ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় পার্টিতে আবারো ফিরলেন ইলিয়াছ উদ্দিন চেয়ারম্যান


জাতীয় পার্টিতে আবারো ফিরলেন ইলিয়াছ উদ্দিন চেয়ারম্যান

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায়, জাতীয় পার্টিতে আবারো ফিরে এসেছেন শেরপুরের চরাঞ্চলের কৃতি সন্তান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো ইলিয়াছ উদ্দিন।

দীর্ঘ সময় ধরে জাপার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও, দলের সংকটময় মুহূর্তে জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির শেরপুর জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।

গত ৩ ই অক্টোবর, জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জামালপুরের সরিষাবাড়ি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়াদ্দার এবং সদস্য সচিব হিসেবে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি মো জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। গঠন করা হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট জামালপুর-শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সমন্বয় কমিটি।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

এ প্রসঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান মন্তব্য করেন, "জাতীয় পার্টি সাধারণ মানুষের দল। পল্লী বন্ধু এরশাদ কে ভালোবাসি বলেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছি। দলের হাই কমান্ড আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আশা করছি জাপার হারানো গৌরব কে ফিরেয়ে আনতে আমরা সকল ভেদাভেদ ভুলে জামালপুর শেরপুর জেলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে একই রাতে ২ বাড়ী থেকে ৬ গরু চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিরলে একই রাতে ২ বাড়ী থেকে ৬ গরু চুরি

বিরলে একই রাতে সংঘবদ্ধ চোরেরা ২টি বাড়ীর ৬টি গরু চুরি করে দ্রুত পিকআপযোগে পালিয়ে গেছে। এ ঘটনায় ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের চকশিবপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে আকরাম আলী এর বাড়ী থেকে ০৩টি গরু এবং একই গ্রামের মৃত কাজী কাইয়ুম এর ছেলে কাওছার আলী এর বাড়ী থেকে ০৩টি গরু চুরি হয়েছে। চোরেরা গোয়াল ঘর থেকে গরুগুলো বের করে বাড়ীর মূল দরজার তালা হাইড্রোলিক হ্যান কার্টার ব্যবহার করে কেটে চুরি করে নিয়ে যায়।

শয়ন ঘরের দরজা বাহির থেকে লক করে দেয়ায়, বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বের হয়ে আসেন। তখন চোরেরা টর্চ লাইটের আলো দিয়ে অস্ত্র নিয়ে দ্রুত গরু নিয়ে দিনাজপুর শহরমূখে পিকআপযোগে পালিয়ে যায়। আকরাম আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চুরি হওয়া গরু উদ্ধার এবং আইনানুগ কার্যক্রম গ্রহণে সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধূপের ধোঁয়ায় মিশে আছে নয়নের জীবনসংগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


ধূপের ধোঁয়ায় মিশে আছে নয়নের জীবনসংগ্রাম

সন্ধ্যা হলে, হাতে ধূপ নিয়ে জেলা শহরের বিভিন্ন দোকানে ঘুরতে দেখা যায় শেরপুরের চকপাঠক এলাকার বাসিন্দা নয়নকে। এক দোকানে ধূপ দেওয়ার পর তিনি চলে যান অন্য দোকানে। এর বিনিময়ে তিনি ৫ থেকে ১০ টাকা পান। প্রায় দুই দশক ধরে এভাবে দোকানে দোকানে ধূপ দিয়ে অর্থ সংগ্রহ করছেন তিনি। প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই তার সংসার চলে। নয়নের ঘরে রয়েছে একটি মেয়ে।

স্থানীয় দোকানদার পারভেজ আলী মন্তব্য করেন, ‘নয়ন প্রতিদিন সন্ধ্যায় আমার দোকানে এসে ধূপ দিয়ে যায়। বিনিময়ে আমি তাকে ৫ থেকে ১০ টাকা দিই।’ অন্য এক দোকানদার রাসেল বলেন, ‘নয়নকে আমরা দীর্ঘদিন ধরে এভাবে দেখে আসছি। আমার দোকানেও সে ধূপ দিয়ে যায়। তাই তাকে ১০ টাকা করে দিই।’ স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, ‘নয়ন আমাদের এলাকার ছেলে। ছোটবেলা থেকেই তাকে ধূপ নিয়ে ঘুরতে দেখেছি। এখন দোকানে দোকানে ধূপ দিয়ে যে অর্থ পায়, তা দিয়েই তার সংসার চলে।’

নয়ন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে ধূপ নিয়ে ঘুরে বেড়াই। দোকানে দোকানে ধূপ দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই আমার সংসার চলে।’ দুই দশক ধরে ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে নয়নের জীবনসংগ্রাম। প্রতিদিনের আয়ই তার কাছে পরিবারের প্রয়োজন মেটানোর ভরসা। শহরের ব্যস্ততার আড়ালে এভাবেই নীরবে কাটছে তার জীবন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি মেজর আশিক, এসআরবি কমান্ডিং অফিসার লাবিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এ সময় বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা হয় জেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্তভাবে মোতায়েন করার, মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনার এবং যাতায়াতের জন্য ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়ার। জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বক্তারা সভায় বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবারের শারদীয় দুর্গাপূজা শেরপুর জেলায় মোট ১৭১ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি নিয়ে বিরোধের কারণে হামলা, মারধর এবং ফার্নিচারের দোকানে ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার কাইদাহারা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। রোববার বিকেলে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে তার চাচা আবু তালেবের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের ফলে বিভিন্ন সময়ে তাকে হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর সকালে তার ভাইসহ বহিরাগত আশরাফুল, হান্নান, পারভেজ, আল আমিন, কাশেম, মহসিনসহ কয়েকজন তার ওপর হামলা চালান। তিনি আরও জানান, এর আগে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার ফার্নিচার তৈরির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আসবাবপত্র লুটে নিয়ে যায়, সেই সঙ্গে ক্যাশ বাক্সও নিয়ে যায় বলে দাবি করেন আনোয়ার। ওই ক্যাশ বাক্সে ব্যবসার প্রায় এক লাখ টাকা ছিল বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, দোকানে হামলা ও ভাঙচুরের সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তার মা আয়শা খাতুনকেও বেধড়ক মারধর করা হয়। পরে আহত আনোয়ার হোসেন ও তার মা আয়শা খাতুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, "আমার রক্ত দিয়ে গোসল করার পরিকল্পনায় করছে দুর্বৃত্তরা। আমাকে হত্যা করা হলে এই লোকগুলো দায়ী থাকবেন। কারণ এছাড়া আমার আর কোন শত্রু নেই।" সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%