প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকা ও প্রেস ক্লাব রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এ সময়, তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া আনুমানিক ১২০০ পিস এলপিজি সিলিন্ডার গ্যাস সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে, মূল্য তালিকা না থাকা এবং যে ঠিকানা ব্যবহার করে ব্যবসায়িক লাইসেন্স গ্রহণ করা হয়েছে সেখানে ব্যবসা পরিচালনা না করে ভিন্ন স্থানে ব্যবসা করার অপরাধে মেসার্স অয়ন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য সংরক্ষণের কারণে একটি মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানাসহ, পুরোপুরি ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকারও করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন