ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুই যুগ ধরে সমাজসেবার ব্রতে নিজেকে নিযুক্ত রেখেছেন রাজবাড়ীর মোকারম হোসেন


দুই যুগ ধরে সমাজসেবার ব্রতে নিজেকে নিযুক্ত রেখেছেন রাজবাড়ীর মোকারম হোসেন

রাজবাড়ীর মোকারম হোসেন দুই যুগ ধরে সমাজসেবার ব্রতে নিজেকে নিযুক্ত রেখেছেন।

সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার কাছে নেশায় পরিণত হয়েছে। গ্রামের নারীদের নিয়ে টুপি সেলাই, নকশী কাঁথা সেলাই, ঠোঁটকাটা, তালুফাঁটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, চোখের ছানি অপারেশন, প্রতিবন্ধিদের জন্য সাদাছড়ি এবং হুইল চেয়ার প্রদান, ছাগল-পালনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার মতো নানা উদ্যোগের মাধ্যমে তিনি মানব সেবার কাজ করে আসছেন। মোকারম হোসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের বাসিন্দা।

মোকারম হোসেন জীবিকার তাগিদে ১৯৮০-৮১ সালে সিঙ্গাপুরে পাড়ি জমান এবং সেখানে কিছুদিন পর মালয়েশিয়াতে চলে যান। দেশে ফিরে এসে বাবার পৈত্রিক সম্পত্তিতে চাষাবাদ শুরু করেন। ২০০০ সালে তিনি তার নিজ বাড়িতে এলাকার গরীব ও অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে টুপি সেলাই ও নকশী কাথা সেলাইয়ের কাজ শুরু করেন। এরপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক এবং সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে, পাশাপাশি নিজের অর্থায়নে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

তিনি সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রথমদিকে নিজের গ্রামে কর্মসূচি শুরু করেন এবং পরে আশপাশের গ্রামসহ জেলা ও অন্যান্য জেলায় কার্যক্রম বিস্তৃত করেন। সমাজের অবহেলিত ও হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারকে বাছাই করে সাবলম্বী করতে তিনি বেশ কিছু ভিক্ষুককে ছাগল প্রদান করেছেন এবং তাদের জন্য মুদিখানার মালামাল সরবরাহ করেছেন।

তারপর তিনি ঠোঁটকাটা ও তালুফাঁটা রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করেছেন। এ যাবৎকাল পর্যন্ত তিনি ২৭৯২ জন্মগত ঠোঁটকাটা তালুফাঁটা রোগীর অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করেন। এছাড়া তিনি ২৫২ জনকে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন। ডোম, মুচি, হরিজন, ঋষি সম্প্রদায়ের বিশেষ মানুষের সামাজিক অধিকার নিশ্চিত করতে আইনগত প্রশিক্ষণ, কুঠির শিল্প সম্প্রসারণসহ নানা ভাবে সহযোগিতা করেন। তাদের জীবনের মানোন্নয়নে ২০১৪ সালে হায়দ্রাবাদের বালা বিকাশায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে সমাজসেবামূলক কাজ করেন। ধূমপান বিরোধী কার্যক্রম ও তামাক চাষে নিরুৎসাহিত করার কাজও করেন তিনি।

সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন বলেন, '২০০০ সাল থেকে কাজ শুরু করি। এখন আমার যেন নেশায় পরিণত হয়েছে। ভালো কাজ করতে না পারলে ভালো লাগে না।' তিনি আরও বলেন, 'সমাজসেবামূলক এই কর্মকাণ্ডকে বেগবান করতে বিভিন্ন ধরনের কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হচ্ছে। সমাজের অবহেলিত কেউ যেন বাদ না পড়ে এ কর্মকাণ্ড থেকে, সেজন্য আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে।'

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট প্রায় সাড়ে ২২ লাখ টাকার মালামাল

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ পিরোজপু প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট প্রায় সাড়ে ২২ লাখ টাকার মালামাল

নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট প্রায় সাড়ে ২২ লাখ টাকার মালামাল

 
 
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় একই রাতে পৃথক তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলংকারকাঠী গ্রাম এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।edit picture
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অলংকারকাঠী গ্রামের তপু কাজীর বাড়ির পেছনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদের কয়েকজনের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা তপু কাজীকে গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি বাটন মোবাইল ফোন লুট করে।
 
এরপর একই দল পাশের বাড়িতে থাকা তপু কাজীর ভাই লিটু কাজীর ঘরে ঢুকে পরিবারের দুই মেয়ের হাত বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে। সেখান থেকে তারা নগদ ১২ হাজার টাকা, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ছয় ভরি ওজনের রুপার দুটি নুপুর, দুটি রুপার চেইনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
 
একই রাতে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডাকাত দলটি স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা গ্রামের আব্দুস সালামের বাড়িতে হানা দেয়। কাঠের দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল এবং নিজেদের মধ্যে একজনকে ‘মাস্টার’ নামে সম্বোধন করছিল।
 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
 
একই রাতে পরপর তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।edit picture

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে

 

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও নয় জন নিখোঁজ রয়েছে।

এছাড়া, দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে, সপ্তাহান্তে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে একটি সুপার টাইফুন আঘাত হানার আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে যে, এই ঘটনায় লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার কারণে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ওই এলাকায় এখনও সাত জন নিখোঁজ রয়েছে।

যদিও বন্যার পানি অনেকটা নেমে গিয়েছে, তবুও এএফপি’র প্রতিবেদকরা বুধবার লিউলানে পৌঁছালে সেখানকার সড়ক ও বাড়িঘর এখনও পুরু কাদায় ঢেকে ছিল।

জলাধার থেকে নদীতে তখনও প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছিল। উদ্ধারকারী দল ড্রোন ব্যবহার করে নদীর অপর পাড়ে আটকে পড়া মানুষের কাছে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ সপ্তাহের শুরুতে প্রকাশিত ভিডিওতে জলাধারের কংক্রিটের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি বেরিয়ে আসার স্থিতি দেখা যায়।

এই অবস্থায় লাইফ জ্যাকেট পরিহিত উদ্ধারকর্মীরা ফোলানো নৌকায় করে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্র'তি'রোধে পুলিশের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


কাউখালীতে চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্র

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পৃথক পৃথক মতবিনিময় সভা। এসব সভা উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আয়োজিত হয়। সম্প্রতি সদর ইউনিয়নের নাঙ্গলী, আয়রন জাপোষী ও জয়কুল গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোর সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী খান। সভায় হিসেবে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ কিংবা যেকোনো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কাউখালী থানা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মতা বিনিময় সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন। এছাড়াও বক্তৃতা প্রদান করেন কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিন, এসআই দীপক বালা ও এএসআই হাসান। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে উপস্থিত এলাকাবাসী সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন পরবর্তীতে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় তার অফিস কক্ষে।

এ সময়ে রাষ্ট্রদূত ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা উল্লেখ করে, এই সম্পর্ককে আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%