ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মেধা, নৈতিকতা ও প্রযুক্তির দক্ষতায় নিজেকে গড়ে তুলতে হবে: শিবির সেক্রেটারি


মেধা, নৈতিকতা ও প্রযুক্তির দক্ষতায় নিজেকে গড়ে তুলতে হবে: শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, "মেধা, নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের সর্বোত্তম সময়।"

সোমাবার (২৯ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।

সিবগাতুল্লাহ বলেছেন, "আমাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের প্রতি আমাদের কোনো নেতিবাচক অনুভূতি নেই। আমরা চাই সবাই শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কাজ করুক। নবীনবরণ, মাদকবিরোধী কর্মসূচি, সায়েন্স ফেস্ট কিংবা মেধাবী সংবর্ধনার মতো আয়োজন আরও বাড়ুক, যাতে শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই উপকৃত হয়।"

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ভালো ফলাফল করার লক্ষ্য রাখতে হবে। তবে কোনো কারণে প্রত্যাশিত ফল না হলেও হতাশ হওয়ার কিছু নেই। নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখলেই জীবনে ভালো করার আরও অনেক সুযোগ রয়েছে।"

তিনি জানান, "বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখান থেকে একজন শিক্ষার্থী চাইলে জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখানে কী গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত প্রত্যেক শিক্ষার্থীকেই নিতে হবে। তাই ভালো বন্ধু নির্বাচন, সৎসঙ্গ এবং ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হবে।"

সময়ের গুরুত্ব তুলে ধরে বক্তা বলেন, "আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে যে নেয়ামত দিয়েছেন, সেটি হলো সময়। বিশ্ববিদ্যালয় জীবনের চারটি বছর খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই শুরু থেকেই সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে গড়ে তুলতে হবে।"

তিনি আরো বলেন, "বর্তমান বিশ্বে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। বিজনেসের পাশাপাশি প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন আধুনিক টুল ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।"

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

দেশের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তিনি বলেন, "পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেশের সাধারণ মানুষের করের অর্থে তৈরি হয়েছে। তাই এই সুযোগের যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।"

নীতি-নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "মেধা থাকলেও নৈতিকতা ও আল্লাহভীতির অভাব থাকলে মানুষ সহজেই দুর্নীতির পথে চলে যায়। তাই একজন সৎ, আদর্শবান ও নৈতিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরাই আগামী বাংলাদেশের আশার আলো। জুলাই-পরবর্তী নতুন প্রজন্ম হিসেবে তোমাদের কর্মকাণ্ডের ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। তাই যোগ্যতা, মেধা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত করতে হবে।"

শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৫ এম


পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করেছে ব্রাজিল। ২-১ গোলের এই জয় পাওয়ার পর, নকআউট পর্বের প্রথম ম্যাচে সেলেসাওরা মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের মধ্যকার বিজয়ীর। ব্রাজিলের বিশ্বকাপের ইতিহাসে এর আগে এই দুই দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে একটিতে জয় ও অন্যটিতে হারের রেকর্ড রয়েছে। বিশেষ করে আইভরি কোস্টের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান বেশ ইতিবাচক।

২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিযোগিতায় দল দুটি একবার মুখোমুখি হয়েছিল, যেখানে ৩-১ ব্যবধানের জয় পায় ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের হয়ে লুইস ফাবিয়ানো দুটি এবং এলানো একটি গোল করেন। তবে ম্যাচটি কাকার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনার জন্যও বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। অন্যদিকে, নরওয়ের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিলকে এক অদ্ভুত ‘অভিশপ্ত’ রেকর্ড ভাঙতে হবে।

এই ইউরোপীয় দেশের বিরুদ্ধে ব্রাজিল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েও কখনো জয়ী হতে পারেনি; তাদের রেকর্ডে দুটি হার ও দুটি ড্র রয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে সেলেসাওরা নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন বেবেতো, কিন্তু নরওয়ের জন্য জয় হাসিল করেন তোরে আন্দ্রে ফ্লো এবং কেতিল রেকদাল। বিশ্বকাপের সেই জয় ছাড়াও ফিফার রেকর্ড অনুযায়ী, প্রীতি ম্যাচগুলোতে নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে আরও একটি জয় লাভ করেছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর মানে হলো, চারবার লড়াই করার পরও ব্রাজিল একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি।

শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ আগামীকাল নির্ধারণ হবে। বাংলাদেশ সময় সকাল ১১টায় নরওয়ে ও আইভরি কোস্ট মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দলই পরবর্তী রাউন্ডে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতটি লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৭ এম


রংপুরে ৪৮ ঘণ্টায় সাতটি লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় ৪৮ ঘণ্টায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে রয়েছেন এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনজন আত্মহত্যা করেছেন, বাকিরা মারা গেছেন বজ্রপাত, পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির সময় বজ্রাঘাতে তার গলা ও বুক ঝলসে যায়।

সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নিলয় কুণ্ডু (১৭) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা এলাকার অদূরে ভেটভেটির পাথারের ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এর আগের দিন রোববার (২৮ জুন) উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকায় শাহনাজ পারভীনের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

একইদিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডুর (১৯) মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদের পাশে সড়ক থেকে সালেক উদ্দিন নাঈমের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ৪৮ ঘণ্টায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৮ এম


চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে একজন বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ সামনে এসেছে।

এই ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) বিকেল ৩ টার সময় উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায়। আহত মো. মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।

ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, মামুন সিকদার পটিয়ার ছনহরা এলাকায় বালি ব্যবসা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় বিক্রি করতেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার সময়, আশিয়া এলাকার মো. সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা শুরু করে।

হামলাকারীরা তাঁকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মামুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে, আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত মামুন সিকদার বলেন, আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সোমবার সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালায়। আমি পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১১ এম


১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ Bangladesh এর টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এজন্য তারা ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সোমবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশ সম্ভাবনাময় এবং এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে টেলিকম এবং ডিজিটাল ব্যাংকসহ অন্যান্য খাতে বিনিয়োগ করা সম্ভব, যাতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে চলে যেতে পারে।

বৈঠকে ভিওন বাংলাদেশের আগামীর ডিজিটাল অর্থনীতির একটি রূপ তুলে ধরে ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্যে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন খাতে সেবা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এজন্য ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এই উদ্যোগে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ডিজিটাল অবকাঠামো নির্মাণ, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

এ সময় টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, টেলিযোগাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ, কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগে ভিওন সরকারি মোবাইল অপারেটর টেলিটক কেনার প্রস্তাব দিয়েছিল। এছাড়া মোবাইল ফিন্যান্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ কেনার ব্যাপারে আলাপ-আলোচনা করেছিল ভিওন। বাংলালিংকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%