ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছ


মধুপুরে আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছ

টাঙ্গাইলের মধুপুরে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের অবসান ঘটেছে আদালতের মাধ্যমে। আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী জমির সীমানা নির্ধারণ করে দাবিদার আবু বকর সিদ্দিককে বিরোধপূর্ণ জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা জজ আদালতের প্রতিনিধিদল মধুপুর পৌরশহরের চাড়ালজানি এলাকায় উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে আবু বকর সিদ্দিককে তার দাবিকৃত জমি বুঝিয়ে দেয়।
জানা যায়, মধুপুর মৌজার ৩৩২ নম্বর খতিয়ানের (হাল খতিয়ান ৩৯৭) ৫০৬ নম্বর দাগের (হাল দাগ ১৭৯০) মোট ৪ একর ৫০ শতক জমির কান্দা শ্রেণির ৬ শতাংশের মধ্যে ২ শতাংশ জমি নিয়ে লাউফুলা গ্রামের আবু বকর সিদ্দিকের সঙ্গে চাপাইদ কাকরাইদ গ্রামের সালমা, স্বামী মৃত আব্দুল মজিদ; আলহাজ, লুৎফর, মলিদা ওরফে মালেদা, শাহিনা ওরফে শাহনাজ, নাসরিন—সর্ব পিতা মৃত আব্দুল মজিদ; মাজেদা, স্বামী মৃত মিনহাজ; সজিব ও মীরা বেগম—সর্ব পিতা মিনহাজের বিরোধ চলে আসছিল।
জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে সামাজিক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। পরে বিষয়টি আদালতে গড়ালে শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে বাদী আবু বকর সিদ্দিকের দাবিকৃত জমির মালিকানা আদালতের মাধ্যমে নিশ্চিত হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের বিজ্ঞ জেলা জজ মো. হাফিজুর রহমানের অনুমতিক্রমে জেলা জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জমি পরিমাপ ও সীমানা চিহ্নিত করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আবু বকর সিদ্দিককে তার জমি বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সম্মেলন উপলক্ষে মধুপুর উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলা ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক।
মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
এ সময় ঘাটাইল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি ইমাম হাসান সোহানসহ মধুপুর, ঘাটাইল ও ধনবাড়ী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মতবিনিময় সভার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার মধুপুর উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি জামায়াত মক্কা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


পাকিস্তানি জামায়াত মক্কা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায়

পাকিস্তানের জামায়াতে ইসলামী বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা জোটে একটি শক্তিশালী অবস্থান নিতে চায়। দলটি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য মুসলিম দেশগুলোকে এই জোটে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে। জামায়াতের বক্তব্য, ফিলিস্তিন ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোকে অন্তর্ভুক্ত করা উচিত।

সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত বিশাল গাজা মার্চে জামায়াতের আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্য গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা চিরতরে বন্ধ করা।

গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি সত্ত্বেও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হাফিজ নাঈম আরও বলেন, কেবল ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের নিপীড়িত মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার জন্য মুসলিম উম্মাহকে সব ধরনের ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে। শিয়া-সুন্নী কিংবা ভৌগোলিক দূরত্বের বিষয়টি উপেক্ষা করে একসঙ্গে লড়াই করার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে।

গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলেও উল্লেখ করেন জামায়াতের প্রধান।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল চাচার নাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল চাচার নাম

নড়াইল সদর উপজেলায় ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মা তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। একই সময়ে শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। ওই দিন বিকেল ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মা দেখতে পান, ছোট মেয়েটি ঘরের ভেতর অন্ধকারে ঘুমিয়ে আছে। পরে মেয়েকে এভাবে ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা তাকে একান্তভাবে ও বারবার জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায় যে, গত শনিবার সকাল ১০টার দিকে তার আপন চাচা প্রহলাদ খান তার সঙ্গে অনৈতিক কাজ করেছে। এরপর রাতেই শিশুটির মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল, জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য এক কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

এতে ৯ জনকে ১ লাখ টাকা করে ৯ লাখ, ১০ জনকে ৩ লাখ টাকা করে ৩০ লাখ এবং নিহত ২৬ জনের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেক পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%