ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার


নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের পোয়াবন এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহলদলকে দেখামাত্রই চোরাকারবারিরা পালিয়ে যায়। এই সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। সেগুলি তল্লাশি করলে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয় বিজিবির সদস্যদের দ্বারা।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: জয়সও

বাংলাদেশসহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা ভারত সরকার জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘অবৈধ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন রয়েছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও যোগ করেন, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশ কিছু তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। সেগুলো যখন যাচাই হয়ে যাবে, তখন ভারত সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।

জয়সওয়াল উল্লেখ করেন, ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকরা যদি অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত, তাহলে তাদের মোকাবিলায় আমাদের আইন রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, ‘এসব ব্যক্তির প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা কার্যকর রয়েছে। আমরা এসব বিষয় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। যাচাই সম্পন্ন হলে আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের কাছে এমন বেশকিছু আবেদন পাঠানো হয়েছে। আমরা আশা করি সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।’

সূত্র: উইওন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন। কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেনো গণভোটকে অস্বীকার করছেন? আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।" শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।" এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ঘোষণা

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরীফ হোসাইন। তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলার দিনগুলোতে সমর্থকদের জন্য তার ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দন্ত চিকিৎসায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন। পোস্টে এ কথা উল্লেখ করা হয়েছে যে, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে আসা রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যা চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন। সেইসাথে প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবাতেও বিশেষ ছাড় পাবেন তারা। ডাক্তার শরীফ হোসাইন এ বিষয়ে বলেন, আর্জেন্টিনা ফুটবলের প্রতি আমার ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই আমি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, বাবাদের সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, বাবাদের সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া নামে (৫০) একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত জামাল মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিতে অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অযুফাকে পুলিশ আটক করেছে।

শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানিয়েছেন, সকালে শিশুদের খেলাকে কেন্দ্র করে একই গ্রামের একইপাড়ার দুই পরিবারের মায়েদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায় হাতাহাতিতে গড়ায় ঘটনা। এ বিরোধ যখন বাড়তে থাকে, তখন শিশুদের বাবারাও যুক্ত হন।

জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। জামাল মিয়া মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এদিকে ঘটনার পরপরই সুজন মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা সুজন মিয়ার স্ত্রী অযুফা আক্তারকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%