ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম


স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু সাহাব সিয়াম।

শুক্রবার (২৭ নভেম্বর) দায়িত্ব হস্তান্তর ও চড়ুইভাতি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন সিনথিয়া, আবু তৈয়ব সিদ্দিক সোহাগ, জেসমিন তুই, সাদিয়া আক্তার, তিথি মনি চৌধুরী ও মো. ইয়াহিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান অনিক।

আরও পড়ুন: মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন রক্ষায় ১৭ বছরের সংগ্রাম

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনুচ রাতুল, নুসরাত জাহান হিয়া ও সুকুমার চন্দ্র মোহন্ত সাম্য। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজু ইসলাম, সাহানা আক্তার, জসিম মিয়া ও মাহিয়া ইসলাম মৌ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শামীম হোসেন, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মুমতাজ ইবনাত ঐশী, প্রচার সম্পাদক হিসেবে তাসলিমা তামান্না তূর্ণা ও শাহিন আলম সোহাগ এবং দপ্তর সম্পাদক হিসেবে শেফালী আক্তার ও মো. জিহাদ হোসাইন দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা সম্পাদক হিসেবে সারিমিন আক্তার, মো. আব্দুল আওয়াল ও হালিমা আক্তার বর্ণি; লাইব্রেরি সম্পাদক হিসেবে মুসকান, রুমানা জাহান বর্ণী ও ইমাম উদ্দিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. আরিফুজ্জামান আনন্দ ও জিহাদ হোসেন রিয়াদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ১৮তম ব্যাচের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজমিয়া মোস্তারী ঐশী, নিলয় সরকার ও শামীম রানা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মূল্যায়ন হবে মেধা-যোগ্যতার ভিত্তিতে: আমিনুল হক

নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল বলেন, "স্বপ্নসিঁড়ির সভাপতি হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করা। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও বলেন, "বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সৃজনশীল বিকাশে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। স্বপ্নসিঁড়ি পাঠশালার কার্যক্রম সমৃদ্ধ করার পাশাপাশি নতুন শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।"

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে স্বপ্নসিঁড়িকে আরও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।

সাধারণ সম্পাদক আবু সাহাব সিয়াম বলেন, "অধিকারবঞ্চিত শিশুদের নৈতিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত স্বপ্নসিঁড়ির সকল স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতা ও পরিশ্রমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে স্বপ্নসিঁড়ি।"

আরও পড়ুন: ইবিতে নির্মাণাধীন হলে অনুমতিহীন ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

উল্লেখ্য, ‘স্বপ্নসিঁড়ি’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা রংপুরের বাবুপাড়া ও রেলওয়ে গেট এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশ, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, বই সংগ্রহ ও বিতরণ, পাঠচক্র, ইফতার আয়োজন এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোর, ২৮ নভেম্বর, ২০২৬ : জেলা প্রাণিসম্পদ সপ্তাহের সমাপ্তি উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর এবং খামারিদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উল্লেখ করেন, নাটোর জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত জনপদ হিসেবে পরিচিত। তিনি বলেন, "প্রাণিসম্পদ বিভাগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলাবাসীর মাঝে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা।" তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মাঝে সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড়, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী এবং সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।

সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে শুরু হলো অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


রংপুরে শুরু হলো অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬ : নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বৃদ্ধির উদ্দেশ্যে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্বের সূচনা হলো।

আজ শনিবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুজ্জামান সামু। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, যা নারী হকির প্রসারে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে ভবিষ্যতের জাতীয় মানের নারী হকি খেলোয়াড় উঠে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক রংপুর বিভাগের নর্থ জোন ম্যানেজার এস এম মনিরুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ শামীম খান মিসকিন।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড়দের তুলে আনার গুরুত্ব তুলে ধরেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং নারীদের ক্ষমতায়নে তাঁরা সবসময় পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, অংশগ্রহণকারী নারী হকি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি হকি ম্যাচ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

লালমনিরহাট, ২৮ নভেম্বর, ২০২৬ : পুলিশ জেলায় ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় লালমনিরহাট পৌরসভার মিশন মোড়ের সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে জুলফিকার আলী নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগের তল্লাশির মাধ্যমে জাল নোটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটগুলোর মধ্যে ৫০০ টাকার ৩০০টি এবং ২০০ টাকার ১৩০টি নোট রয়েছে। এছাড়া, তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলম নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তারা অনলাইনের মাধ্যমে সারা দেশে জাল টাকার নোটের কারবার করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পুলিশের অভিযান এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেফতার হওয়া দুজন ছাড়াও এ চক্রে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসু নির্বাচনের দাবিতে ১২ দিনের অবস্থানে গুরুতর অসুস্থ ১ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রাকসু নির্বাচনের দাবিতে ১২ দিনের অবস্থানে গুরুতর অসুস্থ ১ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের জন্য ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই অবস্থান কর্মসূচি গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আন্দোলনকারীরা টানা ১২ দিন ধরে সেখানে অবস্থান করছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও, তাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

অবস্থানরত অবস্থায় শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন 'মঞ্চ ২৪'-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে আবার কর্মসূচিতে যোগদান করেন।

অবস্থানরত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, "আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে তার পরও আমরা এখান থেকে যায়নি। ১২ দিন ধরে আমরা এখানে আছি তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যতদিন না প্রশাসন কোনো পদক্ষেপ নিবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।"

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, "আমরা গত ১২ দিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আমার এক সহযোদ্ধাকে মাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের দাবি থেকে আমরা নড়ব না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। মৃত্যু হলেও দাবি আদায় না করে উঠব না।"

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%