইন বাজার মোড় এলাকায় অবস্থান নেয় ডিবির দল। পরে তারা সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে সন্দেহভাজন মাইক্রোবাসটিকে থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গাড়ি থেকে ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র, ৫টি র‌্যাব লেখা কালো জ্যাকেট, ৫টি র‌্যাব ক্যাপ, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল, ৩টি স্টিলের হ্যান্ডকাফ, ৬টি নম্বর প্লেট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকেই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- আশরাফুল ইসলাম ওরফে আপেল (৩৮), সুমন (৩৬), সারোয়ার হোসেন সাগর (৩৫), সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং কাঞ্চন (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পুলিশের অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একই ধরনের একাধিক মামলা বর্তমানে তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম সুমন বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী চক্রের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

পুলিশের দাবি, দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ এই প্রতারক ও ডাকাত চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যেটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার আকুতি দুই বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার আকুতি দুই বাংলাদেশির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকে থাকা দুই বাংলাদেশি যুবক দেশে ফেরার জন্য আকুতি জানিয়েছেন। তারা জানিয়েছেন, উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি যুদ্ধক্ষেত্রের এক অস্থায়ী ক্যাম্প থেকে গোপনে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার বাসিন্দা আরমান আলী এবং মাইনউদ্দিন নামের দুই যুবক নিজেদের দুর্দশার কথা জানাচ্ছেন। তারা অভিযোগ করছেন, ড্রোন কোম্পানি ও নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়ায় নিয়ে আসা হয়। এরপর কিছুদিনের প্রশিক্ষণের পর সরাসরি যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর বিষয়টি ঘটে।

আরমান আলী ভিডিওতে বলেন, আমাদের বলা হয়েছিল ড্রোন কোম্পানি বা কনস্ট্রাকশন সাইটের কাজে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বাস্তবে আমাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের ১৬ জনের ক্যাম্প থেকে ১২ জন মারা গেছে এবং আমরা চারজন জীবিত আছি, এর মধ্যে চারজনই আহত।

তিনি আরও বলেন, আহত হওয়ার পরও তাদেরকে পুনরায় যুদ্ধে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। রাজি না হলে তাদের মারধর করা হয়েছে এবং কয়েকদিন বাংকারে আটকে রেখে খাবার ও পানি অবধি দেওয়া হয়নি।

আবেগঘন কণ্ঠে আরমান আরও বলেন, আমরা এই জীবন চাইনি। ছোটোখাটো কাজ করে পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার পাঁচ মাসের একটি কন্যাসন্তান আছে। আমরা মুসলমান, চাই দেশের মাটিতে মরতে, যেন জানাজা হয়। এভাবে শেয়াল-কুকুরের মতো মরতে চাই না। আমাদের বাঁচান।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর আরমানের পরিবারে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। আরমানের বাবা রফিকুল ইসলাম জানান, তার ছেলের সঙ্গে সর্বশেষ দুদিন আগে কথা হয়েছে।

তিনি বলেন, আমরা রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি। দূতাবাস জানিয়েছে, তারা স্বেচ্ছায় চুক্তিতে সই করেছে। তবে আমার বিশ্বাস, বন্দুকের মুখে তাদের দিয়ে সই করানো হয়েছিল।

তিনি আরও জানান, ছেলের যুদ্ধক্ষেত্রে আটকে থাকার খবর জানার পর থেকে পরিবারের সদস্যরা চরম মানসিক কষ্টে আছেন এবং বিশেষ করে আরমানের মা সারাক্ষণ কান্নাকাটি করছেন। আরমানের পাঁচ মাস বয়সী মেয়ের নাম আরশি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম সুমন বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং ব্যাপারে খোঁজ নিয়ে প্রশাসনকে অবহিত করবেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, বিষয়টি আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম বলেন, পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য নিয়ে সহযোগিতার চেষ্টা করা হবে।

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবারগুলোর একমাত্র প্রত্যাশা হচ্ছে যুদ্ধের বিভীষিকা থেকে তাদের স্বজনরা যেন জীবিত অবস্থায় দেশে ফিরতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে নবগঠিত সাভার পৌর ছাত্রদল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে সভাপতি আরমান হোসেন বাবু বলেন, ‘সাভার পৌর ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রগঠন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

তিনি আরো বলেন, ‘নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ‘জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সব সময় সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও জনদুর্ভোগ নিরসন ও মানবিক কার্যক্রমে সংগঠনটি ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সাভার পৌর ছাত্রদল কাজ করে যাবে।

সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে সাভার পৌর ছাত্রদলকে আরো শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%