০৬:৩০ পি.এম
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়, যা দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দেয়।
বৈঠকটি মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ওই একইদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তিনি জানান, স্বার্থের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে। দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিবিড় যোগাযোগ বজায় রাখতে এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সফরটি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন