ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, ১২ আগস্ট ২০২৬ : আজ জেলায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে বন্ধুর প্রাণ গেল, আহত ২

সভায় আলোচনা হয় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হলে কী করণীয়, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্যও গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি অর্জন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি অর্জন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন

বালিয়াকান্দি উপজেলার মানুষদের আস্থা অর্জণ ও মানবিকতা, দায়িত্বশীলতা, জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান পদোন্নতি লাভ করেছেন। এখন তিনি মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ৬ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে তাঁর পরিচিতি নম্বর ১৭৯৫০ উল্লেখ করা হয়েছে। আদেশ অনুসারে, ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে তিনি আইন অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন। চৌধুরী মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি কর্মসূচি বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয়ের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা খেয়াল করেন। তাঁর মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন। বালিয়াকান্দি এলাকার অসহায়, অসুস্থ ও নিঃসন্তান মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদের সাথে সমন্বয় করে অসহায় পরিবারগুলোর জন্য দোকানঘরসহ প্রয়োজনীয় সহায়তার উদ্যোগও নিয়েছেন। এর আগে সরকারি কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা একজন নারীকে দেখে গাড়ি থামিয়ে তাঁর খোঁজ নেন ইউএনও। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। চৌধুরী মুস্তাফিজুর রহমানের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়। এছাড়া, খাল খনন প্রকল্পের আওতায় তিনি দু’টি খাল খনন শেষে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এ ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে তাঁকে কথা শোনেন। নতুন দায়িত্ব সম্পর্কে চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে আমি সবসময় সাধারণ মানুষের সেবা ও সরকারি দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা ছিল। নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে চৌধুরী মুস্তাফিজুর রহমান বালিয়াকান্দিতে একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে আস্থা অর্জন করেছেন। তাঁর পদায়নে নতুন দায়িত্বে যাওয়ার আনন্দের সঙ্গে একজন মানবিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপও রয়েছে স্থানীয়দের মধ্যে। মাদারীপুরে নতুন দায়িত্বে চৌধুরী মুস্তাফিজুর রহমান সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তাঁরা তাঁর নতুন দায়িত্বের সফলতা এবং তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক আহ্বান করেছে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক আহ্বান করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ হবে। বৈঠকের পরে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দলীয় সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে দলের নীতিনির্ধারণী স্তরে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল

পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। বুধবার, ১২ আগস্ট ২০২৬ তারিখে দুপুরে তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রমের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অফিসের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম, নমুনা সংগ্রহকারী মাহিন মন্ডল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক যুব দিবসে যুবসমাজকে আদর্শিক নেতৃত্বে গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


আন্তর্জাতিক যুব দিবসে যুবসমাজকে আদর্শিক নেতৃত্বে গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের। তিনি বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ শক্তি। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান। এ সময় উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা শেষে দেশ, জাতি ও যুবসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%