ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নগরীর প্রত্যেকের বাড়ি-ঘরের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক


নগরীর প্রত্যেকের বাড়ি-ঘরের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সড়ক ও ড্রেনের পাশাপাশি প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আবশ্যক। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণের প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুসরণ করে তিন মাস আগে থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।

আজ সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বরিশালে গাঁজাসহ আটক আব্দুল জলিলের পকেটে মিলল ‘আজকের মানবজমিন’ পরিচয়পত্র

এ সময় নজরুল ইসলাম মঞ্জু বন্ধুমহল ও পরিবারের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ্বরের সংক্রমণ হ্রাস পাবে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

আরও পড়ুন: কিশোরগঞ্জে বিরল পুঁথি ও পত্রিকায় সাজানো শরীফের ‘সময়-সংগ্রহশালা’

এতে অন্যান্যদের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রধানমন্ত্রী হবেন বিজয়’, টিভিকের প্রচারে ক্ষুব্ধ কংগ্রেস-ডিএমকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


‘প্রধানমন্ত্রী হবেন বিজয়’, টিভিকের প্রচারে ক্ষুব্ধ কংগ্রেস-ডিএমকে

প্রধানমন্ত্রী হবেন বিজয়, টিভিকের প্রচারে ক্ষুব্ধ কংগ্রেস-ডিএমকে

 

২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী নন, বরং প্রধানমন্ত্রী পদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়কে সমর্থন দেওয়ার প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের জরিপ এবং তামিলনাড়ুর শাসক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) নেতাদের এই প্রচার ভারতের জাতীয় ও রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে জোটের প্রধান শরিক দল কংগ্রেস এবং বিরোধী দল ডিএমকে (ডিএমকে) ক্ষোভ প্রকাশ করেছে।

 

জোটসঙ্গী কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে সমর্থন না করলে, তাদের দলের দুই মন্ত্রী অবিলম্বে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা বিজয়কে ‘আকাশকুসুম’ স্বপ্ন দেখার বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক দল ডিএমকেও কটাক্ষ করেছে।

 

জরিপ চালানো হয়, যেখানে নরেন্দ্র মোদি, রাহুল গান্ধীর পর বিজয়ের নাম উঠে আসে।

 

যদিও বিজয়ের ক্ষেত্রে ভোটের সংখ্যা প্রথম দু’জনের তুলনায় অনেক কম। এরপর টিভিকে নেতাদের একটি অংশও মুখ্যমন্ত্রী বিজয়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। দলের নেতা আঢভ অর্জুন ও শরৎকুমার প্রকাশ্যে প্রস্তাব করেছেন, বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হোক। এই বিষয়ে তামিলনাড়ুতে পোস্টারও দেখা গেছে।

 

এতে কংগ্রেসের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

জোটসঙ্গী কংগ্রেস নেতা ও রাজ্যের পর্যটনমন্ত্রী রাজেশকুমার স্পষ্ট করেছেন, ২০২৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে সমর্থন না করলে বিজয়ের মন্ত্রিসভায় থাকা দলের দুই মন্ত্রী আর ওই পদে থাকবেন না।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে স্পষ্ট। ২০২৯ সালে আমাদের নেতা রাহুল গান্ধীই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি কোনো কারণে টিভিকে এতে সম্মত না হয়, তবে কংগ্রেসের দুই মন্ত্রী পদ ছাড়বেন।

 

এখন প্রশ্ন হলো, টিভিকে কি কেবল পরিস্থিতি যাচাই করছে, নাকি তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে বিজয়কে জাতীয় রাজনীতিতে তুলে ধরার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী হিসেবে বিজয়কে নিয়ে যে প্রচার চালানো হচ্ছে তা কি ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে, নাকি এর লক্ষ্য পরবর্তী কোনও জাতীয় নির্বাচন। যদিও গোটা বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

অন্যদিকে ডিএমকে নেত্রী আরএস ভারতী টিভিকের বাগাড়ম্বরকে উপহাস করে বলেছেন, তাদের কল্পনার কোনও সীমা নেই। দলের সদস্যরা এরপর হয়তো বলবে, তিনি (বিজয়) রাষ্ট্রসংঘের প্রধান হতে চলেছেন। তাদের কল্পনার কোনো সীমা নেই বলে যোগ করেন এই ডিএমকে নেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাকৃবির ২২ গবেষণা, উপকৃত ৯০৪ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাকৃবির ২২ গবেষণা, উপকৃত ৯০৪ কৃষক

হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবিকার বিভিন্ন সংকটের সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে একটি তিন বছর মেয়াদি গবেষণা প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের হাওরবেষ্টিত সাত জেলায় ২২টি উপ-প্রকল্প পরিচালনা করা হয়েছে। সিটি ব্যাংক প্রকল্পটির জন্য চার কোটি টাকা অর্থায়ন করেছে এবং গবেষণার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন ৯০৪ জন কৃষক।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফাইনাল রিভিউ ওয়ার্কশপ অব সিটি ব্যাংক’স এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন দ্য অ্যাগ্রো-ইকোলজিক্যাল রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মো. মনোয়ার করিম খান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাউরেসের সাবেক সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁঞা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সাবেক পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান। তিনি উল্লেখ করেন, হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও জীবিকার বিভিন্ন সংকট মোকাবিলার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। গবেষণায় জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন, ফসল বহুমুখীকরণ, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় হাওরবেষ্টিত সাত জেলায় ২২টি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রকল্পটির উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। পুরো প্রকল্পের কার্যক্রমে বাকৃবির ২২ জন প্রধান গবেষকসহ মোট ৮১ জন গবেষক, ৩৬ জন স্নাতকোত্তর শিক্ষার্থী এবং চারজন পিএইচডি ফেলো অংশগ্রহণ করেছেন। গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে প্রকল্পের আওতায় ২১টি কর্মশালা ও ১৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। উপ-প্রকল্পগুলোর গবেষণালব্ধ ফলাফল হিসেবে নয়টি ইমপ্যাক্ট জার্নালে ৪৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে ১২৪টি স্বল্পমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রকল্পের সফলতা তুলে ধরে অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান বলেন, সিটি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিনিয়োগের মাধ্যমে কৃষি গবেষণায় অর্থায়ন, মানবসম্পদ উন্নয়ন, বৈজ্ঞানিক জ্ঞান ও উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষকের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি এগিয়ে গেছে। এর ফলে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ও সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণ, শিল্প-শিক্ষা-সরকারের মধ্যে সমন্বয়, আন্তর্জাতিক জ্ঞান বিনিময়, কৃষককেন্দ্রিক উদ্ভাবন প্ল্যাটফর্ম তৈরি, বাজার সংযোগ জোরদার এবং গবেষণার ফলাফল, তথ্য-উপাত্ত ও প্রশিক্ষণসামগ্রী সংরক্ষণের জন্য ডিজিটাল জ্ঞানভান্ডার গড়ে তোলা সম্ভব হয়েছে।

কর্মশালায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দেশের হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে এত বড় অর্থায়ন করার জন্য সিটি ব্যাংককে ধন্যবাদ জানাই। গবেষকদের অনুরোধ জানাই, এই ২২টি গবেষণা থেকে জনসাধারণের জন্য সমস্যাভিত্তিক সমাধানগুলো পত্রিকার লেখনীর মাধ্যমে তুলে ধরতে। গবেষণা সহজ কাজ নয়। তবে বাকৃবির গ্রাজুয়েটরা তাঁদের জ্ঞান, দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। খামারির কান্নাকে হাসিতে পরিণত করার জন্য সেই মানসিকতা দিয়ে আমরা শিক্ষার্থীদের তৈরি করি।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্পের আওতায় পরিচালিত ২২টি গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকেরা। পরে গবেষকদের মধ্যে স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেফিল্ডে হামজা, বাংলাদেশি মিডফিল্ডারকে লেস্টারের শুভকামনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


শেফিল্ডে হামজা, বাংলাদেশি মিডফিল্ডারকে লেস্টারের শুভকামনা

লেস্টার সিটি হামজা চৌধুরীকে শুভ কামনা জানিয়েছে, যিনি বাংলাদেশি মিডফিল্ডার এবং শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন।

 

হামজা চৌধুরী পূর্বে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন, তবে গত মৌসুমে তিনি ছিলেন ধারে।

 

এবার তিনি আর ধারে থাকছেন না, বরং স্থায়ী খেলোয়াড় হিসেবে বাংলাদেশি মিডফিল্ডার হিসেবে খেলবেন। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটি।

শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যম এক্সে হামজাকে নিয়ে লিখেছে, ‘বাংলাদেশের হামজা চৌধুরী আনুষ্ঠানিকভাবে আবারও ‘দ্য ব্ল্যাডসে’ (শেফিল্ড ইউনাইটেডের ডাক নাম)। বাংলাদেশি মিডফিল্ডারকে লেস্টার সিটি থেকে অপ্রকাশিত দলবদল ফিতে এক বছরের জন্য চুক্তিতে নেওয়া হয়েছে।

 

শেফিল্ডে তার নাম লেখানোর মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, যা ২১ বছরের। ৭ বছর বয়সে হামজা লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন এবং ধীরে ধীরে তিনি সিনিয়র দলে খেলার সুযোগ পান।

 

এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপ টাইটেল জয়ের মাধ্যমে তিনি সাফল্য অর্জন করেছেন। ‘ঘরের ছেলের’ বিদায়ে হামজাকে শুভ কামনা জানিয়েছে লেস্টার সিটি, যারা ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল।

 

লেস্টার সিটি সামাজিক মাধ্যমে লিখেছে, ‘৭ বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা চৌধুরী। দুই দশকেরও বেশি সময়ের পথচলায় মূল দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এফএ কাপ এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে সাফল্য রয়েছে তার। লেস্টার সিটিতে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা।সব প্রতিযোগিতা মিলিয়ে হামজা লেস্টারের হয়ে ১৬৫ ম্যাচ খেলেছেন এবং ৩ গোল করেছেন। তিনি দলের নেতৃত্বও দিয়েছেন কয়েকটি ম্যাচে। ২০০৫ সালে একাডেমিতে যোগ দেওয়ার পর হামজার সিনিয়র দলে অভিষেক ঘটে ক্যারাবাও কাপ দিয়ে। ২০১৭ সালে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন। ২ মাস পর প্রিমিয়ার লিগে বদলি হিসেবে টটেনহামের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় তার দল লেস্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, ‘ফ্যাসিস্ট আমলের মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না।’

মন্ত্রী আরও বলেছেন, যারা কাজ করতে ইচ্ছুক নন, তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। দায়িত্ব পালনে অবহেলা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আলোচনা হয় জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে।

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে যা হয়েছে, আমরা তা করতে চাই না। ফ্যাসিস্ট আমলের চাকরি আর করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। আর যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনবান্ধব কাজ করতে হলে প্রত্যেকের নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ সন্তুষ্ট হবে, অন্যথায় তারা মুখ ফিরিয়ে নেবে।

প্রধানমন্ত্রীর কর্মস্পৃহার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি যদি এত সময় কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারব না- এই প্রশ্ন নিজের বিবেককে করলে কর্মস্পৃহা নিয়ে কাজ করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে সংস্কার ও এগিয়ে নিতে হবে। নেতৃত্বের অভাবে বাংলাদেশ পিছিয়ে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে মাদকের বিস্তার ঘটেছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জুয়া, চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশে সার সংকট নেই দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং স্থানীয় পর্যায়েও সংকট নেই। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই সার ডিলার এবং টিসিবি ও ওএমএসের ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা হচ্ছে। এর আওতায় ১০ হাজার যুবককে বিনা খরচে এবং আরও তিন লাখ যুবককে স্বল্প খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের চাকরিতে এখন টাকা লাগে না বলেও উল্লেখ করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে এই সমস্যা পেয়েছে। সংকট সমাধানে সময় প্রয়োজন। বিরোধী দল এ নিয়ে আন্দোলন করতে পারে, তবে সরকার সরে গেলে তারাও এ সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহে এলজিইডির উন্নয়নকাজ ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্ট ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার উন্নয়নে তিনি সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সর্বাত্মকভাবে কাজ করতে চান।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছার এমপি জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জের এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের এমপি আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়ীয়ার এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%