০৯:৪৯ এম
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দুর্ব্যবহার এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালটিতে প্রতিনিয়ত সেবা নিতে আসা সাধারণ মানুষ আনসার সদস্যদের হাতে নানাভাবে হেনস্তা ও অকথ্য ভাষার গালমন্দের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের ২১৭ নম্বর রুমে বসা আনসার সদস্যরা সাধারণ রোগীদের সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করে থাকেন। তাদের আচরণ দেখে বোঝার উপায় নেই যে তারা নিরাপত্তার দায়িত্বে আছেন; বরং তাদের হাবভাব দেখে মনে হয় তারাই এই হাসপাতালের সর্বেসর্বা বা পরিচালক।
আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক সাধারণ রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগাক্রান্ত শরীর নিয়ে এমনিতেই মানুষ হাসপাতালে এসে চরম দুর্ভোগে পড়ে। তার ওপর আনসার সদস্যদের এই অমানবিক ও রুক্ষ আচরণ বিষাদকে আরও বাড়িয়ে দেয়। সামান্য বিষয়েই তারা সাধারণ মানুষের ওপর চড়াও হয় এবং অত্যন্ত অকথ্য ভাষায় কথা বলে।
এক ভুক্তভোগী বলেন,
আমরা এখানে ফ্রিতে চিকিৎসা নিতে আসি না, আমাদের ট্যাক্সের টাকায় হাসপাতাল চলে। কিন্তু ২১৭ নম্বর রুমের আনসার সদস্যরা যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলে, তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। তাদের আচরণে মনে হয় তারা কোনো হাসপাতালের স্টাফ না, বরং তারা কোনো অপরাধীদের নিয়ন্ত্রণ করছেন।"
আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ
অভিযোগ রয়েছে, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বদলে সাধারণ মানুষকে হয়রানি করা এবং প্রভাব খাটানোই যেন এই আনসার সদস্যদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে বা রোগীরা কোনো বিষয়ে জানতে চাইলে তারা সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ধমক ও অপমানজনক মন্তব্য করেন। তাদের এই ‘পরিচালক’ সুলভ দম্ভোক্তির কারণে প্রতিনিয়তই সাধারণ রোগীদের সাথে তাদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।
চিকিৎসা নিতে এসে এভাবে প্রতিনিয়ত হেনস্তার শিকার হওয়া সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ। এই ভোগান্তি ও মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে তারা হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি— দ্রুত এই ২১৭ নম্বর রুমের আনসার সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং হাসপাতালে সেবার পরিবেশ ফিরিয়ে আনতে আনসার বাহিনীর আচরণের আমূল পরিবর্তন নিশ্চিত করা হোক। জনস্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ অতিসত্বর এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে— এমনটাই প্রত্যাশা সাধারণ চিকিৎসা প্রত্যাশীদের।
আরও পড়ুন: নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত কলেজ শিক্ষক মোসাদ্দেক হাসানের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন