ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জাহাজ নির্মাণ শিল্পকে স্বনির্ভর করতে সরকার আন্তরিক: নৌবাহিনী প্রধান


জাহাজ নির্মাণ শিল্পকে স্বনির্ভর করতে সরকার আন্তরিক: নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পকে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে, দেশীয় প্রযুক্তির বিকাশ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বনির্ভর করতে সরকার আন্তরিক।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)-এ ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এডমিরাল হাসান আরও বলেন, প্রযুক্তি হস্তান্তরের (ট্রান্সফার অব টেকনোলজি) মাধ্যমে বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে জাহাজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা অর্জনের জন্য জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশে উৎপাদনের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: করিমগঞ্জে সেচকল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ হারেছের

তিনি নৌবাহিনীর সার্বিক অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই ফ্লোটিং ক্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মেরামত, উদ্ধার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরো গতিশীল হবে।

এছাড়া, এই প্ল্যাটফর্মের সফল নির্মাণ ও হস্তান্তর দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষকের পুত্রের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


মাদরাসা শিক্ষকের পুত্রের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজারের পাশে অবস্থিত একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু ঘটতে পারে।

নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষকের পুত্র এবং তিনি তোরাবগঞ্জের বাসিন্দা মো. আক্তার হোসেনের সন্তান।

আরিফের মামা মো. সুলতান আহমেদ টিপু জানিয়েছেন, আরিফ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বাস করে আসছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগতেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে ঘটনার খবর দেন। তবে কিভাবে সে পানিতে পড়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

পরিবারের সদস্যদের সাথে আলাপের মাধ্যমে জানা গেছে, আরিফ সাঁতার জানতেন না। কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যেতে পারেন, এমনটাই ধারণা করা হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, নিহত আরিফ হোসেন পূর্বে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের উদ্দেশ্যে পুকুরে নেমে অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে, তবে প্রাথমিকভাবে এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটিও জানিয়েছেন পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

দেশের নাগরিকরা বর্তমানে ঘরে বসেই চিঠি, পার্সেল এবং ডিজিটাল বাণিজ্য পণ্যগুলোর অবস্থান অনলাইনে ট্র্যাক করার সুবিধা নিতে পারবেন। ডাক অধিদপ্তর নতুনভাবে ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার (ডিএমএস) চালু করেছে এবং এর সঙ্গে সারাদেশে ১৪টি নতুন মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সরকারের উদ্যোগের লক্ষ্য হচ্ছে ডাক সেবাকে আধুনিকায়িত করা, লজিস্টিক সুবিধাগুলোকে শক্তিশালী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সম্প্রসারণ করা, যাতে নাগরিকরা দ্রুত এবং কার্যকরী সেবা পেয়ে থাকেন।

মন্ত্রী আরও জানান, ডাক অধিদপ্তরের 'মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ' প্রকল্পের আওতায় ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এসব সেন্টারে চিলিং চেম্বারের সুবিধাও বিদ্যমান রয়েছে, যা ডাকসেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই প্রকল্পের অংশ হিসেবে ১ হাজারটি থার্মাল বক্স সংগ্রহ করা হয়েছে, যা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এমন পণ্য পরিবহনে ব্যবহার করা হবে।

মন্ত্রী জানিয়েছেন, ডিএমএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা এখন চিঠি, পার্সেল এবং ডিজিটাল কমার্স পণ্যের অবস্থান অনলাইনে ট্র্যাক করতে পারবেন। এতে ডাক সেবার গতি ও গ্রাহক সেবা উভয় ক্ষেত্রেই উন্নতি সাধন হয়েছে।

ডাকসেবার সক্ষমতা আরও বৃদ্ধি ও ডিএমএস প্ল্যাটফর্ম উন্নত করার উদ্দেশ্যে একটি নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম 'মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা'।

সরকার দেশের সকল ডাকঘর সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রমও চালাচ্ছে।

'বাংলাদেশ ডাক অধিদপ্তরের জরাজীর্ণ ডাকঘর নির্মাণ বা পুনর্নির্মাণ (দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় সংশোধিত)' প্রকল্পের আওতায় মোট ২৭০টি ডাকঘর নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত কাজ অব্যাহত রয়েছে।

তাছাড়া, 'ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)' প্রকল্পের আওতায় আরও ৩৯টি ডাকঘর নির্মাণ করা হবে।

ডাক বিভাগের সব কার্যক্রমকে ডিজিটাল করতে একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে। 'বাংলাদেশ ডাক বিভাগের জন্য স্বয়ংক্রিয় মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা' প্রকল্পের ভিত্তিতে নতুন উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

অতিরিক্তভাবে, 'নাগরিক পর্যায়ে বিদ্যমান ডাকসেবার স্মার্ট সম্প্রসারণ ও সহজলভ্যতা' শীর্ষক প্রকল্পের মাধ্যমে ডাকসেবা আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবার অর্থনীতি নতুন সংকটে, ভিসা ও মাস্টারকার্ডে সব লেনদেন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


কিউবার অর্থনীতি নতুন সংকটে, ভিসা ও মাস্টারকার্ডে সব লেনদেন বন্ধ

কিউবার সরকার ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, ৬ জুন থেকে এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে আরো কোনো লেনদেন করা সম্ভব হবে না।

হাভানা জানিয়েছে যে, ওয়াশিংটনের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবার সঙ্গে কাজ করা একটি বিদেশি আর্থিক অংশীদার তাদের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলস্বরূপ আগামী ৬ জুন থেকে কিউবায় ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে লেনদেন চালানোর সুযোগ নেই। বুধবার স্থানীয় সময় কেন্দ্রীয় ব্যাংক এই ঘোষণা দেয়। সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে একাধিক বিদেশি প্রতিষ্ঠান কিউবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগে একটি বিদেশি অংশীদার প্রতিষ্ঠান কিউবার ক্রেডিট কার্ড লেনদেন প্রক্রিয়াকরণে সহায়তা করছিল। কিন্তু ১ মে জারি করা মার্কিন নির্বাহী আদেশের পর তারা কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেয়। এই নির্বাহী আদেশের মাধ্যমে কিউবার সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

কিউবার কেন্দ্রীয় ব্যাংক একটি বিবৃতিতে বলেছে যে, এই নতুন সিদ্ধান্তের ফলে কিউবা আর ভিসা ও মাস্টারকার্ডসহ আন্তর্জাতিক স্বীকৃত কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির আয় গ্রহণ করতে পারবে না।

বিশ্লেষকদের অনুমান, এই সিদ্ধান্ত কিউবার অর্থনীতির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিউবার কমিউনিস্ট সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে, যার ফলস্বরূপ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি এমন একটি সময়ে হচ্ছে, যখন কিউবার পর্যটন খাত পূর্বেই বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

রয়টার্স জানাচ্ছে, ঐতিহাসিকভাবে কিউবার ক্রেডিট কার্ড লেনদেন একটি বিদেশি ব্যাংক এবং ফিনসিমেক্স এসএ পরিচালনা করত। এটি সামরিক নিয়ন্ত্রিত ব্যবসায়িক গোষ্ঠী জিএইএসএর আর্থিক শাখা। ট্রাম্প প্রশাসন জিএইএসএ’র ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, জিএইএসএ দেশের সবচেয়ে লাভজনক খাতগুলি থেকে আসা মুনাফাকে গোপনে নিয়ন্ত্রিত করে এবং তা সামরিক বাহিনী ও কিউবার অভিজাত গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করে।

তবে কিউবা এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করছে যে, জিএইএসএ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলছে।

কিউবার এই দাবি সত্ত্বেও, ট্রাম্পের নির্বাহী আদেশের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক বিদেশি প্রতিষ্ঠান কিউবার বাজার থেকে সরে গেছে, এর মধ্যে বিদেশি হোটেল প্রতিষ্ঠান, বিমান সংস্থা এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানি রয়েছে।

রিপোর্টে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলতে বিনিয়োগকারীরা দুরত্ব তৈরি করছেন। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও, ভিসা ও মাস্টারকার্ড তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ান সফর করায় নিউজিল্যান্ডের ৪ এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


তাইওয়ান সফর করায় নিউজিল্যান্ডের ৪ এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা

চীন প্রথমবারের মতো নিউজিল্যান্ডের চারজন সংসদ সদস্যের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব এমপিরা তাইওয়ান সফর করায় এই কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে খবর জানায় নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গেল মে মাসে তাইওয়ান সফর শেষে দেশে ফিরে আসার পর ওই চার সংসদ সদস্য নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে সচেতন হন। চীনা দূতাবাসের বক্তব্য অনুযায়ী, যদি তারা ক্ষমা চান তবে এই নিষেধাজ্ঞা কমানোর কিংবা প্রত্যাহারের জন্য বিবেচনা হতে পারে।

চীন নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে তাইওয়ানকে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সম্পৃক্ততা সীমিত করার প্রচেষ্ঠা করে আসছে তারা।

তবে, এটি নিউজিল্যান্ডের সংসদ সদস্যদের ওপর চীনের ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রথম ঘটনা, যারা তাইওয়ান সফর করেছেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন, তিনি এই পদক্ষেপে ‘বিস্মিত’ হয়েছেন। এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

ওই মুখপাত্র আরও বলেন, ‘দশকের পর দশক ধরে নিউজিল্যান্ডের সংসদ সদস্যরা তাইওয়ান সফর করে আসছেন এবং এসব সফর নিউজিল্যান্ডের ওয়ান চায়না নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের চীনা দূতাবাস জানানো হয়েছে, সংসদ সদস্যরা ‘চীনের গুরুতর উদ্বেগ উপেক্ষা করে’ সংসদ সদস্য হিসেবে তাইওয়ান সফরে অনড় ছিলেন বলেই তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার ব্যবস্থা নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সফরটি তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং ‘তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিগুলোর’ কাছে ‘ভুল বার্তা’ পাঠিয়েছে। এটি চীনের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিবৃতিতে।

মে মাসের ওই সফরে ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতা মরিন পু, ডেভিড উইলসন ও লরা ম্যাকক্লুর এবং বিরোধী লেবার পার্টির ডানকান ওয়েব অংশগ্রহণ করেছিলেন।

এ বিষয়ে এটিসি পার্টির সদস্য লরা ম্যাকক্লুর নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা এক ধরনের ‘বিদেশি হস্তক্ষেপ’ এবং তিনি ‘তাইওয়ান সফরের জন্য কোনোভাবেই ক্ষমা চাইবেন না’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের সংসদ সদস্যদের বিশ্বের যেকোনো স্থানে স্বাধীনভাবে ভ্রমণের অধিকার আছে। তিনি বলেন, ‘এটাই একটি মুক্ত গণতান্ত্রিক দেশে বসবাসের অংশ।’

বিবিসি জানাচ্ছে, নিউজিল্যান্ড ১৯৭২ সালে বেইজিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরপর থেকে ‘ওয়ান চায়না’ নীতি অনুসরণ করে আসছে। এই নীতির আওতায় চীনের অবস্থানকে স্বীকৃতি প্রদান করা হয় যে, একটিই চীনা সরকার রয়েছে। ফলে নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুধুমাত্র বেইজিংয়ের সঙ্গে রয়েছে, তাইপের সঙ্গে নয়।

তবে বিশ্বের অনেক দেশের মতো নিউজিল্যান্ডও তাইওয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন ধরনের বিনিময় কার্যক্রম বজায় রেখেছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%