ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের শিক্ষকতা করছেন নায়লা শারাফ


প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের শিক্ষকতা করছেন নায়লা শারাফ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন নায়লা শারাফ। পরে তিনি জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। তার সামনে প্রচলিত অর্থে ভালো বেতন, পদমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠার সুযোগ ছিল। তবে এসবের কোনোটিই তাকে ধরে রাখতে পারেনি।

শেষ পর্যন্ত নায়লা শারাফ বেছে নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা। গত সাত বছর ধরে নেত্রকোনা সদর উপজেলার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। প্রান্তিক পরিবারের শিশুদের পড়ানো এবং তাদের মানুষ হিসেবে গড়ে তোলাকেই জীবনের বড় অর্জন মনে করেন এই সাবেক বুয়েট শিক্ষার্থী।

নায়লার শিক্ষাজীবন শুরু হয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এরপর তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু কাজের পরিবেশ এবং কিছু অনিয়মের সঙ্গে আপস করতে না পেরে অল্প সময়ের মধ্যেই চাকরি ছেড়ে দেন।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

এরপর তিনি জনতা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার পদে যোগদান করেন। কিন্তু ব্যাংকের চাকরির যান্ত্রিকতা তাকে টানেনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সেই চাকরিতে যোগদান করেননি। শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।

উচ্চ বেতন ও সামাজিক মর্যাদার সুযোগ ছেড়ে শিক্ষকতা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে নায়লা শারাফ বলেন, অর্থ বা খ্যাতির প্রতি তার কোনো মোহ নেই। তিনি অল্পতেই সুখী। নায়লা বলেন, "অর্থ বা খ্যাতির প্রতি কোনো মোহ নেই। আমি সাধারণ জীবন পছন্দ করি। দিন শেষে একটা নিশ্চিন্ত ও পরিতৃপ্তির ঘুম চাই।"

নায়লার পাঠদান শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সত্যবাদী, সাহসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি চেষ্টা করেন। শিশুদের উৎসাহিত করেন যাতে তারা কোনো কাজ সঠিক কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেককে প্রশ্ন করে।

পাঠদানকে আনন্দময় ও সহজ করতে বিদ্যালয়ের সময়ের বাইরেও কাজ করেন নায়লা। নিজের হাতে ছবি আঁকার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রস্তুত করেন।

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

নায়লার এই সিদ্ধান্ত স্বজন ও পরিচিত অনেকের কাছে একসময় ‘পাগলামি’ মনে হয়েছিল। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং শৈশবে ভিকারুননিসায় যে মানসম্মত শিক্ষার সুযোগ পেয়েছেন, প্রান্তিক পরিবারের শিশুরাও যেন সেই সুযোগ পায়—এটাই তার প্রত্যাশা।

এ প্রসঙ্গে নায়লা বলেন, "অন্য বিভাগে থাকলে হয়তো অনেক টাকার মালিক হতাম, সবাই মেধাবী বলত। কিন্তু এখানে আমি ভালোবাসা পাই। আমি এই ভালোবাসার কাঙাল। বাচ্চারা যখন এসে ভালোবাসা জানায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না।"

দেশের মেধাবী তরুণদের প্রাথমিক শিক্ষায় আসার আহ্বান জানিয়ে নায়লা শারাফ বলেন, প্রতিদানের আশা না করে শুধু দেওয়ার মানসিকতা থাকলেই প্রাথমিক শিক্ষায় আসা উচিত। তার মতে, বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষকতা সম্মানজনক একটি পেশা। বাংলাদেশেও এই পেশাকে আরও মর্যাদাপূর্ণ করা সম্ভব, যদি মেধাবী ও আন্তরিক তরুণেরা এতে এগিয়ে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানী ভৌমিক বলেন, "বুয়েটে পড়েও তিনি যেভাবে প্রান্তিক শিশুদের নিজের সন্তানের মতো ভালোবেসে পড়াচ্ছেন, তা সত্যিই বিরল। তিনি আমাদের বিদ্যালয়ের অমূল্য সম্পদ।"

আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত জবি শিক্ষার্থী নাবিলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

নওগাঁ, ৬ অক্টোবর, ২০২৬ : আজ নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টা থেকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ ফয়েজ উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মো. আইয়ুব আলী সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য প্রদান করেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদও উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি নজরুলগীতি, নজরুলের কবিতা, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি মোস্তফা কামাল পাশার একাধিক ডিও লেটার ২০০ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পসহ সড়ক ও অবকাঠামো উন্নয়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


সন্দ্বীপের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি মোস্তফা কামাল পাশার একাধিক ডিও লেটার  ২০০ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পসহ সড়ক ও অবকাঠামো উন্নয়নের দাবি

 

সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একাধিক ডিও লেটার দিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

ডিও লেটারগুলোর মাধ্যমে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা ও উন্নয়ন চাহিদা প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য তুলে ধরেছেন তিনি।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো জরুরি ভিত্তিতে উড়ির চরের দক্ষিণাংশে ভাঙ্গন রোদে স্থায়ী প্রকল্পের জন্য বরাদ্দ প্রদান, পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ, সন্দ্বীপের শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে ২০০ কোটি টাকা ব্যয়ে ‘সন্দ্বীপ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাব। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নতুন সাবস্টেশন নির্মাণ, নতুন বিতরণ লাইন স্থাপন, সোলার লাইন নির্মাণ এবং বিদ্যমান এনাম নাহার সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এছাড়া সন্দ্বীপের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে কুমিরা–সন্দ্বীপ জেলা মহাসড়ক (জেড-১০২৫)-এর অবশিষ্ট ৮.৫০ কিলোমিটার সড়কাংশ প্রশস্তকরণ ও সংস্কারের জন্যও প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এমপি মোস্তফা কামাল পাশা।
একই সঙ্গে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ, গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্যও পৃথক প্রস্তাব দিয়েছেন তিনি।

ডিও লেটারগুলোতে সংসদ সদস্য উল্লেখ করেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে এসব প্রকল্প অত্যন্ত জরুরি।

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো কিছুই যথেষ্ট নয়, তবু মেসিকে ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


কোনো কিছুই যথেষ্ট নয়, তবু মেসিকে ধন্যবাদ

‘আসলেন দেখলেন জয় করলেন’— বার্সেলোনায় লিওনেল মেসির কাহিনী এমন হলেও, আর্জেন্টিনার মানুষের হৃদয় জয় করা এই সর্বকালের অন্যতম সেরা মহাতারকার জন্য সহজ ছিল না। এক সময় তো তিনি দেশের সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথাও বলেছিলেন এলএম-টেন। তবে যখন ভাগ্য বিধাতা শেষের গল্পটি রূপকথার মতো লেখেন, তখন মর্ত্যের মানুষের পক্ষে সেই গল্প বদলানো সম্ভব নয়।

মেসির বিদায়ি ম্যাচের আয়োজনই প্রমাণ করে যে, তিনি অবসর ভেঙে ফিরে এসে দেশের জন্য কত কিছু করেছেন। তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা, একটি ফিনালোসিমা এবং ফুটবলের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নের শিরোপা, বিশ্বকাপ।

এত কিছুর পরেও আর্জেন্টিনা ভক্তদের মনে হয়তো বাজছিল—‘এই পথ যদি না শেষ হয়…’। তবে সব পথেরই শেষ আছে। পাহাড় থেকে বয়ে চলা নদীও একসময় সাগরের বুকে মিলিত হয়। আর রোজারিওর মেসি আজ আর্জেন্টিনার জার্সি তুলে রেখে মহাকালের গল্পে মিশে যাবেন। সেই গল্পে রয়েছে উত্থান-পতন এবং ব্যর্থতার পর সাফল্যের শিখরে পৌঁছানোর কাহিনী।

আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মেসি শেষবারের মতো মাঠে নামবেন। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে লাখখানেক দর্শক উপস্থিত থাকবেন মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ি ম্যাচে এমন তিনটি স্টেডিয়ামের টিকিট সহজেই বিক্রি হয়ে যেত।

স্বপ্নের এই সমাপ্তির আগে, মেসির জন্মশহর রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মনুমেন্টে বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন রোজারিওবাসী। তারা বিশাল এক ১০ নাম্বার জার্সিতে সোনালি রঙে লিখেছেন, ‘ধন্যবাদ’।

মেসি আসলে আর্জেন্টিনাবাসীর জন্য যা করেছেন, তার জন্য আরও বড় করে ‘ধন্যবাদ’ লিখলেও তা কম হয়ে যায়। তবে দেশের ফুটবলের রাজাকে রাজকীয় বিদায় দেওয়ার বিষয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দেশের জার্সিতে শেষবার মাঠে নামার আগে আবেগ ধরে রাখতে বেগ পাচ্ছেন মেসি, যিনি কঠিন মুহূর্তে ঠাণ্ডা মাথায় একের পর এক ডিফেন্ডারকে ধরাশায়ী করেছেন। আবেগ চেপে রাখতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো খুব মিস করব।’

রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকেও যে ভক্তরা মিস করবেন, তা নতুন করে বলার কিছু নেই। ইতিমধ্যে ভক্ত ও প্রতিদ্বন্দ্বী সবার মনে বিষণ্ণতার কালো মেঘ জেঁকে বসেছে।

এ কারণে কেউ স্টেডিয়ামে, আবার কেউ টিভির পর্দায় অশ্রুসিক্ত চোখ নিয়ে আগামীকাল ভোরে দেখতে বসবেন মেসির ‘লাস্ট ড্যান্স’। তাই স্বাভাবিক খেলার চেয়ে কাল আবেগই হয়তো বেশি ভেসে উঠবে মাঠে, যা ছড়িয়ে পড়বে কোটি ভক্তের হৃদয়ে। সবাই তখন একসঙ্গে চিৎকার করে উঠবে—‘গ্রাসিয়াস মেসি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রো লাইনে কুকুর ঢুকে পড়ায় সাময়িক বন্ধ রেল চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মেট্রো লাইনে কুকুর ঢুকে পড়ায় সাময়িক বন্ধ রেল চলাচল

রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেল লাইনে একটি কুকুর প্রবেশ করার কারণে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (এমআরটি) এর পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনা ঘটে ১১টা ৫৪ মিনিটের দিকে।

তিনি আরও জানান, মেট্রো রেলের লাইনে কুকুর ঢুকে পড়ার কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল স্থগিত ছিল। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%