বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৩:০৮ পি.এম
পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পৃথক পৃথক মতবিনিময় সভা। এসব সভা উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আয়োজিত হয়। সম্প্রতি সদর ইউনিয়নের নাঙ্গলী, আয়রন জাপোষী ও জয়কুল গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোর সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী খান। সভায় হিসেবে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ কিংবা যেকোনো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কাউখালী থানা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মতা বিনিময় সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন। এছাড়াও বক্তৃতা প্রদান করেন কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিন, এসআই দীপক বালা ও এএসআই হাসান। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে উপস্থিত এলাকাবাসী সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন পরবর্তীতে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় তার অফিস কক্ষে।
এ সময়ে রাষ্ট্রদূত ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা উল্লেখ করে, এই সম্পর্ককে আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো— ইমরান (৩৪), মো. রাব্বি (১৯), মো. আরিফ হোসেন (২০), শেখ ফরিদ (৩৮), মো. নিজাম উদ্দিন (৩০), মো. জুয়েল অনিক (৩৭), মো. রাজিব (৪৫), মো. সাকিব (১৯), মো. পারভেজ (৩৩) ও মো. সেলিম ভূঁইয়া (৪০)।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জয় করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।
সূত্র জানাচ্ছে, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২৫ রানে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচের একাদশ থেকে টাইগাররা একটি পরিবর্তন আনছে। মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
আরও জানা গেছে, স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন করেনি।
বাংলাদেশের বর্তমান একাদশ হচ্ছে : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশ হচ্ছে : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি এবং নিউম্যান ন্যামহুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে বরিশালের বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তারেক রহমানের বরিশাল জেলায় আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন।
সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি গৌরনদী এবং বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
সভা থেকে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এজন্য সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান করবেন।
আয়োজিত সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শহীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী। তার এই আগমন উপলক্ষে আমাদের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সীমা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা বরিশালবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ