ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের দিন নিখোঁজ শিক্ষকের, পরদিন কলাবাগানে মিলল ‘ঝুলন্ত’ মরদেহ


বিয়ের দিন নিখোঁজ শিক্ষকের, পরদিন কলাবাগানে মিলল ‘ঝুলন্ত’ মরদেহ

বিয়ের দিন নিখোঁজ থাকার পর, পরবর্তী দিন কলাবাগানে এক শিক্ষকের ‘ঝুলন্ত’ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সালেম প্রধান (২৮) নামের ওই স্কুলশিক্ষক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উদ্ধার করা হয়।

নিহত আবু সালেম প্রধান বালুয়ার মীরপাড়া এলাকার ইছাহাক প্রধানের পুত্র ছিলেন। তিনি কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সালেম প্রধানের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিয়ের পর সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।

শুক্রবার দুপুরে স্থানীয়রা সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালেম প্রধানের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

 

 

আরও পড়ুন: হোসেনপুরের ‘হেরার আলো ইসলামী ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস, প্রেশার ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসক নন তবু অস্ত্রোপচার, প্রেসক্রাইব করেন নিষিদ্ধ ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


চিকিৎসক নন তবু অস্ত্রোপচার, প্রেসক্রাইব করেন নিষিদ্ধ ওষুধ

বগুড়ার শেরপুরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় তার চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই ওই এলাকায় চেম্বার খুলে রোগীদের চিকিৎসার নামে সেবা দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করতেন এবং অবৈধভাবে অস্ত্রোপচারও করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭ আগস্ট) রাতে তার চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, অভিযানে শেরপুর থানা-পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেছে। জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ : নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গুরুত্বপূর্ণ কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। সংস্কারের পর ব্রিজটি এখন থেকে শুধু পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

আজ শুক্রবার ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

১৪৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ২ মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। দ্রুততম সময়ে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন। সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার বিপুলসংখ্যক নাগরিক উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এ ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসক আরও ঘোষণা করেন, সংস্কারের পর থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে ব্রিজটির ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি পথচারীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

যশোর, ২৮ আগস্ট ২০২৬ : জেলার শার্শা উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিসমিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক আটলাখ ৫১ হাজার ৪৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ শুক্রবার সকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সহযোগিতায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানকালে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৫টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, দুই কেজি জিরা, সাড়ে ২৪ কেজি কিসমিস ও ৩৭৯টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য আটলাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।’

বঙ্গভবনের দরবার হলে শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন। 

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তাঁর কোনো রাগ-অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।

তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।

এসময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, বঙ্গভবন হলো রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।

এ সময় তিনি রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের জনগণের অর্থেই সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের জীবনে শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিয়মিত নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে তিনি যুদ্ধপরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্ব শ্রদ্ধাভরে স্মরণ করেন।

একইসঙ্গে তিনি পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাবো, সেই সময় পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।

তিনি ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%