ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা হল বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট


সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা হল বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংবিধান সংশোধনের উদ্দেশ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই গঠিত কমিটির সভাপতির পদে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই বিশেষ কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এরপর কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস করা হয়।

গঠিত কমিটির সভাপতির পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যদের মধ্যে রয়েছেন—চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এছাড়া, বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।

বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন করা হয়।

এদিকে, বিশেষ কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় হোয়াইট হাউস

বর্তমান ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ের পর কালো ট্রফি এখন কার হাতে উঠবে, তা নিয়ে আলোচনা চলছেই। যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়লে, এখন হোয়াইট হাউস হ্যারি কেইনদের ইংল্যান্ডকে সমর্থন দিয়ে আসছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপ বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আমেরিকা এখন ইংল্যান্ডের বিশ্বজয়ের পক্ষে বাজি ধরছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক সময় যদি আমেরিকা শিরোপা জয় করতে না পারে, তবে ইংলিশদের কাপ জিতা হবে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে সুন্দর গল্প।

অ্যান্ড্রু জুলিয়ানি উল্লেখ করেন, গত ৬০ বছরে ইংল্যান্ডের ফুটবলে যে আক্ষেপ রয়েছে, এবার আমেরিকান মাটিতে তা পূরণ হলে তা হবে এক অসাধারণ মুহূর্ত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, চলতি টুর্নামেন্টে শীর্ষ দলের মধ্যে ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার এবং চ্যাম্পিয়ন হওয়ার সব ধরনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও বর্তমানে আলোচনায় রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারি কেইনকে ‘দারুণ খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ বলে বর্ণনা করেন।

জুলিয়ানি জানিয়েছেন, ট্রাম্প ফুটবল বেশ ভালোভাবে বুঝেন এবং তিনি নিয়মিত হ্যারি কেইনের পারফরম্যান্স সম্পর্কে খোঁজ রাখছেন। তিনি আরও যোগ করেন, যদি ইংল্যান্ড বিশ্বজয় করতে চায়, তবে তার মূল ভূমিকায় থাকবে অধিনায়ক হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো প্রতিভাবান অ্যাথলেটরা। কোচ যেভাবে দলের সুভারসাম্যপূর্ণ গঠন করেছেন, তাতে ইংলিশদের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

হোয়াইট হাউসের এই সমর্থনের খবরের মধ্যে, ট্রাম্পের সঙ্গে গলফ খেলার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ২০২৪ সালের শেষে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি গলফ খেলেছিলেন, যা ছিল তার জীবনের অত্যন্ত পরাবাস্তব অভিজ্ঞতা।

হ্যারি কেইন বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যখন এই ধরনের আমন্ত্রণ আসে, তখন তা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ থাকে না। ৭৮ বছর বয়সী ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে কেইন রসিকতা করে বলেন, তিনি আশা করছেন ট্রাম্পের বয়সে পৌঁছে তিনিও যেন ট্রাম্পের মতো চমৎকার গলফ খেলতে পারেন।

আমেরিকা মাটিতে এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলার সময় ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে ইংলিশ শিবিরে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির নতুন রেকর্ড! এক মাসে ১৫ গরু, ২ সিএনজি ও একাধিক বাড়িতে চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির নতুন রেকর্ড! এক মাসে ১৫ গরু, ২ সিএনজি ও একাধিক বাড়িতে চুরি

কুলাউড়ায় যেন চোরদের জন্য রাত এখন নিরাপদ, আর সাধারণ মানুষের জন্য আতঙ্কের। এক মাসেরও কম সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি গরু, ২টি সিএনজি অটোরিকশা এবং একাধিক বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ঘটনায় এখনো নেই দৃশ্যমান উদ্ধার অভিযান কিংবা অপরাধীদের গ্রেপ্তারের খবর। ফলে প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনী কি সত্যিই পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে?

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত জুন থেকে জুলাই মাস পর্যন্ত ধারাবাহিক চুরির ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংঘটিত এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

ঘটনাগুলোর মধ্যে ৮ই জুন উপজেলার সদর ইউনিয়ন এর লস্করপুর এলাকায় রিয়াজ মিয়ার গোয়ালঘর থেকে গভীর রাতে ২টি গাভি ও ২টি ষাঁড় চুরি হয়।
৯ই জুন রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের মাহবুব মিয়ার বাড়ি থেকে মৌলভীবাজার-থ ১২-৫২২০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। একই রাতে উছলাপাড়া গ্রামের কানাডা কুলাউড়া সমিতির সভাপতি মুহিবুর রহমান খান মুয়ুবের বাসায় চোরেরা ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
হাজিপুর ইউনিয়নের বারইগ্রামে জহুর আলীর গোয়ালঘরের তালা কেটে ৪টি গরু চুরি করা হয়। এর মধ্যে ছিল একটি শাহিওয়াল জাতের বাছুর, একটি লাল গাভি, একটি হালকা লাল রঙের গাভিন গাভি এবং একটি কালো গাভি।
১৫ জুন কর্মধা ইউনিয়নের পুরশাই বেরী গ্রামে মো. রফিক মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
১৯ জুন কুলাউড়া সরকারি হাসপাতালের সামনে থেকে রাত প্রায় ১১টার দিকে মৌলভীবাজার-থ ১৩-০৫৩৯ নম্বরের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। সিএনজিটির মালিক হিংগাজিয়া চা-বাগান এলাকার মো. সাহেল আহমদ।
২৩ জুন রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাসুক মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরি করা হয়। একই দিনে ভূকশিমইল ইউনিয়নের জলালপুর গ্রামে মো. মশাহিদ আহমদের গোয়ালঘর থেকে ২টি গাভি ও ১টি বাছুরসহ মোট ৩টি গরু চুরি হয়।
এছাড়া ৫ জুলাই কুলাউড়া শহরের হেলাল মঞ্জিলে এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। ৬ জুলাই টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের বাসায় চোরেরা প্রবেশ করে একটি মোবাইল ফোন নিয়ে যায়।


একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, "এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটলেও যদি চোরদের শনাক্ত করা না যায় বা চুরি হওয়া মালামাল উদ্ধার না হয়, তাহলে সাধারণ মানুষ কার কাছে নিরাপত্তা চাইবে? রাত হলেই এখন মানুষ আতঙ্কে থাকে। গরুর খামার, সিএনজি, এমনকি ঘরবাড়িও নিরাপদ নয়। পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, "এগুলোর তথ্য আমার কাছে নেই।"
অন্যদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, তিনি সম্প্রতি জেলায় যোগদান করেছেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় বিষয়টি তার নজরে আসেনি। তিনি কুলাউড়ার ঘটনাগুলো গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

বাংলাদেশ পুলিশের দায়িত্ব সম্পর্কে পুলিশ আইন, ১৮৬১ এবং Code of Criminal Procedure (CrPC) অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ, সংঘটিত অপরাধের কার্যকর তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনা পুলিশের মৌলিক দায়িত্ব। একইভাবে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী চুরি একটি শাস্তিযোগ্য অপরাধ। ধারাবাহিকভাবে একই ধরনের অপরাধ ঘটতে থাকলে তা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল বৃদ্ধি এবং দ্রুত তদন্তের কার্যকারিতা নিয়েও স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি হয়।

কুলাউড়ায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। কেবল আশ্বাস নয়, এখন প্রয়োজন দৃশ্যমান অভিযান, চোরচক্র শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয়, পুলিশের পক্ষ থেকে কথার চেয়ে কাজে কত দ্রুত পরিবর্তন আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পরিবেশ দিবসে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বিশ্ব পরিবেশ দিবসে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ' শীর্ষক একটি জাতীয় সেমিনারে কঠিন বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সেমিনারটি সোমবার পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকনটাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি, পার্থ হেফাজ সেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মনজুর-আল-ইসলাম, যিনি টিম লিডার, গোফরইমপ্যাক্ট, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকনটাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামে।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সৈয়দ আহমদ কবীর 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহণ' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ; ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর লিড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ; দি সিটি ব্যাংক পিএলসি-এর অপারেশনাল হেড, সাস্টেইনেবল ফাইন্যান্স মোল্লা করিমুল ইসলাম; পরিবেশ অধিদফতরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো: শামীম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক; এবং আরও অনেকে।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করেন সুইসকনটাক্ট বাংলাদেশের ইন্সপায়ার প্রকল্পের টিম লিডার বিলকিস তাহমিন খান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ।

বিডি প্রতিদিন/কেএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে ট্রলারডুবি, কুতুবদিয়ার পাঁচ জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


সাগরে ট্রলারডুবি, কুতুবদিয়ার পাঁচ জেলে নিখোঁজ

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাত জেলেকে উদ্ধার করা হয়েছে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশন সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি ও মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০), কামাল (৪৫) এবং পেকুয়া উপজেলার মগনামার একজন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, সাগরে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় জেলে নিখোঁজের বিষয়ে থানায় জিডির প্রক্রিয়া চলছে। বিডি 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%