ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী


জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সবকিছু করবে।

তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে মহান ঘোষণাটি দিয়েছিলেন। সেই মহান ঘোষণার পর একটার পর একটা তাঁর পদক্ষেপ ছিল। তিনি যুদ্ধ করেছেন এবং বীর উত্তম হয়েছেন। পরবর্তী সময়ে তিনি সেনাপ্রধানও হয়েছেন এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবেও তাঁর ভূমিকা রয়েছে।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথাগুলি বলেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়ার ঘাটে ঘাটে, ইতিহাসের বাঁকে বাঁকে তাঁর যে অবস্থান সেটা বাংলাদেশকে অনেক বেশি আলোড়িত করেছে, সমৃদ্ধ করেছে। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতি জাদুঘর। এখানে অনেক রুম আমরা খালি দেখেছি। কারণ এটি রেনোভেশন হচ্ছে। সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিনিসগুলো সংরক্ষণ করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘জিয়া স্মৃতি কমপ্লেক্সকে ফ্যাসিবাদের সময়ে নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে। এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছোবল। ইনশাআল্লাহ, ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লক্স আমরা নতুন করে করব।’

এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং চট্টগ্রামের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘জিয়া স্মৃতি জাদুঘর ও জিয়া স্মৃতি কমপ্লেক্স ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মকে এগুলোর বিষয়ে জানাতে হবে। তাদের অবশ্যই এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি না জানি, তবে জাতি হিসেবে নিজেদের গড়ে তোলা সম্ভব হবে না। ভূমিকম্পের কারণে এখানে কিছু ড্যামেজ (ক্ষতি) হয়েছে। আমরা দ্রুততম সময়ে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্কে ফিফা

বিশ্বকাপ শুরুর মাত্র কিছু দিন আগে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মধ্যে টিকিট বিক্রি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৬০ জন সমর্থককে বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু ফিফা পরে সেগুলো বাতিল করে দিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায় যে, টিকিট কেনার সময় অর্থ পরিশোধের সঙ্গে সম্পর্কিত সমস্যা সৃষ্টি হয়েছিল। এর ফলে কিছু টিকিটের মূল্য শূন্য দেখানো হয়েছিল। যার কারণে সংশ্লিষ্ট সমর্থকেরা বিনা মূল্যে টিকিট সংগ্রহ করতে সক্ষম হয়ে ছিলেন।

ফিফা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, টিকিটগুলো বাতিল হলেও সংশ্লিষ্ট সমর্থকদের আসন সংরক্ষিত থাকবে। তারা নির্ধারিত মূল্য পরিশোধ করলেই টিকিট নিশ্চিত করতে পারবেন।

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে এর আগে থেকেই নানা বিতর্ক উঠেছে।

গত ২১ মে ভুল মূল্যে টিকিট বিক্রির ঘটনাটি ঘটে। এরও কয়েক মাস আগে ফিফা সভাপতি ঘোষণা করেছিলেন যে বিশ্বকাপের সব ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। কিন্তু সেই ঘোষণার পরও সংস্থাটি বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে।

এদিকে পুনরায় বিক্রির জন্য ফিফার নিজস্ব ব্যবস্থাও রয়েছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেও কমিশন নেওয়া হয়। তবুও বিভিন্ন বেসরকারি প্ল্যাটফর্মে এখনো বহু ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা যায়।

বিশ্বকাপের ইতিহাসে এবার টিকিটের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফিফা দাবি করছে, এই অতিরিক্ত আয় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে টিকিটের উচ্চমূল্য এবং বিক্রির পদ্ধতি নিয়ে সমর্থকদের অসন্তোষ ক্রমাগত বাড়ছে।

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। কিন্তু এর আগে টিকিটের এই কাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে ফিফার বিক্রয় ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়: খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়: খায়রুল কবির খোকন

নরসিংদীর চরাঞ্চলের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনা রাজনৈতিক নয়; বরং স্থানীয় আধিপত্য বিস্তার, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষ ঘটে থাকে বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শুক্রবার (৫ জুন) দুপুরে, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

খায়রুল কবির খোকন আরও জানান, বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের যে অবস্থা ছিল তা নেই এখন। মানুষ সংঘাতের ট্র্যাডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে, প্রশাসনসহ আমরা এখন সহজেই এসব ঘটনার খবরা-খবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। যাদের কাছে অস্ত্র থাকবে, তাদের বিরুদ্ধে দল-মত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ও অন্যান্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের পোয়াবন এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহলদলকে দেখামাত্রই চোরাকারবারিরা পালিয়ে যায়। এই সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। সেগুলি তল্লাশি করলে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয় বিজিবির সদস্যদের দ্বারা।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সও

বাংলাদেশসহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা ভারত সরকার জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘অবৈধ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন রয়েছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও যোগ করেন, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশ কিছু তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। সেগুলো যখন যাচাই হয়ে যাবে, তখন ভারত সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।

জয়সওয়াল উল্লেখ করেন, ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকরা যদি অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত, তাহলে তাদের মোকাবিলায় আমাদের আইন রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, ‘এসব ব্যক্তির প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা কার্যকর রয়েছে। আমরা এসব বিষয় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। যাচাই সম্পন্ন হলে আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের কাছে এমন বেশকিছু আবেদন পাঠানো হয়েছে। আমরা আশা করি সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।’

সূত্র: উইওন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%