ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?


গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজের সন্তান।

ম্যাচ উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার জনপ্রিয় এই গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেক দর্শক ও ফুটবলপ্রেমী বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ, শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার ছেলে। এতে নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের এই স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে তার দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং নিজের সংগীতজীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু, পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু, পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে ৯ জুন জন্ম নেওয়া আলোচিত নবজাতকটি ৪০ ঘণ্টা পরে নিজ বাড়িতে মারা গেছে।

"৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু" এই সংবাদটি আরটিভিতে প্রচারিত হওয়ার পর, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকলিমা আক্তার বিষয়টি জানেন এবং পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। পরিবারটিকে চাল, ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় খাবারের জিনিসপত্রও দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এবং ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটির মা এবং বাবা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, পরিবারটির সম্পর্কে জানতে পেরে আমি অবগত হই যে তারা অসহায়। শিশুটির জন্মের সময় চিকিৎসার জন্য তাদের ঋণ করতে হয়েছে। দ্রুততার সঙ্গে শিশুটি মারা যায়। তাই মানবিক কারণে আমি পরিবারটির পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়ার ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। গত ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি হাসপাতালে ড্রিম এন্ড হেলথ কেয়ারে শিশুটির জন্ম হয়। জন্মের পর শিশুটির শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না, এমনটিও চিকিৎসকরা জানিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাগেজের মধ্যে যুবকের মরদেহ পাওয়া গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


লাগেজের মধ্যে যুবকের মরদেহ পাওয়া গেল

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের মধ্যে থাকা এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের একটি মাছের প্রজেক্টের কোনায় লাগেজের মধ্যে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

জানা গেছে, সোমবার রাত ১১টার সময় মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্ট দেখতে এসে লাগেজটি দেখতে পান।

লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় পুলিশের কাছে খবর দেওয়া হয়।

পরে মধ্যরাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মন্তব্য করেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী পৌরসভার বাজেট উপস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


ফেনী পৌরসভার বাজেট উপস্থাপন

ফেনী, ২৩ জুন, ২০২৬ : ফেনী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে শহর সমন্বয় কমিটির সভায় ৫শ’ ৪৬ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলম সভায় সভাপতিত্ব করেন।

বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন ছাড়াও পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পৌর ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল হক, নারী নেত্রী জয়নব বানু, আকলিমা আক্তার স্বপ্না, শামিমা আক্তার ও ক্যামেলিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহম্মদ।

প্রস্তাবিত বাজেটে আয়ের খাতে টেক্স থেকে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা, রেইট ৯ কোটি ৩২ লাখ টাকা, সম্পত্তি হতে ৯ কোটি ৬৫ লাখ টাকা, ইজারা হতে ৩ কোটি টাকা, সরকারি অনুদান ৩৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ প্রকল্প বাবত ৪শ’ ২৫ কোটি টাকা ধরা হয়েছে।

ব্যয়ের খাতে অবকাঠামো উন্নয়ন ৪শ’ ৯৬ কোটি ৫৫ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ১৯ কোটি ৬২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ৭ কোটি ৬২ লাখ টাকা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতি ৩ কোটি ৩ লাখ টাকা ধরা হয়েছে।

সভায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে নানাবিধ আলোচনা হয়।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে রাজাঝির দীঘির পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দীঘির সৌন্দর্য্য বর্ধন, বিজয় সিংহ দীঘির পাড়ে সৌন্দর্য্য বর্ধনে প্রকল্প গ্রহণ এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য জোর দাবী জানানো হয়।

এদিকে বহুতল ভবনের বেইজমেন্টে স্থাপিত অন্তত ২০টি দোকানের উচ্ছেদের প্রাথমিক প্রক্রিয়া হিসাবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই: ডিএমপির কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই: ডিএমপির কমিশনার

ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই।

তিনি মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

অবশ্য কমিশনার আশঙ্কা না থাকলেও জানান, আশুরা কেন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ এ সময় বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় নজরদারি করার জন্য ড্রোন ও সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। অনুষ্ঠানস্থলটি বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে সুইপিং করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে।

কমিশনার আরও জানান, তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হতে দেওয়া হবে না। তাছাড়া, বহন করা যাবে দাহ্য ও ধারালো বস্তু। মিছিলে ঢাক ঢোল, উচ্চ শব্দের কোনো যন্ত্র রাখা যাবে না।

তিনি বলেন, আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%