ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনাল নিশ্চিতের পর যা বললেন মেসি


ফাইনাল নিশ্চিতের পর যা বললেন মেসি

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে এখন মাত্র এক ধাপ দূরে রয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শেষে দলের পারফরম্যান্স, ফাইনালে ওঠার অনুভূতি এবং সমালোচকদের জবাব সবকিছু নিয়েই কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, "জাতীয় সংগীতের সময় থেকেই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।"

তিনি আরও যোগ করেছেন, "অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল। জাতীয় সংগীতের মুহূর্তে আমরা বিশেষ অনুভূতি পেয়েছি। পুরো দল বুঝেছিল, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছি।"

আরও পড়ুন: মার্কিন নির্বাচনের পর ইরান আক্রমণের নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

তিনি ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।

মেসি বলেন, "পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।"

বিশ্বকাপ শুরুর আগেই দলের সামর্থ্য নিয়ে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তিনি বলেন, "আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল, এটা সত্যিই অসাধারণ অর্জন।"

আরও পড়ুন: খুলনায় পৌঁছেছেন, সুন্দরবন ও বানৌজা মোংলা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সমালোচকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন মেসি। তার মতে, "কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকলেও দল হিসেবে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিতে সক্ষম।"

তিনি আরও বলেন, "এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।"

রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে মেসি বলেন, "ফাইনাল হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।"

মেসি জানান, "স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।"

আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ, প্রতিপক্ষ পর্তুগাল-ওয়েলস

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, "এই ম্যাচে হারার কোনো সুযোগ ছিল না।"

তিনি বলেন, "এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ সবকিছুই কাজ করে।"

এখন বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার সামনে শেষ বাধা স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটি এবার সেই স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে টয়াকে ‘কুফা’ বানিয়ে দিলেন নেটিজেনরা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ এম


যে কারণে টয়াকে ‘কুফা’ বানিয়ে দিলেন নেটিজেনরা!

বিশ্বকাপ সেমিফাইনালের সময় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল মুমতাহিনা চৌধুরী টয়া সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। প্রিয় দল আর্জেন্টিনা গোল খাওয়ার পর তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক ট্রলের সৃষ্টি হয়, যেখানে অনেকেই হাস্যরসের ছলে তাঁকে ‘কুফা’ (অপয়া) বলে অভিহিত করেন।

ম্যাচের সময় ইংল্যান্ডের প্রথম গোলের কিছুক্ষণ পর টয়া নিজের ফেসবুক পেজে লেখেন, "আমার মনে হয় আর ফুটবল দেখা হবে নারে!" পোস্টটি প্রকাশিত হতেই মন্তব্যের ঢল নামে।

কেউ লিখেছেন, "আপনি আসলেই কুফা!" আবার কেউ মন্তব্য করেছেন, "সব আপনার দোষ অথবা দয়া করে আর খেলা দেখবেন না।" তবে পুরো বিষয়টি আসলে নেটিজেনদের মজা ও খুনসুটির অংশ।

টয়াকে কেন্দ্র করে এই ‘কুফা’ বিতর্কের শুরু মূলত ম্যাচের আগে থেকেই। বুধবার (১৫ জুলাই) সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মজা করেই তিনি দাবি করেছিলেন যে এবারের বিশ্বকাপে যে দলকে তিনি সমর্থন করছেন, সেই দলটি একে একে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে।

ভিডিওতে টয়া জানান, তার প্রিয় দল জার্মানি প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে। পরে তিনি ব্রাজিল ও জাপানের উপরও সমর্থন জানিয়েছিলেন, কিন্তু তারাও টুর্নামেন্টে টিকে থাকতে পারেনি। এ কারণে তিনি বিষয়টিকে ‘একটি নিরীক্ষা’ হিসেবে দেখার সিদ্ধান্ত নেন।

ভিডিও বার্তায় টয়া বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, যদি সেই দলও বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায় বা বিশ্বকাপ জিততে না পারে, তাহলে নিজেকে কুফা ভক্ত হিসেবেই মেনে নেব এবং আর ফুটবল দেখব না।"

এর কিছু ঘণ্টা পরেই আর্জেন্টিনা গোল খাওয়ার পর সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়ে যায় টয়ার সেই বক্তব্য। এরপর থেকে ফুটবলপ্রেমীরা মজা করে তাঁকে ‘কুফা’ তকমা দিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

তবে সম্পূর্ণ ঘটনাটি যে নিছক হাস্যরসের অংশ, তা মন্তব্যগুলোর প্রকৃতি থেকেই প্রতিফলিত হয়। এখন দেখার বিষয় হচ্ছে, ম্যাচের শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফিরে দাঁড়াতে পারে কি না এবং টয়া শেষ পর্যন্ত নেটিজেনদের দেওয়া ‘কুফা’ তকমা থেকে মুক্তি পান কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথা রাখল মেসিরা, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ‘ফাইনালিসিমা’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


কথা রাখল মেসিরা, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ‘ফাইনালিসিমা’

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার সেমিফাইনালে হ্যারি কেইন ও জুড বেলিংহামদের বাধা পার করে তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির নেতৃত্বে। আগামী রবিবার নিউ জার্সিতে শিরোপার জন্য তাদের প্রতিপক্ষ হবে স্পেন।

আর্জেন্টিনার এই জয়ের মাধ্যমে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এক মহারণও নিশ্চিত হয়েছে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকের কাছে এটি হারিয়ে যাওয়া ‘ফাইনালিসিমা’র নতুন রূপ হিসাবে ধরা হচ্ছে।

এর আগে, ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে স্পেন। এরপর থেকেই আলোচনা চলছিল আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল সম্পর্কে। কারণ, এই ম্যাচের ফলেই নির্ধারণ হচ্ছিল, বিশ্বকাপের মঞ্চে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ দেখা যাবে কি না।

মূলত চলতি বছরের মার্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফাইনালিসিমার আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত সেই ম্যাচ আয়োজিত হয়নি। দুই মহাদেশের সেরা দুটি দলের মুখোমুখি হওয়ার অপেক্ষা লম্বা হয়ে গেছে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আয়োজনের স্থান হিসেবে কাতারের দোহা নির্ধারিত ছিল। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই আয়োজন বাতিল করে দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলেও সেখানে রাজি হয়নি আর্জেন্টিনা। তাদের দাবি ছিল, প্রতিপক্ষের দেশে এতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ার জন্য ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ফলে আলাদা একটি প্রতিযোগিতায় হওয়ার কথিত লড়াইটি এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংল্যান্ডকে পরাজিত করে সেই স্বপ্নের ফাইনালের পথে যাত্রা করেছে আর্জেন্টিনা।

একদিকে টানা সাফল্যে উড়ন্ত স্পেন, অন্যদিকে শিরোপা ধরে রাখার তাড়না নিয়ে থাকা আর্জেন্টিনা। দুই মহাদেশের বর্তমান সেরা দুই দলের এই মহারণকে ইতোমধ্যেই অনেকেই বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ বলে অভিহিত করছেন।

এখন শুধুই অপেক্ষা শেষ লড়াইয়ের জন্য। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়ে স্পেন ও আর্জেন্টিনা নির্ধারণ করবে, ফুটবল বিশ্বের নতুন রাজা কে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ১৬টি দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


নারায়ণগঞ্জে ১৬টি দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রাশেদ (৩০) নামে এক যুবককে ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ফতুল্লার দেওভোগ নূর মসজিদসংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ১৬টি অস্ত্রের মধ্যে ১০টি বড় আকৃতির রাম দা এবং ৬টি অত্যাধুনিক চাইনিজ চাপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতার রাশেদ দেওভোগ নূর মসজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ রাশেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাশেদ একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে যাচাই করে একাধিক ছিনতাই মামলা প্রাপ্ত হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের সঙ্গে অন্য কারা জড়িত আছে এবং রাসেলের সহযোগীদের চিহ্নিত করতে জেলা পুলিশ একাধিক দল তদন্ত করতেছে।

গ্রেফতার ছিনতাইকারী রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালেও বড় ধরনের রেফারিং বিতর্কে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ এম


সেমিফাইনালেও বড় ধরনের রেফারিং বিতর্কে আর্জেন্টিনা

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল মানেই বাড়তি উত্তেজনা ও স্নায়ুর লড়াই। কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর সেমিফাইনালটি রূপ নিয়েছিল রীতিমত এক রণক্ষেত্রে।

বিশেষত, প্রথমার্ধে মাঠের ফুটবল তার চেয়ে বেশি আলোচনায় ছিল দুই দলের খেলোয়াড়দের দফায় দফায় সংঘর্ষ। পুরোটা সময় মাঠের রেফারি ইসমাইল আলফাতের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে। এর ফলে ইংলিশ শিবিরকে বারবার ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে।

ম্যাচের শুরুতেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে আলবিসেলেস্তেরা। এর ফলে চলতি বিশ্বকাপের প্রথম ১০ মিনিটে তাদের ফাউল করার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজেদের করে নেওয়ার ঘটনা ঘটে।

প্রথমার্ধের জুড়ে ইংলিশ ফুটবলারদের ওপর একের পর এক কড়া ট্যাকল চালাতে থাকেন লিসান্দ্রো ও এনজোরা। আর্জেন্টিনা প্রথমার্ধে মোট ১২টি ফাউল করলেও রেফারির পকেট থেকে কার্ড বের হয়েছে মাত্র একবার! আফসোস, আর্জেন্টিনার এ ধরনের পার পেয়ে যাওয়াটা থ্রি লায়নসদের কিছুতেই মেনে নেওয়া সম্ভব হয়নি।

ম্যাচের বয়স ছিল মাত্র তিন মিনিট। ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন আলবিসেলেস্তের অধিনায়ক লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানালে তেড়ে আসেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। অ্যান্ডারসনকে কড়া ট্যাকল করার পর দেখা যায়, এনজো অ্যান্ডারসনের মাথার পেছনে ধাক্কা দেন। এটি পরিষ্কার কার্ড দেখার মতো অপরাধ হলেও রেফারি ইসমাইল আলফাত সেখানে কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেননি। রেফারির এমন নির্লিপ্ততায় তখনই ক্ষোভে ফেটে পড়েন হ্যারি কেইন ও তার দল।

উত্তেজনা এখানেই শেষ হয়নি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ইংলিশ লেফট-ব্যাক জেদ স্পেন্সকে ফাউল করেন হুলিয়ান আলভারেসের বদলি হিসেবে মাঠে আসা জিউলিয়ানো সিমিওনে।

এছাড়াও, অন্যান্য একটি ঘটনায় সিমিওনের কনুই স্পেন্সের মুখে আঘাত করলেও তা রেফারির চোখ এড়িয়ে যায়। রেফারি যেন চোখ বন্ধ করে রেখেছিলেন ইংলিশদের অন্যতম সেরা তারকা জুড বেলিংহামের ওপর ফাউলগুলোর ক্ষেত্রেও। ডি-বক্সের ঠিক বাইরে, বেলিংহামকে বিপজ্জনকভাবে ফাউল করে ফেলে দেন আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা। যদিও ইংল্যান্ড ফ্রি-কিক পেলেও মোলিনাকে কোনো শাস্তি দেননি রেফারি। এমনকি বল পজিশনে না থাকা অবস্থায় লিয়ান্দ্রো পারেদেস যখন বেলিংহামকে ধাক্কা মেরে ফেলে দেন, সেটিও রেফারির নজর এড়িয়ে যায় অলক্ষ্যেই।

প্রথমার্ধে ১২টি ফাউল করার পর, অবশেষে প্রথমার্ধের শেষের দিকে কার্ডের দেখা পায় আর্জেন্টিনা। ইংল্যান্ডের একটি কাউন্টার অ্যাটাক শার্ট টেনে ধরে রুখে দেওয়ায় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। অথচ ম্যাচের কেন্দ্রবিন্দুতে থাকা এনজো ফার্নান্দেজ, যিনি তিনটি ফাউল করলেও এবং হাতাহাতিতে জড়িয়েও কোনো কার্ড ছাড়াই পার পেয়ে যান।

তবে মাঠের সব বিতর্ক ও নাটকীয়তাকে একপাশে সরিয়ে রেখে, দিনশেষে নায়ক হলেন এনজো ফার্নান্দেজ। ম্যাচ শেষের মাত্র ৪ মিনিট আগে, অর্থাৎ ৮৬ মিনিটে, ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো একটি দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকের রূপকার হয়ে ওঠেন এই মিডফিল্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%