ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

তীব্র গরমে উৎপাদনশীলতা কমছে, বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার: বিশ্বব্যাংক


তীব্র গরমে উৎপাদনশীলতা কমছে, বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার: বিশ্বব্যাংক

তীব্র গরম এখন আর শুধু আবহাওয়ার সমস্যা নয়, এটি অর্থনীতির জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে তাপপ্রবাহের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের মধ্যে হয়েছে। এটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশের সমান।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অতিরিক্ত গরমের কারণে উৎপাদনশীলতা কমতে শুরু করেছে। তাদের পর্যবেক্ষণ অনুসারে, তাপমাত্রা যদি ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তবে অর্থনৈতিক ক্ষতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায়, তবে আগামী কয়েক দশকের মধ্যে ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বাড়তে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তীব্র তাপপ্রবাহ এখন শুধুমাত্র মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে না, বরং এটি কর্মঘণ্টা, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণও কমিয়ে দিচ্ছে। প্রতিবছর দক্ষিণ এশিয়ায় গরমের কারণে প্রায় ৩ কোটি ১০ লাখ চাকরির সমান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যদি এই প্রবাহ অব্যাহত থাকে, তবে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনীতি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে সংস্থার পূর্বাভাস।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে তাপপ্রবাহের কারণে উৎপাদনশীলতা কমে বাংলাদেশে ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এটি দেশের জিডিপির প্রায় দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশের সমান। বিশেষত, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই এই ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

চরম তাপপ্রবাহের প্রভাব দক্ষিণ এশিয়ার তৈরি পোশাক শিল্পেও দেখা যাচ্ছে, বলে জানায় বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে যে, যদি তাপজনিত কর্মপরিবেশের ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার প্রস্তুত তৈরি রফতানি আয় ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলার পর্যন্ত হ্রাস পেতে পারে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের সময় নেপাল, বাংলাদেশ এবং ভারতের প্রায় ৬০ শতাংশ নারীর গৃহস্থালির কাজের চাপ বেড়ে যায়। পুলিশের দ্বারা সহিংসতা এবং হয়রানির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে, কারণ অতিরিক্ত গরমের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে অপারগ হচ্ছেন নারী শ্রমিকরা।

এখন বিশ্বব্যাংকের প্রতিবেদন তাপপ্রবাহকে কেবল একটি মৌসুমি দুর্যোগ হিসেবে বিবেচনা না করে, বরং একটি দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখার পরামর্শ দিয়েছে। যথাযথ তাপসহনশীল অবকাঠামো নির্মাণ, কার্যকর হিট অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ কাজকর্মে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষার জন্য আরও বেশি বিনিয়োগের সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ তুলে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ তথ্য শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানিয়েছেন।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। অভিযোগে উল্লেখ করা হয়েছে এনসিপির ১০ নেতার নামের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।

লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। অভিযোগে দাবি করা হয়েছে যে, এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়।

অভিযোগে আরো বলা হয়েছে যে, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

আসামিরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৯ জুলাই) রাতে ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, 'নতুন বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে বিএনপি ও ছাত্রদলের মিথ্যা মামলার আশ্রয় তাদের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ। হামলা-মামলা আমাদের দমাতে পারে না এবং পারবেও না।'

এ বিষয়ে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে কমছে বিটকয়েনের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ এম


বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে কমছে বিটকয়েনের দাম

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে ক্রিপ্টোমুদ্রার বাজার নিম্নমুখী হয়েছে। একদিনের ব্যবধানে বিটকয়েনের দাম ৪১৪ ডলার কমেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিটকয়েনের লেনদেন ৬৪ হাজার ৩৫৫ ডলারে হচ্ছে।

এদিকে, জনপ্রিয় আরেক ক্রিপ্টোমুদ্রা ইথারের দামও একদিনে ১০ ডলার হ্রাস পেয়েছে। তবে সপ্তাহের হিসেবে দেখা যাচ্ছে, ইথারের দর বেড়েছে ২ দশমিক ২৪ শতাংশ। বর্তমানে প্রতিটি ইথার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০৬ ডলার ৩০ সেন্টে।

অন্যদিকে, বাইন্যান্সের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় ৪ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতিটি বাইন্যান্স মুদ্রা বিক্রি হচ্ছে ৫৮৮ ডলারে।

এ ছাড়া জনপ্রিয় আরেক ক্রিপ্টোমুদ্রা সোলানার দরও নিম্নমুখী রয়েছে, যা বর্তমানে ৭৪ ডলারে বিক্রি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়াইগ্রামের বনপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবীর।

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


বড়াইগ্রামের বনপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবীর।

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবীর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ঐতিহ্যবাহী বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এটি শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং বনপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়ে তরুণ ও শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে এই ফুটবল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুমায়ুন কবীর বলেছেন, "আজকের যুবসমাজ মাদকের করাল গ্রাসে ধাবিত হচ্ছে। এই যুবসমাজকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করা। তারা যদি নিয়মিত ফুটবল ও অন্যান্য খেলাধুলা চর্চা করে, তবে খুব সহজেই মাদক থেকে মুক্ত থাকতে পারবে।" বনপাড়া পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে তিনি বলেছেন, পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নমুখী কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে আগামী দিনে পৌর নির্বাচন বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, "যদি আমি নির্বাচিত হতে পারি, তবে বনপাড়া পৌরসভাকে উন্নয়নের এক শিখরে পৌঁছে দেব ইনশাআল্লাহ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ এম


নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদরাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আতিকুল্যা আতিক (৫৫)। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার এলাহি বক্স মিয়ার বাড়ির মৃত সামসুদ্দিনের সন্তান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নূরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আতিককে আটক করে এবং পরে তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%