ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি মানুষের পারস্পরিক সুবিধা: ভারতীয় হাইকমিশনার


বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি মানুষের পারস্পরিক সুবিধা: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, "বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তিই হবে উভয়পক্ষের মানুষের পারস্পরিক সুবিধা।"

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তিনি প্রথমবারের মতো বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, "পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এই বৈঠকটিকে আমি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করি। এটি খুবই উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, কারণ আমাদের ইস্যু বা বিষয়গুলো সবই এক।"

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি জানান, "ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে আমরা সব বিষয়েই কথা বলেছি। আমি এখান থেকে খুবই আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, মন্ত্রীরা আমাকে এতটা সময় দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আপনারা জানেন যে, আমরা ভিসা উন্মুক্ত করেছি। তাই উভয় দেশের মানুষের পারস্পরিক সুবিধার জন্য ভারত ও বাংলাদেশ উভয় দিক থেকেই মানুষ অত্যন্ত আনন্দিত। আর এই সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমানাই ভাগ করে নিই না, বরং ইতিহাস, সংস্কৃতি এবং স্বপ্নও ভাগ করে নিই। তাই বৈঠক খুবই ভালো হয়েছে। বাস্তবিক অর্থেই আমি এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি, যার মূল ভিত্তিই হবে উভয়পক্ষের মানুষের পারস্পরিক সুবিধা।"

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, "আমরা এই ধারাবাহিক সম্পর্কের দিকেই তাকিয়ে আছি, যেমনটা বললাম সংস্কৃতি থেকে শুরু করে সঙ্গীত, এমনকি ক্রিকেট পর্যন্ত আমাদের সব কথাবার্তাই হলো। আর এটা তো কেবল শুরু, আমি নিশ্চিত যে আমরা একে অপরের সাথে আরও বেশি যুক্ত হব এবং আমি সেই অপেক্ষাতেই আছি।"

তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারে কোন আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, "এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সৌজন্য সাক্ষাতে যেমন সৌজন্য বিনিময় হয়, তেমনই হয়েছে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না, এমন কোনো সমস্যা নেই। কারণ দিন শেষে সাধারণ মানুষই মুখ্য। মানুষের সাথে মানুষের সম্পর্ক, যা উভয় দেশের গণতন্ত্র ও জনগণের জন্য লাভজনক হবে, সেটাই আসল।"

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি বলেন, "আজকে আমি এটুকু বলতে পারি যে, এটি নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ আছে। সেটি আমাদের ভারতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের সদস্যরা নিশ্চয়ই নিজেদের মধ্যে মিলিত হবেন বা আলোচনা করবেন। আর যেমনটা আমি বললাম, এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যায় না। ওয়ার্কিং গ্রুপ অবশ্যই সক্রিয়ভাবে তাদের কাজ করবে এবং আমি বারবার যা বলছি, উভয় দেশের জনগণের জন্য যা কিছু মঙ্গলজনক, তা নিশ্চিতভাবেই ঘটবে।"

দীনেশ ত্রিবেদী সবশেষে বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর করবেন, আমি নিশ্চিত তখন ওয়ার্কিং গ্রুপের কাছে নিজস্ব প্রতিবেদন থাকবে, তাই আমি ইতিবাচক সবকিছুর দিকেই তাকিয়ে আছি। আর আমি আপনাদের বলতে পারি, অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের একটি চমৎকার বৈঠক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত সিদ্ধান্তে ফিফার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বিতর্কিত সিদ্ধান্তে ফিফার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ইংল্যান্ড

ফিফার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (দ্য এফএ)। কারণ বিশ্বফুটবলের অভিভাবক সংস্থাটি বিশ্বকাপ এবং অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে।

এর মধ্যে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি বাণিজ্যিক সাবসিডিয়ারি কম্পানি গঠন করেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উদ্যোগটি ফুটবল বিশ্বকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দেবে।

ফিফা মূলত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক শাখা তৈরি করার পরিকল্পনা করেছে।

এই নতুন কম্পানির মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। ফিফা এই কম্পানির ২০ শতাংশ মাইনরিটি শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত এবং জ্যারেড কুশনারের ভাই, জোশুয়া কুশনারের কম্পানি ‘থ্রাইভ ইটারনাল’ ও জেপি মরগান চেজ এই খাতের মূল বিনিয়োগকারী হতে যাচ্ছে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাব সম্পর্কে তারা সম্পূর্ণ অন্ধকারে ছিল।

সংস্থাটি ফিফার এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুশাসনের চরম অভাব রয়েছে উল্লেখ করে তীব্র উদ্বেগ প্রকাশও করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে নতুন রসায়নে বাঁধন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে নতুন রসায়নে বাঁধন

 

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

এবার শোনা যাচ্ছে, ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। খবরটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

কালের কণ্ঠকে বাঁধন বলেন, ‘হ্যাঁ, ছবিটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টের ১ তারিখ সম্ভবত ছবিটির ঘোষণা আসবে। এখানে আমি একজন মানবধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্র করছি।’

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন তিনি। সমাজ ও রাজনীতির নানা অন্ধকার দিককে তুলে ধরা হবে তাঁর জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে।

প্রচলিত বাণিজ্যিক সিনেমার ধারা থেকে বেরিয়ে ‘গুলশানের চামেলি’তে কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো গল্প এগোবে একজন নারীকে কেন্দ্র করে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চরিত্রের নানা রূপ ও সংগ্রামই হবে সিনেমার মূল আকর্ষণ।

এর আগে কালের কণ্ঠকে মধুমিতা সরকার জানিয়েছেন, তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে বাংলাদেশে এসে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে দলে স্থান হবে না: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে দলে স্থান হবে না: আমান উল্লাহ আমান

বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি অথবা ভূমি দখলের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে দলে রাখার কোনো সুযোগ থাকবে না, এই কথা জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি চেয়ারম্যানবাড়ি সড়কসংলগ্ন খাল খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বক্তব্যটি উপস্থাপন করেন।

আমান উল্লাহ আমান এ সময় বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে দেশের মাদকমুক্তির লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা ভূমি দখলের সুযোগ পাবে না।

তিনি এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাদকসেবী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে কোনো ধরনের তদবির করা যাবে না। তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদলের নেতা শাওন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় বিপদে পড়েছিলেন মার্টিনেজ, গ্রামবাসীর সহায়তায় মিলল রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


বড় বিপদে পড়েছিলেন মার্টিনেজ, গ্রামবাসীর সহায়তায় মিলল রক্ষা

ফুটবল মাঠের ভেতরে অনেকবার আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলাকে বিপদের সময়ে রক্ষা করেছেন এমিলিয়ানো মাটিনেজ। তবে এবার মাঠের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত বিপদে পড়লেন তিনি।

আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেসের একটি গ্রামীণ কাঁচা রাস্তায় কাদা-পানিতে আটকে যায় মার্টিনেজের বিলাসবহুল গাড়িটি। যখন তার গাড়ি অফ-রোড ট্র্যাকে আটকে পড়ে বিপদে, ঠিক এ সময় দুই স্থানীয় বাসিন্দা ত্রাতা হয়ে সামনে আসেন।

রাস্তায় চলাচলের সময় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে মাঝখানে আটকে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় গাড়িটি কাদা থেকে মুক্ত হয়।

মুক্ত হওয়ার পর মার্টিনেজ বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি হাস্যোজ্জ্বল মুখে উদ্ধারকারীদের উদ্দেশে বলেন, “ভালোই হলো যে আপনারা এই দিক দিয়ে যাচ্ছিলেন! তা না হলে আমাদের হয়তো এখানেই আটকে থাকতে হতো।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার দৃশ্য ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কাতার বিশ্বকাপজয়ী এসব তারকা ফুটবলারের অতি সাধারণ আচরণ, নম্রতা ও বিপদে এগিয়ে আসা সাধারণ প্রতিবেশীদের এই সৌজন্যমূলক উদ্যোগটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%