১১:৩৮ এম
রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ও স্প্যানিশ গণমাধ্যমে তোলপাড় চলছে। ফিফা বিশ্বকাপের আগে এবং পরে বিভিন্ন স্থানে তাদের একান্তে সময় কাটানোর যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা বেশ আলোচনার সৃষ্টি করেছে।
যদিও এখন পর্যন্ত এক্সপোসিটো বা এমবাপ্পে কেউই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এর মাঝে স্প্যানিশ অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো মিথ্যা ও মানহানিকর তথ্যের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি ভিত্তিহীন সংবাদের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে এক দীর্ঘ বার্তায় এই অভিনেত্রী লিখেছেন, "গত কয়েক মাস ধরে, এবং বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মিথ্যা ও মানহানিকর খবর ছড়িয়ে পড়েছে। এগুলোর সঙ্গে বাস্তবতার বা আমার কোনো সম্পর্ক নেই।"
আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী
তিনি আরো বলেন, "সবকিছুরই একটা সীমা থাকে। এবার আমি বাধ্য হয়েই এখানে একটি রেখা টেনে দিচ্ছি এবং যারা এসবের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।"
সম্প্রতি ছড়িয়ে পড়া গল্পগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি ইঙ্গিত করছেন যে, দুই ব্যক্তির সুন্দর একটি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই এসব তথ্য তৈরি করা হয়েছে। যদিও তিনি কিলিয়ান এমবাপ্পের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু নিজেদের সম্পর্কের গুঞ্জনকে খণ্ডন বা অস্বীকারও করেননি।
বিশ্বকাপের পর ছুটিতে রয়েছে এমবাপ্পে এবং এসময় বেশকয়েকবার এস্টার এক্সপোসিটোর সঙ্গে তাকে দেখা গেছে। সম্প্রতি একটি ছবিতে দেখা যায়, দুজনে একটি প্রবেশ করছেন। এছাড়াও সমুদ্রে একাধিকবার এস্টার-এমবাপ্পে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এর পাশাপাশি, বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচে গ্যালারিতে দেখা গেছে এই স্প্যানিশ অভিনেত্রী।
আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন